logo
খবর

ব্যক্তিগত জীবন নিয়ে টানাটানি করবেন না: পরীমনি

প্রতিবেদক, বিডিজেন৩১ জানুয়ারি ২০২৫
Copied!
ব্যক্তিগত জীবন নিয়ে টানাটানি করবেন না: পরীমনি
পরীমনি। ফেসবুক থেকে

ঢালিউড চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পরীমণি। কাজের চেয়ে বেশি ব্যক্তিগত জীবন নিয়ে থাকেন আলোচনার কেন্দ্রে। এক দশকের অভিনয়জীবনে কাজের চেয়ে ব্যক্তিজীবনের নানা ইস্যুতে আলোচনায় এসেছেন পরীমনি। এসব ইস্যু নিয়ে প্রকাশিত সংবাদ পরীমনি তাঁর ফেসবুকে শেয়ারও করেন।

বুধবার (২৯ জানুয়ারি) রাতে তিনি ফেসবুক পোস্টে অনুরোধ জানিয়েছেন, তাঁর ব্যক্তিগত নিয়ে যেন আর টানাটানি না করা হয়। তাঁর উপলব্ধির কথা জানাতে গিয়ে লিখেছেন, কর্মের চেয়ে তাঁর জীবনটা বেশি গুরুত্বপূর্ণ এখন।

পরীমনি। ফেসবুক থেকে
পরীমনি। ফেসবুক থেকে

শাহ আলম মণ্ডলের ‘ভালোবাসা সীমাহীন’ চলচ্চিত্র দিয়ে ২০১৫ সালে বড় পর্দায় পথচলা শুরু পরীমনির। এ ছবিতে তাঁর বিপরীতে নায়ক ছিলেন জায়েদ খান। তবে চলচ্চিত্রের আগে পরীমনি নাটকেও অভিনয় করেছেন। সর্বশেষ এ তারকার ‘ফেলুবক্সী’ নামে একটি চলচ্চিত্র কলকাতায় মুক্তি পেয়েছে।

বরাবরই কাজের বাইরে জীবনের নানা ঘটনায় আলোচনায় থাকেন তিনি। সম্প্রতি গ্রেপ্তারি পরোয়ানা জারির পর তরুণ গায়ক শেখ সাদীর জামিনদার হওয়াকে ঘিরে পরীমনির ব্যক্তিগত জীবন নিয়ে আবার আলোচনা শুরু হয়েছে।

পরীমনি। ফেসবুক থেকে নেওয়া
পরীমনি। ফেসবুক থেকে নেওয়া

এসব নিয়ে যখন আলোচনা চলছিল, ঠিক তখনই ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন পরীমনি। সেখানে পরীমনি নিজেই নিজেকে কয়েকটি প্রশ্ন করেছেন। জানিয়েছেন নিজের উপলব্ধির কথাও।

পরীমনির ফেসবুক পোস্টে দেখা গেছে তিনি এখন সিঙ্গাপুরে। ছেলেকে নিয়ে একাধিক স্থিরচিত্রও পোস্ট করেছেন। পরীমনি নিজেকে প্রশ্ন করার কারণ হিসেবে লিখেছেন, ‘কোনো এক কারণে নিজেকে নিজের মতো করে অনেকগুলো প্রশ্ন করতে ইচ্ছা করল আমার। নিজের সঙ্গে কথোপকথন হলো খুব। নিজেকে আক্রমণাত্মক প্রশ্ন করলাম সব কটিই।’

পারিবারিক আয়োজনে পরীমনি। ফেসবুক থেকে নেওয়া
পারিবারিক আয়োজনে পরীমনি। ফেসবুক থেকে নেওয়া

এরপর প্রশ্নগুলো তুলে ধরে পরী লিখেছেন—
১. পরী, আপনি কর্মজীবনে কী এমন কাজ করেছেন বলে মনে করেন, যার জন্য সাধারণ জনগণের আপনাকে নিয়ে এত মাতামাতি বা পাশাপাশি গণমাধ্যমে আপনাকে নিয়ে এত সম্প্রচার কেন হয় বলে মনে করেন?

২. আপনার কাজের চেয়ে লোকে আপনার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে কেন পছন্দ করে?

৩. আপনার আগের জেনারেশন থেকেও যদি আরও একটু আগে চলে যাই, যেমন শাবানা, ববিতা, কবরী, রোজিনাদের আমলে কি তাঁরা তাঁদের কাজ নিয়ে যতটা ফোকাসে থাকতেন, ততটা কি তাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে ফোকাসে থাকতেন? নিজেকে থামিয়ে দিলাম এ রকম হাজারো প্রশ্ন থেকে।

শেখ সাদী। সাদীর ফেসবুক থেকে নেওয়া
শেখ সাদী। সাদীর ফেসবুক থেকে নেওয়া

পরীমনি তাঁর ফেসবুক পোস্টে লিখেছেন, ‘জীবনে কখনো কখনো নিজের কর্মের অবস্থানের চেয়ে খুব বেশি জরুরি হয়ে পড়ে ওই জীবনটা। প্রত্যেকটা জীবনের অধিকার আছে সুন্দর করে বেঁচে থাকার। আমার প্রথম অনুরোধ, প্লিজ এবার একটু ছেড়ে দেন আমাকে। আমার কাজের বাইরে আমার ব্যক্তিগত জীবন নিয়ে আর টানাটানি করবেন না আল্লাহর ওয়াস্তে। বিশ্বাস করেন, এখানে আমার জীবনটাই অনেক বেশি গুরুত্বপূর্ণ এখন। আমার সফল ক্যারিয়ারের চেয়েও জরুরি আমার সুস্থ জীবনযাপনের। কারণ, আমার বাচ্চাদের আমি একটা সুন্দর সুস্থ জীবন দিতে চাই। আমি আমার বাচ্চাদের মা, একমাত্র অভিভাবক হয়ে আমি তার সর্বোচ্চটা দিতে চাই—যেমন করে হয়তো সব মা–ই চায়!’

পোস্টের সব শেষে পরীমনি লিখেছেন, ‘গত তিন-চারটা মাস আমি আমার জীবনের সবচেয়ে কঠিন সময় পার করেছি। কেন বা কী জন্য সেটার বর্ণনা দেওয়ার প্রয়োজন নেই বলে ধরে নিচ্ছি। আমি নায়িকা, আমি মেয়ে, সবকিছু ছাড়িয়ে আমি মানুষ। আমি এই পৃথিবীর সব মানুষের কাছে প্রার্থনা করছি, হে মানুষ, হে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রাণ, তোমরা আমার ওপর এবার একটু রহম করো। আগে আমি সুন্দর করে একটু বাঁচি, তারপর এমন হাজারো প্রশ্নের উত্তর দেব ...।’

আরও পড়ুন

আরও দেখুন

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

বৈঠকে লিবিয়ার উপ-প্রধানমন্ত্রী দেশটির দক্ষিণাঞ্চলের উন্নয়নমূলক ও অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলোতে আরও বেশিসংখ্যক দক্ষ বাংলাদেশি জনশক্তির অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।

১৩ জুলাই ২০২৬

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।

০৭ জুলাই ২০২৬

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।

০৬ জুলাই ২০২৬

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”

০৬ জুলাই ২০২৬