logo
খবর

কাতারে প্রথমবারের মতো বাংলাদেশি ফল মেলা

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৩ মে ২০২৫
Copied!
কাতারে প্রথমবারের মতো বাংলাদেশি ফল মেলা
ছবি: সংগৃহীত

বিশ্বে আম উৎপাদনে সপ্তম অবস্থানে থাকলেও রপ্তানিতে এখনো পিছিয়ে বাংলাদেশ। অথচ বিশ্বজুড়ে তাজা ফলের বাজার দ্রুত সম্প্রসারিত হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, মধ্যপ্রাচ্যের বাজারে বাংলাদেশি ফল বিশেষ করে আম, লিচু ও অন্য মৌসুমি ফলের ব্যাপক সম্ভাবনা রয়েছে। সেই বাজার ধরতেই প্রথমবারের মতো কাতারের রাজধানী দোহায় জুনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলাদেশি ফল মেলা ২০২৫’।

খবর আজকের পত্রিকার।

কাতারের বাংলাদেশ দূতাবাস আয়োজিত এই ফল মেলা শুরু হবে ২৫ জুন এবং চলবে ১ জুলাই পর্যন্ত। মেলাটি অনুষ্ঠিত হবে দোহার অন্যতম বাণিজ্যিক এলাকা সুক ওয়াকিফে। যেখানে থাকবে ৬০টি ফল ও কৃষিপণ্যের স্টল।

আয়োজকেরা আশা করছেন, মেলায় প্রায় ৫ লাখ কেজি ফল বিক্রি হবে। বাংলাদেশি উদ্যোক্তারা কম খরচে অংশ নিতে পারবেন এই মেলায়। প্রদর্শিত পণ্যের মধ্যে থাকবে রপ্তানিযোগ্য উন্নত জাতের আম, বোম্বাই লিচু, কাঁঠাল, জাম এবং প্রক্রিয়াজাত কৃষিপণ্য।

মেলার সহযোগী পার্টনার হিসেবে কাজ করছে এম্পিরিক রিসার্স লিমিটেড। প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক সোহেল রানা বলেন, ‘আমাদের মূল লক্ষ্য হচ্ছে দেশের কৃষি উদ্যোক্তারা যাতে সহজে আন্তর্জাতিক বাজারে প্রবেশ করতে পারেন। মেলার মাধ্যমে কাতারের শীর্ষ ক্রেতা ও আমদানিকারকদের সঙ্গে তাদের সরাসরি সংযোগ তৈরি হবে। এটি একটি টার্নিং পয়েন্ট হতে পারে বাংলাদেশের ফল রপ্তানির ইতিহাসে।’

সূত্র: আজকের পত্রিকা

আরও দেখুন

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

বৈঠকে লিবিয়ার উপ-প্রধানমন্ত্রী দেশটির দক্ষিণাঞ্চলের উন্নয়নমূলক ও অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলোতে আরও বেশিসংখ্যক দক্ষ বাংলাদেশি জনশক্তির অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।

১৩ জুলাই ২০২৬

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।

০৭ জুলাই ২০২৬

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।

০৬ জুলাই ২০২৬

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”

০৬ জুলাই ২০২৬