logo
খবর

ভিকির সিরিজে নিশো–নাবিলা

প্রতিবেদক, বিডিজেন০২ মে ২০২৫
Copied!
ভিকির সিরিজে নিশো–নাবিলা
মাসুমা রহমান নাবিলা ও আফরান নিশো। কোলাজ

নতুন সিরিজের শুটিং শেষ করেছেন ভিকি জাহেদ। সব ঠিকঠাক থাকলে আগামী ঈদুল আজহায় সিরিজটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। ‘আঁকা’ নামের সিরিজটিতে অভিনয় করেছেন আফরান নিশো ও মাসুমা রহমান নাবিলা। ছবির গল্প ও অন্য বিষয়ে পরিচালক বা প্রযোজনা প্রতিষ্ঠান, কেউই আপাতত কিছু বলতে চাইছেন না।

পরিচালক ভিকি জাহেদের সঙ্গে বুধবার যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কিছুই বলতে পারবেন না বলে জানিয়ে দেন, ‘সময় হলে সবাই সবকিছু জানতে পারবেন।’ নিশো-নাবিলাও এ বিষয়ে কিছুই বলতে চাইছেন না।

আফরান নিশো। ছবি–মংগৃহীত
আফরান নিশো। ছবি–মংগৃহীত

তবে ‘আঁকা’–সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, সামাজিক থ্রিলার ধাঁচের একটি গল্প নিয়ে সিরিজটি তৈরি হয়েছে। এতে বর্তমান সমাজবাস্তবতার একটা চিত্রও থাকবে।

প্রাথমিকভাবে সিরিজটি ছয় পর্বে তৈরি হয়েছে। এক পর্ব বাড়ার সম্ভাবনাও রয়েছে। ঢাকা ও ঢাকার বাইরের বেশ কয়েকটি স্থানে সিরিজটির শুটিং হয়েছে। এখন সম্পাদনার কাজ চলছে। ফাঁকে কিছু প্যাচওয়ার্কের কাজও করতে পারেন পরিচালক, এমনটাও জানা গেছে।

মাসুমা রহমান নাবিলা।  ছবি–র্সংগৃহীত
মাসুমা রহমান নাবিলা। ছবি–র্সংগৃহীত

দেশের প্রেক্ষাগৃহে এখন প্রদর্শিত হচ্ছে আফরান নিশো অভিদাগি। পাশাপাশি দেশের বাইরেও ছবিটি মুক্তি পেয়েছে, সেখান থেকেও দর্শকের আগ্রহের খবর আসছে। শুটিং শুরুর আগে একবার জানা গিয়েছিল, সিরিজে নিশোর বিপরীতে থাকবেন তটিনী। শুটিং শেষে জানা গেল, তটিনী নয়, নিশোর সহশিল্পী নাবিলা। তুফান–পরবর্তী সময়ে নতুন কোনো সিনেমায় তাঁকে পাওয়া যায়নি। উপস্থাপনা ও ইভেন্টের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করেছেন তিনি।

হইচই–এর জন্য তৈরি হয়েছে ‘আঁকা’।

আরও দেখুন

সৌদি আরবে উটের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ২ বাংলাদেশি নিহত

সৌদি আরবে উটের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ২ বাংলাদেশি নিহত

রোববার রাতে মোটরসাইকেলে যাওয়ার সময় রিয়াদের একটি সড়কে উটের সঙ্গে তাদের মোটর সাইকেলের সংঘর্ষ হয়। এতে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

৩ দিন আগে

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭০ বাংলাদেশি

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭০ বাংলাদেশি

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ফিরে আসা বাংলাদেশিদের বেশির ভাগই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে মানবপাচারকারীদের প্ররোচনা ও সহযোগিতায় লিবিয়ায় অনুপ্রবেশ করেছিলেন। তাদের অনেকেই সেখানে বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে।

১২ দিন আগে

লন্ডনে হতে যাচ্ছে তিন দিনব্যাপী ‘বাংলা হাউস’

লন্ডনে হতে যাচ্ছে তিন দিনব্যাপী ‘বাংলা হাউস’

তিন দিনব্যাপী এই আয়োজনে বিনিয়োগ, স্টার্টআপ, স্বাস্থ্যসেবা উদ্ভাবন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ফ্যাশন, সংগীত, গণমাধ্যম, খাদ্য, শিল্পকলা এবং সাংস্কৃতিক কূটনীতি বিষয়ক বিভিন্ন প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে।

১২ দিন আগে

বাংলাদেশে সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে আদিবাসী তরুণদের নেতৃত্বে নতুন উদ্যোগ ইউনেসকো-ক্রিহ্যাপের

বাংলাদেশে সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে আদিবাসী তরুণদের নেতৃত্বে নতুন উদ্যোগ ইউনেসকো-ক্রিহ্যাপের

কর্মশালায় অংশগ্রহণকারীদের ২০০৩ সালের ইউনেসকো কনভেনশনের মূলনীতি, নৈতিক নথিভুক্তকরণ প্রক্রিয়া এবং অবাধ, পূর্বানুমোদিত ও অবহিত সম্মতি সম্পর্কে ধারণা প্রদান করা হয়।

১৬ দিন আগে