ইউএনবি

পর্তুগালে পাঠানোর নামে জাল ভিসা দিয়ে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগে সিলেটে ১ জনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গতকাল শুক্রবার (৮ আগস্ট) বেলা সোয়া ২টার দিকে দক্ষিণ সুরমা থানাধীন কুচাই এলাকা থেকে তাকে আটক কর র্যাব-৯।
গ্রেপ্তার আজহার আহমদ (৪২) কুচাই পশ্চিমপাড়ার জুনেদ আহমদের ছেলে।
এসব তথ্য নিশ্চিত করেছেন র্যাব-৯ এর গণমাধ্যম কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।
র্যাব জানায়- ২০২৩ সালের ৩০ জানুয়ারি তামিম নামের প্রধান অভিযুক্ত ব্যক্তি পর্তুগালে রেস্টুরেন্ট ব্যবসার কথা বলে শ্রমিক নিয়োগের প্রলোভনে এই টাকা সংগ্রহ করে। পরে তারা ভুক্তভোগী ১৮ জনকে দিল্লিতে নিয়ে গিয়ে ভিসার প্রক্রিয়ার নামে প্রতারণা করে। ২০২৪ সালের ২০ মার্চ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশনে ধরা পড়লে জাল ভিসার বিষয়টি প্রকাশ পায়।
ভুক্তভোগীদের প্রতারণার শিকার হওয়ার পর টাকা ফেরত চাইলে অভিযুক্তরা হত্যার হুমকি দেয়। এ ঘটনার পর গত ২৮ এপ্রিল বাদী এসএমপির দক্ষিণ সুরমা থানায় মানবপাচার প্রতিরোধ আইনে মামলা দায়ের করেন।
র্যাব-৯ মামলাটিকে গুরুত্ব দিয়ে ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা বাড়ায়। এরই ধারাবাহিকতায় শুক্রবার দক্ষিণ সুরমা থানার কুচাই জামে মসজিদের সামনে অভিযান চালিয়ে অভিযুক্ত আজহার আহমদকে গ্রেপ্তার করা হয়।
পরে তাকে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।
নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”
মানুষের জীবন যেমন প্রেম ভালোবাসায় পূর্ণ থাকে, ঠিক তেমনি থাকে সম্পর্কের টানাপোড়েন। অধিকাংশ মানুষ শেষ বয়সে জীবন একাকীত্বর জীবনে পরিণত হয়ে যায়।