
শরীফুল আলম

যতকিছু অর্জন
ওখানে বর্জন
কেউ নয় কারও জন্য,
ত্যক্ত বিরক্ত আমি
তবুও হই ধন্য,
কত মন্দ
চলছে দ্বন্দ্ব
তবে কি আমি নগণ্য?
কত বঞ্চনা
তবুও করি তার বন্দনা
আমি নই পণ্য,
তুমি চতুর
তুমি শিকারি
মনে রেখ আমি নই ভিখারি,
এখানে ওখানে কত কানাকানি
সবি কি সত্য কাহিনি?
আমার অহংকার
আমার প্রেম, অপ্রেম কবিতা
তবুও তোমার নিরবতা,
সময় কভু যায় না ভুলে
শোধ নেয় সুদে মুলে,
লোকে কত কাহিনি কয়
আমি বলি ভুলবার নয়
পিরিতির কত সুখে পড়ি
সুখ কি ধরে রাখতে পারি?
পানসির কত যন্ত্রণা
উৎসুক যমুনা,
কত কথা মরে যায় প্রতিদিন
কল্পনাবিহীন
নৃতত্ত্ব কথা
তবে কি সকলই আমার ব্যথা?
মিহি শীতের রাতে
আওরঙ্গজেব মতো
পড়ে রই এক কাতে।
শরীফুল আলম: বোর্ড মেম্বার, পিভিসি কনটেইনার করপোরেশন ইএসএ এবং কলামিস্ট ও কবি। নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র। ইমেইল: [email protected]

যতকিছু অর্জন
ওখানে বর্জন
কেউ নয় কারও জন্য,
ত্যক্ত বিরক্ত আমি
তবুও হই ধন্য,
কত মন্দ
চলছে দ্বন্দ্ব
তবে কি আমি নগণ্য?
কত বঞ্চনা
তবুও করি তার বন্দনা
আমি নই পণ্য,
তুমি চতুর
তুমি শিকারি
মনে রেখ আমি নই ভিখারি,
এখানে ওখানে কত কানাকানি
সবি কি সত্য কাহিনি?
আমার অহংকার
আমার প্রেম, অপ্রেম কবিতা
তবুও তোমার নিরবতা,
সময় কভু যায় না ভুলে
শোধ নেয় সুদে মুলে,
লোকে কত কাহিনি কয়
আমি বলি ভুলবার নয়
পিরিতির কত সুখে পড়ি
সুখ কি ধরে রাখতে পারি?
পানসির কত যন্ত্রণা
উৎসুক যমুনা,
কত কথা মরে যায় প্রতিদিন
কল্পনাবিহীন
নৃতত্ত্ব কথা
তবে কি সকলই আমার ব্যথা?
মিহি শীতের রাতে
আওরঙ্গজেব মতো
পড়ে রই এক কাতে।
শরীফুল আলম: বোর্ড মেম্বার, পিভিসি কনটেইনার করপোরেশন ইএসএ এবং কলামিস্ট ও কবি। নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র। ইমেইল: [email protected]
রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, বর্তমান ক্ষমতাসীন শিবির কোনোভাবেই থালাপতি বিজয়ের দ্রুত উত্থানকে সহজভাবে নিতে পারছে না। খুব অল্প সময়ে তিনি তরুণ ভোটার, মধ্যবিত্ত এবং সিনেমাপ্রেমী সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রভাব তৈরি করেছেন। ফলে তাকে শুরুতেই রাজনৈতিকভাবে চাপে রাখার চেষ্টা চলছে।
কী এক আবেশে ছুটে চললাম পিছু পিছু/ জোৎস্না দেখার লোভ ছাড়ল না/ এভাবেই কেটে গেল প্রহর/ পৃথিবীতে সব কিছুর অবসান হয়/ জোৎস্নাও চলে যায় আর রেখে যায় অমাবস্যা।
তোমার ভালোবাসা নিবিড়,/ শীতের রাতে কাঁথার মতো যা শরীর ও মন দুটোকেই জড়িয়ে রাখে।
জানি গো জানি!!/ নিয়ম বাঁধা শিকল পায়ে/ ভুবন তোমার,/ পূঁথির মাল্যে থাকো মেতে/ কাব্য গাঁথার।