প্রতিবেদক, বিডিজেন

আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সুস্পষ্ট ঘোষণা না আসায় ‘মার্চ টু যমুনা’ কর্মসূচির ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
শাহবাগের গণজমায়েত থেকে আজ শনিবার রাত সাড়ে ৭টার দিকে হাসনাত আবদুল্লাহ এ ঘোষণা দেন।
পরে রাত পৌনে ৯টার দিকে গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় সদস্যসচিব জাহিদ আহসান বলেন, যেহেতু আগের দেওয়া সময়সীমার মধ্যে সরকারের ঘোষণা আসেনি, তাই শাহবাগ থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে রাজসিক মোড়ে এখন অবস্থান নেবেন তাঁরা। জাহিদের এই ঘোষণার পরপর শাহবাগে অবস্থান করা জমায়েত যমুনার অদূরে হোটেল ইন্টারকন্টিনেন্টালের দিকে এগোতে থাকে।
এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে এক ঘণ্টার মধ্যে সুস্পষ্ট রোডম্যাপ চেয়ে সময়সীমা বেঁধে দেন হাসনাত। ওই সময় তিনি বলেছিলেন, এক ঘণ্টার মধ্যে রোডম্যাপ না পেলে ‘মার্চ টু যমুনা’ (অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন) ঘোষণা করা হবে।
তিনি তখন আরও বলেন, অন্তর্বর্তী সরকারের কাছ থেকে এখন পর্যন্ত কোনো রোডম্যাপ পাওয়া যায়নি। এক ঘণ্টার মধ্যে যদি কোনো ধরনের সুস্পষ্ট ঘোষণা না আসে, মার্চ টু যমুনা কর্মসূচি করা হবে। এক ঘণ্টা পর শাহবাগ থেকে বাংলামোটরের যে রাস্তাটা রয়েছে সেটা দখল করা হবে। সেটার কেন্দ্র হবে রাজসিক মোড়।
হাসনাত আবদুল্লাহ বলেন, ‘উপদেষ্টাদের স্পষ্ট ভাষায় বলতে চাই, আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে কোনো গড়িমসি করবেন না। আমরা আপনাদেরকে এখনো পর্যন্ত বিশ্বাস করি। আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ফেলেন।’
এদিকে এই ঘোষণার পর যমুনার অদূরে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাস্তায় ব্যারিকেড দিয়ে নিরাপত্তা জোরদার করেছে।
আরও পড়ুন

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।
নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”
মানুষের জীবন যেমন প্রেম ভালোবাসায় পূর্ণ থাকে, ঠিক তেমনি থাকে সম্পর্কের টানাপোড়েন। অধিকাংশ মানুষ শেষ বয়সে জীবন একাকীত্বর জীবনে পরিণত হয়ে যায়।