logo
খবর

বাজেটে কমতে পারে যেসব পণ্যের দাম

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১১ জুন ২০২৬
Copied!
বাজেটে কমতে পারে যেসব পণ্যের দাম
ছবি: বিডিজেন

প্রস্তাবিত ২০২৬–২৭ অর্থবছরের বাজেটে একাধিক পণ্য ও সেবায় কর ছাড় দেওয়া হয়েছে। ফলে সেসব ক্ষেত্রে দাম কমার সম্ভাবনা তৈরি হয়েছে। জাতীয় সংসদে ২০২৬–২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করতে গিয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এসব প্রস্তাব তুলে ধরেন।

আজ বৃহস্পতিবার (১১ জুন) বিকেল ৩টার দিকে তিনি বাজেট বক্তৃতা শুরু করেন, যা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সরকারের চলতি মেয়াদের প্রথম বাজেট।

ধান, চাল, গম, আলু, গবাদিপশু, হাঁস-মুরগি, মাছ, পেঁয়াজ, রসুন, আদা, লবণ, চিনি, ভোজ্যতেল ও বীজসহ ৬০টি নিত্যপণ্যে উৎসে কর কমিয়ে সর্বনিম্ন পর্যায়ে নামানো হয়েছে। ৫, ২ ও ১ শতাংশ থেকে কমিয়ে তা শূন্য দশমিক ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে, যা বাজারে স্বস্তি আনতে পারে।

শিশুখাদ্য প্রস্তুতে ব্যবহৃত আমদানিকৃত কাঁচামালের ওপর শুল্ক ১৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে। এর ফলে শিশুখাদ্যের বাজারমূল্য কমার সম্ভাবনা রয়েছে।

জিরা, দারুচিনি, এলাচি, লবঙ্গ, গোলমরিচ ও ধনিয়াসহ বিভিন্ন মসলায় আরোপিত ৫ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক তুলে দেওয়া হয়েছে। খেজুর আমদানির ক্ষেত্রেও একই সুবিধা দেওয়া হয়েছে, ফলে এ পণ্যের দাম কমাতে সহায়ক হতে পারে।

সোনার ক্ষেত্রে উৎসে কর ৫ শতাংশ থেকে কমিয়ে শূন্য দশমিক ৫ শতাংশ করা হয়েছে এবং ভ্যাট কাঠামোয় পরিবর্তন আনা হয়েছে, ফলে সোনার গয়নার ওপর করের চাপ কমেছে।

বৈদ্যুতিক গাড়ির ক্ষেত্রে বড় ধরনের করছাড় দেওয়া হয়েছে। করভার ৯৩ শতাংশ থেকে কমিয়ে বিভিন্ন স্তরে ৬৪ থেকে ৮০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। চার্জিং অবকাঠামোতেও শুল্ক সুবিধা দেওয়া হয়েছে, যা এ খাতকে আরও সহজলভ্য করতে পারে।

ল্যাপটপ, ডেস্কটপ, সার্ভার, প্রিন্টার ও মনিটর আমদানিতে সব ধরনের শুল্ক ও ভ্যাট তুলে নেওয়া হয়েছে। একই সঙ্গে ডায়ালাইসিস ফিল্টার আমদানিতে ভ্যাট ও অগ্রিম আয়কর প্রত্যাহার করায় চিকিৎসা ব্যয় কমার সম্ভাবনা তৈরি হয়েছে—প্রতি সেবায় প্রায় ৮০০ টাকা পর্যন্ত কমতে পারে।

ওষুধ শিল্পের জন্য কাঁচামাল আমদানিতে ছাড় দেওয়া হয়েছে এবং ক্যানসারের ওষুধ তৈরিতে ব্যবহৃত নতুন উপকরণেও সুবিধা রাখা হয়েছে।

গিটার, পিয়ানো, ভায়োলিনসহ বাদ্যযন্ত্র ও সংশ্লিষ্ট যন্ত্রাংশে শুল্ক প্রত্যাহার করা হয়েছে। সিনেমাটোগ্রাফিক ক্যামেরা ও এর যন্ত্রাংশ আমদানিতে শুল্ক ১৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে।

এ ছাড়া, শুল্ক কমানোর কারণে বিদেশি মাংস, প্রাণিখাদ্য, পিওএস যন্ত্র, সৌরবিদ্যুৎ সরঞ্জাম, লিপস্টিক, ফেসওয়াশসহ বিভিন্ন পণ্যের দাম কমতে পারে।

আরও দেখুন

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

বৈঠকে লিবিয়ার উপ-প্রধানমন্ত্রী দেশটির দক্ষিণাঞ্চলের উন্নয়নমূলক ও অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলোতে আরও বেশিসংখ্যক দক্ষ বাংলাদেশি জনশক্তির অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।

১৭ দিন আগে

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।

২৩ দিন আগে

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।

২৪ দিন আগে

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”

২৪ দিন আগে