logo
খবর

বাধার মুখে টাঙ্গাইলের অনুষ্ঠানে যাননি পরীমনি

প্রতিবেদক, বিডিজেন২৬ জানুয়ারি ২০২৫
Copied!
বাধার মুখে টাঙ্গাইলের অনুষ্ঠানে যাননি পরীমনি

টাঙ্গাইলে একটি পণ্যের শোরুম উদ্বোধনের কথা কয়েক দিন ধরে ফেসবুকে প্রচার করছিলেন চিত্রনায়িকা পরীমনি। তিনি নিজে উপস্থিত থেকে এলেঙ্গা বাসস্ট্যান্ডের টিন মার্কেট শোরুমের উদ্বোধন করবেন বলে জানিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত অনুষ্ঠানে যাননি পরীমনি।

জানা গেছে, শনিবার (২৫ জানুয়ারি) বিকেল ৩টায় এলেঙ্গার টিন মার্কেটে কসমেটিক পণ্যের দোকান ‘হারল্যান স্টোর’-এর শোরুমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল পরীমনির। কিন্তু কিছু মানুষের বাধার মুখে স্থগিত করা হয় এই অনুষ্ঠানের। জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ও হেফাজতে ইসলাম বাংলাদেশের টাঙ্গাইল এবং কালিহাতী শাখার আপত্তির মুখে অনুষ্ঠান স্থগিত করা হয়।

যদিও এর আগে এই প্রতিষ্ঠানের হয়ে টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন স্থানে কয়েকটি শোরুমের উদ্বোধন করেছিলেন পরীমনি।

সংবাদমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মীর মাসুদ রানা।
হারল্যান স্টোর এলেঙ্গার স্বত্বাধিকারী মীর মাসুদ রানা সাংবাদিকদের জানান, শনিবার চিত্রনায়িকা পরীমনির শোরুম উদ্বোধনের কথা ছিল। এ জন্য প্রশাসনের অনুমতি নেওয়া হয়েছিল।

তিনি বলেন, ‘কয়েক দিন ধরে প্রচারণা চালানো হচ্ছিল। গত বৃহস্পতিবার রাতে শরিফুল ইসলাম নামে একজন প্রথমে ফোন করে জানান, তারা পরীমনিকে এনে অনুষ্ঠান করতে দেবেন না। শুক্রবার ফজরের নামাজের পর ফোন করেন মুফতি সুলাইমান, মুফতি সুরুজ্জামানসহ ৩০ থেকে ৪০ জন ফোন দিয়ে পরীমনিকে আসতে দেওয়া হবে না বলে হুমকি দেন। তাঁরা পরীমনি সম্পর্কে অশালীন মন্তব্যও করেন। শুক্রবার জুমার নামাজের পর বিক্ষোভ এবং শোরুমের সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা দেন। পরে  বাধ্য হয়ে অনুষ্ঠান স্থগিতের সিদ্ধান্ত নেই। তারপরও শনিবার অনেক মানুষ এসেছিলেন পরীমনিকে দেখতে।’

prothomalo-bangla_2024-07_0c7b1e41-d71f-42e4-b8a2-dabd9ca7e3d8_449439228_1062391578580937_596826378561117195_n

পরীমনির টাঙ্গাইল যাওয়াকে ঘিরে শুক্রবার হেফাজতে ইসলাম বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখার যুববিষয়ক সম্পাদক ও জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ কালিহাতী উপজেলার সভাপতি মুফতি সুলাইমান হাবিব তাঁর ফেসবুকে একটি পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, ‘এলেঙ্গা বাসস্ট্যান্ডে হারল্যান শোরুম উদ্বোধন করার জন্য একজন চিত্রশিল্পী (পরীমনি) আসার কথা ছিল। এ বিষয়ে ধর্মপ্রাণ মানুষের মধ্যে ব্যাপক নেতিবাচক আলোচনা হওয়ায় স্থানীয় ইমাম, আলেম-ওলামা ও ধর্মপ্রাণ কিছু ভাই গত (বৃহস্পতিবার) রাতে আমার সঙ্গে সাক্ষাৎ করে বিষয়টি অবহিত করেন। যার পরিপ্রেক্ষিতে আজ শুক্রবার সকালে স্থানীয় ওলামায়ে কেরামসহ আমি শোরুমের মালিক মাসুদ ভাইয়ের সঙ্গে কথা বলি। সবার সম্মান রক্ষায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে প্রোগ্রাম স্থগিত করেন মর্মে আমাকে নিশ্চিত করেছেন। আমরা তার এই আন্তরিকতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি।

আরও দেখুন

বাজেটে কমতে পারে যেসব পণ্যের দাম

বাজেটে কমতে পারে যেসব পণ্যের দাম

ধান, চাল, গম, আলু, গবাদিপশু, হাঁস-মুরগি, মাছ, পেঁয়াজ, রসুন, আদা, লবণ, চিনি, ভোজ্যতেল ও বীজসহ ৬০টি নিত্যপণ্যে উৎসে কর কমিয়ে সর্বনিম্ন পর্যায়ে নামানো হয়েছে। ৫, ২ ও ১ শতাংশ থেকে কমিয়ে তা শূন্য দশমিক ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে, যা বাজারে স্বস্তি আনতে পারে।

১৫ মিনিট আগে

বাজেটে বাড়তে পারে যেসব পণ্যের দাম

বাজেটে বাড়তে পারে যেসব পণ্যের দাম

প্রস্তাবিত বাজেটে একাধিক পণ্য ও সেবায় কর ছাড় দেওয়া হয়েছে, যার ফলে সেসব ক্ষেত্রে দাম কমার সম্ভাবনা তৈরি হয়েছে। একই সঙ্গে কিছু খাতে শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ায় সংশ্লিষ্ট পণ্যের দাম বাড়ার আশঙ্কাও তৈরি হয়েছে।

২৪ মিনিট আগে

খাদ্য নিরাপত্তা ও কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতা জোরদারে পিকেএসএফ ও সিআইএমএমওয়াইটির আলোচনা

খাদ্য নিরাপত্তা ও কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতা জোরদারে পিকেএসএফ ও সিআইএমএমওয়াইটির আলোচনা

সিআইএমএমওয়াইটির উপস্থাপনায় জানানো হয়, গত চার দশকেরও বেশি সময় ধরে সিআইএমএমওয়াইটি বাংলাদেশের কৃষি গবেষণা ও উন্নয়নের গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। বিশেষ করে গম ও ভুট্টা উৎপাদন বৃদ্ধিতে।

৩ দিন আগে

লেবাননে নিহত ২ প্রবাসীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

লেবাননে নিহত ২ প্রবাসীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বিমানবন্দরে উপস্থিত থেকে নিহতদের মরদেহ গ্রহণ করে আনুষ্ঠানিকতা শেষে স্বজনদের কাছে হস্তান্তর করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

৪ দিন আগে