logo
খবর

বিদেশে কর্মী যাওয়া কমেছে ২২ শতাংশ

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৩ জানুয়ারি ২০২৫
Copied!
বিদেশে কর্মী যাওয়া কমেছে ২২ শতাংশ

দেশে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স এলেও, ২০২৪ সালে বিদেশে বাংলাদেশি কর্মী যাওয়া কমেছে ২২ দশমিক ৫ শতাংশ।

জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) তথ্য অনুসারে, ২০২৪ সালে বিদেশে কর্মী গেছেন মোট ১০ লাখ ১১ হাজার ৮৫৬ জন। ২০২৩ সালে গিয়েছিলের ১৩ লাখ ৫ হাজার ৪৫৩ জন। সেই হিসাবে ২ লাখ ৯৩ হাজার ৫৯৭ জন কম গেছেন।

২০২৪ সালে ৯০ শতাংশ কর্মী গেছেন মাত্র ৫টি দেশে। দেশগুলো হচ্ছে সৌদি আরব, মালয়েশিয়া, কাতার, সিঙ্গাপুর ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। তবে বাংলাদেশি কর্মীদের এখনো প্রধান গন্তব্য সৌদি আরব। ২০২৪ সালে মোট কর্মীর মধ্যে ৬০ শতাংশ গেছে এই দেশটিতে। ২০৩৪ সালের ফুটবল বিশ্বকাপের আয়োজক হয়েছে সৌদি আরব। বিভিন্ন সূত্রে জানা যায়, দেশটিতে ফুটবল অবকাঠামো নির্মাণের প্রস্তুতি শুরু হয়েছে। এতে কর্মীর চাহিদা আসছে নিয়মিত।

অন্যদিকে মালয়েশিয়া ও সংযুক্ত আরব আমিরাতের শ্রমবাজার বন্ধ রয়েছে। বাংলাদেশের জন্য আরেক বড় শ্রমবাজার ওমানেও কর্মী নিয়োগ বর্তমানে বন্ধ। ফলে চলতি বছর বিদেশে কর্মী পাঠানো আরও কমার শঙ্কা তৈরি হয়েছে।

২০২৩ সালে মালয়েশিয়ায় কাজ নিয়ে যান সাড়ে ৩ লাখের বেশি কর্মী। ২০২৪ সালের জুন থেকে দেশটির শ্রমবাজার বন্ধ হয়ে গেছে। ২০২৪ সালে দেশটিতে সব মিলে কর্মী যেতে পেরেছেন ১ লাখের কম। ওমানে ২০২৩ সালে কর্মী গিয়েছিলেন ১ লাখ ২৫ হাজারের বেশি। ২০২৪ সালে ওমানের শ্রমবাজার বন্ধ থাকায় দেশটিতে কর্মী গেছেন মাত্র ৩৫৮ জন। আমিরাতে ২০২৩ সালে কর্মী গিয়েছিলেন প্রায় ১ লাখ। ২০২৪ সালে দেশটিতে কর্মী গেছেন ৪৭ হাজার।

উল্লেখ্য, ২০২০ সালে কোভিড-১৯ মহামারি চলাকালে বাংলাদেশিদের বিদেশে যাওয়া রেকর্ড সংখ্যক কমে ২ লাখ ১৭ হাজার ৬৬৯ জনে দাঁড়ায়। তবে, এর পরে বাংলাদেশিদের বিদেশে যাওয়ার প্রবণতা ছিল ঊর্ধ্বমুখী। ২০২১ সালে এই সংখ্যা ৩ গুণ বেড়ে ৬ লাখ ১৭ হাজার ২০৯ জনে দাঁড়ায়। ২০২২ সালে এই সংখ্যা বেড়ে ১১ লাখ ৩৫ হাজার ৮৭৩ জনে পৌঁছায়। ২০২৩ সালে সর্বোচ্চসংখ্যক ১৩ লাখ ৫ হাজার ৪৫৩ জন বিদেশে গেছেন।

বিএমইটির প্রতিবেদনে দেখা যাচ্ছে, নারী শ্রমিকের বিদেশে যাওয়া হার উদ্বেগজনক হারে কমেছে। ২০২৪ সালের নভেম্বর পর্যন্ত ৫৪ হাজার ৬৯৬ জন নারী বিদেশে গেছেন, যা আগের বছরের তুলনায় ২২ শতাংশ কম।

কর্মী কমলেও বেড়েছে প্রবাসী আয়

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে প্রবাসীরা দেশে রেকর্ড ২ হাজার ৬৭০ কোটি ইউএস ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। এত বেশি রেমিট্যান্স আগে কোনো বছর আসেনি। এর আগে ২০২১ সালে সর্বোচ্চ ২ হাজার ২০০ কোটি ডলার ছাড়িয়েছিল রেমিট্যান্স।

আরও দেখুন

খাদ্য নিরাপত্তা ও কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতা জোরদারে পিকেএসএফ ও সিআইএমএমওয়াইটির আলোচনা

খাদ্য নিরাপত্তা ও কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতা জোরদারে পিকেএসএফ ও সিআইএমএমওয়াইটির আলোচনা

সিআইএমএমওয়াইটির উপস্থাপনায় জানানো হয়, গত চার দশকেরও বেশি সময় ধরে সিআইএমএমওয়াইটি বাংলাদেশের কৃষি গবেষণা ও উন্নয়নের গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। বিশেষ করে গম ও ভুট্টা উৎপাদন বৃদ্ধিতে।

৩ দিন আগে

লেবাননে নিহত ২ প্রবাসীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

লেবাননে নিহত ২ প্রবাসীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বিমানবন্দরে উপস্থিত থেকে নিহতদের মরদেহ গ্রহণ করে আনুষ্ঠানিকতা শেষে স্বজনদের কাছে হস্তান্তর করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

৪ দিন আগে

লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ২ প্রবাসীর মরদেহ সাতক্ষীরায় পৌঁছেছে

লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ২ প্রবাসীর মরদেহ সাতক্ষীরায় পৌঁছেছে

গত ১১ মে দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ জেলার জিবদিন এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় শফিকুল ইসলাম ও নাহিদুল ইসলাম নিহত হন। দীর্ঘ প্রক্রিয়া শেষে তাদের মরদেহ দেশে আনা সম্ভব হয়।

৪ দিন আগে

সৌদি আরবে উটের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ২ বাংলাদেশি নিহত

সৌদি আরবে উটের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ২ বাংলাদেশি নিহত

রোববার রাতে মোটরসাইকেলে যাওয়ার সময় রিয়াদের একটি সড়কে উটের সঙ্গে তাদের মোটর সাইকেলের সংঘর্ষ হয়। এতে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

৮ দিন আগে