বিডিজেন ডেস্ক

বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠিত পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সাধারণ পর্ষদের সদস্য হিসেবে যুক্ত হয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ, ইনস্টিটিউট ফর ইনক্লুসিভ ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের (আইএনএম) নির্বাহী পরিচালক ড. মুস্তফা কে মুজেরী এবং বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক ড. এ কে এনামুল হক। তারা সাধারণ পর্ষদের সদস্য হিসেবে মেয়াদ সম্পন্ন করা মো. রইছউল আলম মন্ডল ও ড. আবদুল্লাহ আল মাহমুদের স্থলাভিষিক্ত হবেন।

রোববার (২৮ ডিসেম্বর) পিকেএসএফ ভবন-১-এ পিকেএসএফের ৩৬তম বার্ষিক সাধারণ সভায় এ তথ্য জানানো হয়। সভায় পিকেএসএফের ২০২৪-২৫ অর্থবছরের নিরীক্ষা প্রতিবেদন অনুমোদন করা হয়। এর আগে পিকেএসএফের পরিচালনা পর্ষদের ২৬৩তম সভা অনুষ্ঠিত হয়।
পিকেএসএফ চেয়ারম্যান জাকির আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত দুটি সভাতেই ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের, পর্ষদ সদস্য ড. সহিদ আকতার হোসাইন, নূরুন নাহার, ফারজানা চৌধুরী, অধ্যাপক ড. মো. তৌফিকুল ইসলাম ও লীলা রশিদ অংশগ্রহণ করেন। এ ছাড়া, সাধারণ পর্ষদের সভায় সকল পর্ষদ সদস্য উপস্থিত ছিলেন।
সভা দুটিতে স্বল্প আয়ের মানুষের শোভন কর্মসংস্থান সৃষ্টিতে বিভিন্ন কার্যক্রমের ভূমিকা বিষয়ে বিশদ আলোচনা হয় এবং এর প্রেক্ষিতে, দক্ষতা ও উদ্যোগ উন্নয়ন বিষয়ক কার্যক্রমের তহবিল বৃদ্ধির সিদ্ধান্ত গৃহীত হয়। বিজ্ঞপ্তি

মঙ্গলবার দুপুর ২টার দিকে স্থানীয় আকুনি মাদরাসা মাঠে হাজারও মানুষের উপস্থিতিতে সম্মিলিত জানাজা শেষে নিজ নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে তাদের সমাহিত করা হয়।
আজ মঙ্গলবার সকাল পৌনে ৭টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে মরদেহগুলো সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এ সময় প্রিয়জন হারানো স্বজনদের কান্না ও আহাজারিতে হৃদয়বিদারক পরিবেশ তৈরি হয়।
সৌদি আরবের দাম্মাম শহরে একটি বৈদ্যুতিক প্যানেল বোর্ডে রক্ষণাবেক্ষণের কাজ করছিলেন ইব্রাহিম। কাজের একপর্যায়ে বোর্ডের ভেতরে থাকা উচ্চক্ষমতার সার্কিট ব্রেকারে হঠাৎ বিকট শব্দে একটি ইলেকট্রিক্যাল আর্ক ব্লাস্ট ঘটে।
নিহতরা হলেন—নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সিরাজুল ইসলামের ছেলে কামাল উদ্দিন বাবুল, তার স্ত্রী আরজু বেগম এবং তাদের পাঁচ বছর বয়সী মেয়ে আরোয়া ইসলাম আরিশা।