logo
খবর

বিএমইটিতে ১ বছরে সাড়ে ৪ হাজারের বেশি অভিযোগ জমা, অনিষ্পন্ন অর্ধেকের বেশি

আব্দুস সবুর০২ ফেব্রুয়ারি ২০২৬
Copied!
বিএমইটিতে ১ বছরে সাড়ে ৪ হাজারের বেশি অভিযোগ জমা, অনিষ্পন্ন অর্ধেকের বেশি
ছবি: এআই দিয়ে তৈরি

শহিদুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসিন্দা। ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে জীবিকার উদ্দেশ্যে সৌদি আরব গমন করেন। দাম্মাম বিমানবন্দরে পৌঁছার পর সেখানে নিয়োজিত দেশটির ইমিগ্রেশন কর্মকর্তারা তাকে দেশে ফেরত পাঠায়। শহিদুল ‘মাদার লাভ এয়ার ট্রাভেলস’ (আরএল–১৮১১) নামের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে সৌদি আরব গিয়েছিলেন। ফিরে আসার কিছুদিন পর তিনি ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোতে (বিএমইিট) অভিযোগ দায়ের করেন। কিন্তু এরপর ৬ মাস পেরিয়ে গেছে। এখনো তিনি কোনো সমাধান পাননি।

শুধু তিনি একা নন, ২০২৫ সালজুড়ে বিএমইটিতে বিভিন্ন রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে ৪ হাজার ৭০৩টি অভিযোগ জমা পড়ে। এর মধ্যে নিষ্পন্ন অভিযোগের সংখ্যা ২ হাজার ৫৪টি। যা মোট অভিযোগের ৪৩ দশমিক ৬৮ শতাংশ। অর্ধেকেরও বেশি অর্থাৎ ৫৬ দশমিক ৩২ শতাংশ অভিযোগই বছর শেষে অনিষ্পন্ন রয়ে গেছে।

অভিবাসন বিশেষজ্ঞরা জানান, নানা কারণে বিএমইটিতে অভিযোগ সমাধানে ধীরগতি লক্ষ করা যায়। এখানে স্থায়ী লিগ্যাল সেল, দক্ষ লোকবল ও আইনজীবী না থাকায় অভিযোগ নিষ্পত্তির ক্ষেত্রে অন্যতম প্রতিবন্ধক।

বিএমইটির মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখার তথ্যমতে, ২০২৫ সালের জানুয়ারিতে ৫৮২টি, ফেব্রুয়ারিতে ৬০৯টি, মার্চে ৩৩২টি, এপ্রিলে ২৭৭টি, মেতে ৩৮৭টি, জুনে ২১৮টি, জুলাইয়ে ৪২৩টি, আগস্টে ৪৫২টি, সেপ্টেম্বরে ৪৩১টি, অক্টোবরে ৩৫৬টি, নভেম্বরে ৩৪৫টি ও ডিসেম্বরে ২৯১টি অভিযোগ জমা পড়ে। মোট অভিযোগের সংখ্যা ৪ হাজার ৭০৩টি।

অন্যদিকে জানুয়ারিতে ৬০টি. ফেব্রুয়ারিতে ২০৭টি, মার্চে ৭৩টি, এপ্রিলে ৯৩ট, মেতে ২০৮টি, জুনে ১৬১টি, জুলাইয়ে ১৭৬. আগস্টে ২৯০টি, সেপ্টেম্বরে ১৭২টি, অক্টোবরে ১৭৪টি, নভেম্বরে ২০৭টি ও ডিসেম্বরে ২৩৩টি অভিযোগের নিষ্পত্তি হয়েছে।

সৌদি আরব ফেরত শহিদুল বলেন, আমি ঋণ করে সৌদি গিয়েছিলাম। কিন্তু সেখানে যাওয়ার পর আমার ভিসা জাল হিসেবে বলা হয়। এটির পর সৌদি এয়ারর্পোট থেকেই আমার নিজের টিকিট কেটে দেশে ফেরত আসতে হয়। আসার পর এজেন্সির কাছে সমস্যা নিয়ে গেলে তারা আরও গালিগালাজ ও হুমকি দেয়। বাধ্য হয়ে বিএমইিট ও মন্ত্রণালয়ে অভিযোগ করেছি। তবে অভিযোগ করার পরও কোনো সমাধান পাচ্ছি না।

