বিডিজেন ডেস্ক

ইরান-ইসরায়েলের সামরিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে ব্যাপক অচলাবস্থা তৈরি হয়েছে। তেহরান পাল্টা হামলা চালানোর পর নিরাপত্তাজনিত কারণে বিভিন্ন দেশের মতো বাংলাদেশ থেকেও মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে এ সিদ্ধান্ত কার্যকর হয়।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম জানান, চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট আপাতত বাতিল রাখা হয়েছে।
একইভাবে ইউএস-বাংলা এয়ারলাইনসও ঢাকা থেকে ফ্লাইট বন্ধ রেখেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। দুবাইয়ে অবস্থানরত তাদের একটি ফ্লাইট নিরাপদে রয়েছে।
এদিকে, ঢাকা থেকে দাম্মামগামী বিমান বিজি৩৪৯ ফ্লাইটটি মাঝপথ থেকে ফিরে আসতে বাধ্য হয়েছে। পরিস্থিতি উন্নতির আগে আন্তর্জাতিক রুট স্বাভাবিক হওয়ার সম্ভাবনা কম বলে জানিয়েছে সংশ্লিষ্ট মহল।
যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলার জবাবে মধ্যপ্রাচ্যের আমেরিকান স্থাপনা লক্ষ্য করে ইরানের পাল্টা আঘাতের পর ওই অঞ্চলের আকাশপথ ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। ফলে মধ্যপ্রাচ্যের এয়ারস্পেসে বড় ধরনের বিঘ্ন তৈরি হয়েছে, যার প্রভাব বাংলাদেশ থেকে গন্তব্যে যাওয়া সব ফ্লাইটেই পড়েছে।
পরিস্থিতি স্থিতিশীল না হওয়া পর্যন্ত বাংলাদেশি এয়ারলাইনসগুলো বিকল্প কোনো ব্যবস্থা চালুর পরিকল্পনা করছে না।

পুলিশ জানায়, বেলা সাড়ে ১১টার দিকে শহরের একটি ব্যাংক থেকে টাকা উঠিয়ে ইজিবাইকযোগে গ্রামের বাড়িতে ফিরছিলেন কামরুজ্জামান। পথিমধ্যে ইজিবাইকটি বয়ড়াতলা বাজারে পৌছালে মাটি বোঝাই একটি দ্রুতগতির ট্রাক্টর ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে কামরুজ্জামানসহ আরও একজন গুরুতর আহত হন।
তারেক রহমান অনিয়মিত (অবৈধ) কর্মীদের বৈধকরণ এবং সম্ভব হলে আটক বাংলাদেশিদের দেশে ফেরত পাঠানোর বিষয়টিও উত্থাপন করেন। তিনি বলেন, নিয়োগ প্রক্রিয়া যাতে স্বচ্ছ, ন্যায্য ও সাশ্রয়ী হয় এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে কর্মীদের অভিবাসন ব্যয় হ্রাস পায়, সে বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে।
নিহতরা স্থানীয় একটি বকরি খামারে কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে নিহত বাংলাদেশিদের পরিচয় জানা গেছে। তারা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ।
ব্যক্তিগত আয়কর কাঠামোর ক্ষেত্রে সিপিডি বৈষম্যের বিষয়টি তুলে ধরেছে। তারা দেখিয়েছে যে, বার্ষিক ৩০ লাখ টাকার বেশি আয়কারীদের তুলনায় নিম্ন আয়ের মানুষদের ওপর আনুপাতিকভাবে করের বোঝা বেশি বেড়েছে।