logo
খবর

যুক্তরাষ্ট্রের নাগরিকদের বাংলাদেশে সতর্কতার সঙ্গে চলাফেরার পরামর্শ

প্রতিবেদক, বিডিজেন২৯ মে ২০২৫
Copied!
যুক্তরাষ্ট্রের নাগরিকদের বাংলাদেশে সতর্কতার সঙ্গে চলাফেরার পরামর্শ
ঢাকার বারিধারায় যুক্তরাষ্ট্রের দূতাবাস। ছবি: সংগৃহীত

বাংলাদেশে প্রায় সর্বত্র প্রতিবাদমূলক বিক্ষোভ কর্মসূচি বাড়তে থাকায় যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্কতার সঙ্গে চলাফেরা করার পরামর্শ দিয়েছে দেশটির ঢাকার দূতাবাস।

আজ বৃহস্পতিবার (২৯ মে) ফেসবুকে দূতাবাসের ভেরিফায়েড পেজে এক পোস্টে এ পরামর্শ দেওয়া হয়।

দূতাবাস বলেছে, যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্কতার সঙ্গে চলাচল করা উচিত। অনেক সমাবেশ শান্তিপূর্ণ হওয়ার কথা থাকলেও একপর্যায়ে অল্পসময়েই সহিংসতা ছড়িয়ে পড়তে পারে। তাই বড় সমাবেশ সতর্কতার সঙ্গে এড়িয়ে চলতে হবে।

দূতাবাস একইসঙ্গে নিজ নিজ নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করে দেখতেও নাগরিকদের পরামর্শ দিয়েছে। আশপাশের পরিস্থিতি সম্পর্কে ওয়াকিবহাল থাকতে স্থানীয় সংবাদমাধ্যমে চোখ রাখার পরামর্শও দেওয়া হয়েছে।

আরও দেখুন

বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের

বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের

তারেক রহমান অনিয়মিত (অবৈধ) কর্মীদের বৈধকরণ এবং সম্ভব হলে আটক বাংলাদেশিদের দেশে ফেরত পাঠানোর বিষয়টিও উত্থাপন করেন। তিনি বলেন, নিয়োগ প্রক্রিয়া যাতে স্বচ্ছ, ন্যায্য ও সাশ্রয়ী হয় এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে কর্মীদের অভিবাসন ব্যয় হ্রাস পায়, সে বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে।

১৫ ঘণ্টা আগে

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

নিহতরা স্থানীয় একটি বকরি খামারে কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে নিহত বাংলাদেশিদের পরিচয় জানা গেছে। তারা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ।

১ দিন আগে

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

ব্যক্তিগত আয়কর কাঠামোর ক্ষেত্রে সিপিডি বৈষম্যের বিষয়টি তুলে ধরেছে। তারা দেখিয়েছে যে, বার্ষিক ৩০ লাখ টাকার বেশি আয়কারীদের তুলনায় নিম্ন আয়ের মানুষদের ওপর আনুপাতিকভাবে করের বোঝা বেশি বেড়েছে।

২ দিন আগে

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

খলিলুর রহমান জানান, যেসব দেশে বাংলাদেশি নাগরিকরা যথাযথ কাগজপত্র ছাড়া কাজ করছেন, সেসব দেশের সঙ্গে বিভিন্ন পর্যায়ে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে। সেসব দেশের আইন ও বিধি-বিধানের আওতায় যোগ্য ও কর্মরত বাংলাদেশিদের বৈধতার সুযোগ সম্প্রসারণে আমরা কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

৫ দিন আগে