অভিবাসন ও শরণার্থীবিষয়ক বিশেষজ্ঞ আসিফ মুনীর বলেন, “অন্তর্বর্তী সরকারের উচিত ছিল, এই খাতের বিভিন্ন অভিযোগ ও এজেন্সিগুলোর কর্মকাণ্ড সার্বিকভাবে মূল্যায়ন করার পাশাপাশি অভিযোগগুলো পর্যালোচনা করে এজেন্সিগুলোর মার্কিং করে দেওয়া। যাতে সাধারণ মানুষদের এজেন্সি সম্পর্কে বুঝতে সুবিধা হয়।

তিনি আরও বলেন, দেশের গ্রাম এলাকা থেকে কর্মীরা বিদেশ যায়। তাই প্রয়োজন ছিল বড় রিক্রুটিং এজেন্সির শাখা অফিস ঢাকার বাইরে করার ব্যাপারে সরকারিভাবে নির্দেশনা দেওয়া। এতে সমস্যা কমে আসত। এসব কিছু না করার ফলে এই খাত আরও দুর্বল হবে।

সার্বিক বিষয়ে জানতে চাইলে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) পরিচালক–কর্মসংস্থান (উপসচিব) মো. তানজিল্লুর রহমান বলেন, আমরা সব সময় চেষ্টা করি অভিযোগগুলোর সমাধান করতে। কিন্তু অনেক বিষয়ে তদন্ত করতে হয় বলে দেরি হয়। এ ছাড়া. আমাদের সমাধান পছন্দ না হলে অভিযোগকারীর অভিযোগ মন্ত্রণালয়েও স্থানান্তর করা হয়।

আরও দেখুন

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে অংশ নিলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে অংশ নিলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

জামাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান একইসঙ্গে নামাজ আদায় করেন। তাদের সঙ্গে মন্ত্রিপরিষদের সদস্য, রাজনীতিবিদ ও কূটনীতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জামাতে অংশ নেন।

১০ ঘণ্টা আগে

সৌদিতে নিহত মোশাররফের দুই সন্তানের পড়ালেখার খরচ মন্ত্রণালয় বহন করবে: প্রবাসী কল্যাণমন্ত্রী

সৌদিতে নিহত মোশাররফের দুই সন্তানের পড়ালেখার খরচ মন্ত্রণালয় বহন করবে: প্রবাসী কল্যাণমন্ত্রী

মরদেহ হস্তান্তরকালে মন্ত্রী নিহত মোশাররফ হোসেনের পরিবারকে দাফন কার্য সম্পন্নের জন্য ৫০ হাজার টাকার চেক প্রদান করেন। এ ছাড়া, ওয়েজ আর্নাস কল্যাণ বোর্ডের পক্ষ থেকে ঈদের পর নিহতের পরিবারকে তিন লাখ টাকা আর্থিক অনুদান প্রদান করা হবে বলে তিনি জানান।

১ দিন আগে

বাংলাদেশে ঈদ উদ্‌যাপিত হবে শনিবার

বাংলাদেশে ঈদ উদ্‌যাপিত হবে শনিবার

হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী, চাঁদ দেখা সাপেক্ষে ২৯ বা ৩০ দিনে মাস হয়ে থাকে। ২৯ রমজান শেষে যদি চাঁদ দেখা যায়, তাহলে পরদিন ঈদুল ফিতর উদ্‌যাপিত হয়। আর চাঁদ দেখা না গেলে ৩০ রমজান শেষে ঈদুল ফিতর উদ্‌যাপিত হয়।

২ দিন আগে

সমুদ্রপথে অবাধ ও বৈধ নৌচলাচলের পক্ষে সমর্থন পুনর্ব্যক্ত বাংলাদেশের

সমুদ্রপথে অবাধ ও বৈধ নৌচলাচলের পক্ষে সমর্থন পুনর্ব্যক্ত বাংলাদেশের

অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ডেপুটি হাইকমিশনার নজরুল ইসলাম। তিনি বলেন, যুদ্ধপ্রবণ এলাকায় চলাচলকারী জাহাজে কর্মরত বাংলাদেশি নাবিকসহ বিশ্বব্যাপী সমুদ্রকর্মীদের নিরাপত্তা ও কল্যাণ নিয়ে বাংলাদেশ উদ্বিগ্ন।

২ দিন আগে