logo
খবর

আমেরিকা-ইরান শান্তিচুক্তিকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৫ জুন ২০২৬
Copied!
আমেরিকা-ইরান শান্তিচুক্তিকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ
সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে গাজায় অব্যাহত গণহত্যা ও মানবাধিকারের চরম লঙ্ঘনের তীব্র নিন্দা জানিয়ে বলেছে, ‘বাংলাদেশ সরকার ইসরায়েলকে অবিলম্বে সব সামরিক অভিযান বন্ধ ও সর্বোচ্চ সংযম প্রদর্শন করতে এবং আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার দাবি জানিয়েছে।’ ছবি: সংগৃহীত

যুদ্ধ বন্ধে একটি চুক্তিতে পৌঁছেছে আমেরিকা যুক্তরাষ্ট্র ও ইরান। আজ সোমবার (১৫ জুন) এক বিবৃতিতে এই চুক্তিকে স্বাগত জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ শুরু থেকেই সংযম দেখানো, উত্তেজনা কমানো এবং আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির আহ্বান জানিয়ে এসেছে।

আমেরিকা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এই অগ্রগতিতে যেসব পক্ষ ও মধ্যস্থতাকারী ভূমিকা রেখেছে, তাদের প্রচেষ্টার প্রশংসা করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে চুক্তিটি আন্তরিকতার সঙ্গে বাস্তবায়িত হবে এবং দীর্ঘস্থায়ী শান্তি নিশ্চিত করবে বলেও বিবৃতিতে আশা প্রকাশ করা হয়েছে।

এতে বলা হয়, বাংলাদেশ মনে করে, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি, নিরাপত্তা এবং উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বাকি সমস্যাগুলোও আলোচনার মাধ্যমে সমাধানের জন্য সব পক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে।

সেই সঙ্গে মধ্যপ্রাচ্যে দ্রুত শান্তি-শৃঙ্খলা, সরবরাহ ব্যবস্থা এবং পারস্পরিক সহযোগিতা পুনঃপ্রতিষ্ঠিত হবে বলেও বিবৃতিতে আশা প্রকাশ করা হয়েছে।

এর আগে আজ স্থানীয় সময় ভোররাতে শান্তি আলোচনায় মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, চলমান সংঘাত বন্ধে একটি চুক্তিতে পৌঁছেছে আমেরিকা যুক্তরাষ্ট্র ও ইরান। আগামী ১৯ জুন সুইজারল্যান্ডে আনুষ্ঠানিকভাবে এই চুক্তি সই হবে। এর আওতায় যুদ্ধ বন্ধ, হরমুজ প্রণালি খুলে দেওয়া ও আমেরিকান নৌ-অবরোধ তুলে নেওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন

আরও দেখুন

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

বৈঠকে লিবিয়ার উপ-প্রধানমন্ত্রী দেশটির দক্ষিণাঞ্চলের উন্নয়নমূলক ও অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলোতে আরও বেশিসংখ্যক দক্ষ বাংলাদেশি জনশক্তির অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।

১৭ দিন আগে

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।

২৩ দিন আগে

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।

২৪ দিন আগে

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”

২৪ দিন আগে