logo
খবর

সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট আয়ারল্যান্ডের, বাংলাদেশ ১৮১তম

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৫ এপ্রিল ২০২৫
Copied!
সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট আয়ারল্যান্ডের, বাংলাদেশ ১৮১তম

আন্তর্জাতিক ট্যাক্স ও অভিবাসন পরামর্শক প্রতিষ্ঠান নোমাড ক্যাপিটালিস্টের প্রকাশিত সর্বশেষ নোমাড পাসপোর্ট সূচকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট হিসেবে স্বীকৃতি পেয়েছে আয়ারল্যান্ড। ২০০টি দেশের এই তালিকায় বাংলাদেশের অবস্থান ১৮১তম।

শুক্রবার (৪ এপ্রিল) এই বৈশ্বিক পাসপোর্ট র‍্যাঙ্কিং প্রকাশ করা হয়।

তালিকায় ১০৯ স্কোর নিয়ে শীর্ষস্থান দখল করেছে আয়ারল্যান্ড। দেশটির পাসপোর্টধারীরা ১৭৬টি দেশে ভিসা ছাড়া বা অন-অ্যারাইভাল ভিসার মাধ্যমে ভ্রমণ করতে পারেন।

এই তালিকায় বাংলাদেশের স্কোর ৩৮। বাংলাদেশি পাসপোর্টধারীরা ভিসা ছাড়া বা অন-অ্যারাইভাল ভিসায় ৫০টি দেশে ভ্রমণ করতে পারেন।

তালিকায় বাংলাদেশের ঠিক আগেই রয়েছে নেপাল। দেশটির স্কোর ৩৯.৫। বাংলাদেশের ঠিক পরে আছে মিয়ানমার, স্কোর ৩৭.৫। ভারত ১৪৮তম (স্কোর ৪৭.৫) এবং পাকিস্তান ১৯৫তম (স্কোর ৩২) অবস্থানে রয়েছে।

নোমাড ক্যাপিটালিস্টের বার্ষিক র‍্যাঙ্কিংয়ে এবারই প্রথম উত্তর ইউরোপের দেশ আয়ারল্যান্ড এককভাবে শীর্ষস্থান দখল করল। দেশটি এর আগে ২০২০ সালে লুক্সেমবার্গ ও সুইডেনের সঙ্গে যৌথভাবে প্রথম হয়েছিল।

প্রতিষ্ঠানটির গবেষণা সহযোগী জাভিয়ের কোরেয়া সিএনবিসি ট্রাভেলকে বলেন, 'বিদেশে আয়ারল্যান্ডের সুনাম, ব্যবসা-বান্ধব কর নীতি এবং নাগরিকত্বের সামগ্রিক নমনীয়তার কারণে আয়ারল্যান্ড র‍্যাঙ্কিংয়ে এই পরিবর্তন এনেছে।"

পাসপোর্টের অন্য র‍্যাঙ্কিং শুধুমাত্র ভিসা-মুক্ত ভ্রমণের সুবিধার ওপর ভিত্তি করে তৈরি হলেও, নোমাড ক্যাপিটালিস্টের সূচক পাঁচটি মানদণ্ড বিশ্লেষণ করে:

  • ভিসা-মুক্ত ভ্রমণ — ৫০%
  • করব্যবস্থা — ২০%
  • বৈশ্বিক ধারণা — ১০%
  • দ্বৈত নাগরিকত্ব ধারণের ক্ষমতা — ১০%
  • *ব্যক্তিগত স্বাধীনতা (গণমাধ্যমের স্বাধীনতা, বাধ্যতামূলক সামরিক পরিষেবা ইত্যাদি) — ১০%

সূচক অনুযায়ী, এই বিষয়গুলো বিভিন্ন দেশের নাগরিকত্বের 'প্রকৃত মূল্য' বুঝতে সাহায্য করে, যা সঠিক সিদ্ধান্ত নিতে সহায়ক হয়।

তালিকায় শীর্ষ ১০টি স্থানের মধ্যে ৯টিই ইউরোপীয় দেশগুলোর দখলে। এর মধ্যে সুইজারল্যান্ডের মতো শক্তিশালী দেশের পাশাপাশি লুক্সেমবার্গ ও মাল্টার মতো ছোট দেশও আছে।

ইউরোপের বাইরে সর্বোচ্চ র‍্যাঙ্কধারী পাসপোর্ট হলো সংযুক্ত আরব আমিরাত ও নিউজিল্যান্ডের। দেশদুটি যৌথভাবে ১০ম স্থানে রয়েছে।

উল্লেখ্য, ২০২৩ সালের মার্চে নোমাড পাসপোর্ট সূচকে শীর্ষে ছিল সংযুক্ত আরব আমিরাত। এবার দেশটি ১০৬.৫ স্কোর নিয়ে ১০ম স্থানে নেমে এসেছে। তবে দশম স্থানে থাকা সত্ত্বেও, আমিরাতের পাসপোর্টধারীরা ১৭৯টি দেশে ভিসা ছাড়া বা অন-অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করতে পারেন, যা তালিকার শীর্ষে থাকা আয়ারল্যান্ডের চেয়ে ৩টি দেশ বেশি।

আরও দেখুন

বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের

বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের

তারেক রহমান অনিয়মিত (অবৈধ) কর্মীদের বৈধকরণ এবং সম্ভব হলে আটক বাংলাদেশিদের দেশে ফেরত পাঠানোর বিষয়টিও উত্থাপন করেন। তিনি বলেন, নিয়োগ প্রক্রিয়া যাতে স্বচ্ছ, ন্যায্য ও সাশ্রয়ী হয় এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে কর্মীদের অভিবাসন ব্যয় হ্রাস পায়, সে বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে।

২ ঘণ্টা আগে

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

নিহতরা স্থানীয় একটি বকরি খামারে কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে নিহত বাংলাদেশিদের পরিচয় জানা গেছে। তারা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ।

১ দিন আগে

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

ব্যক্তিগত আয়কর কাঠামোর ক্ষেত্রে সিপিডি বৈষম্যের বিষয়টি তুলে ধরেছে। তারা দেখিয়েছে যে, বার্ষিক ৩০ লাখ টাকার বেশি আয়কারীদের তুলনায় নিম্ন আয়ের মানুষদের ওপর আনুপাতিকভাবে করের বোঝা বেশি বেড়েছে।

১ দিন আগে

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

খলিলুর রহমান জানান, যেসব দেশে বাংলাদেশি নাগরিকরা যথাযথ কাগজপত্র ছাড়া কাজ করছেন, সেসব দেশের সঙ্গে বিভিন্ন পর্যায়ে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে। সেসব দেশের আইন ও বিধি-বিধানের আওতায় যোগ্য ও কর্মরত বাংলাদেশিদের বৈধতার সুযোগ সম্প্রসারণে আমরা কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

৫ দিন আগে