logo
খবর

৫ দেশের প্রবাসী বাংলাদেশিদের জন্য বাউবির এসএসসি প্রোগ্রাম

প্রতিবেদক, বিডিজেন২৩ জুন ২০২৫
Copied!
৫ দেশের  প্রবাসী বাংলাদেশিদের জন্য বাউবির এসএসসি প্রোগ্রাম

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওপেন স্কুল পরিচালিত বহিঃবাংলাদেশ (নিশ-২) এসএসসি প্রোগ্রামে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে (২০২৫ ব্যাচ) শিক্ষার্থী ভর্তির কার্যক্রম শুরু হয়েছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত ও ইতালিতে কর্মরত বা বসবাসরত বৈধ বাংলাদেশি প্রবাসী বা অভিবাসী কিংবা বাংলাদেশি বংশোদ্ভূত আগ্রহী ব্যক্তিদের সেই দেশের বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে এসএসসি প্রোগ্রামে ভর্তি করা হবে।

ভর্তির যোগ্যতা

মানবিক ও ব্যবসায় শিক্ষায় দুটি শাখায় ভর্তি করা হবে। আবেদনকারীকে অবশ্যই জেএসসি/জেডিসি/অষ্টম শ্রেণি বা সরকার স্বীকৃত সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ও বাংলাদেশের নাগরিক হিসেবে সৌদি আরব/সংযুক্ত আরব আমিরাত/কাতার/কুয়েত/ইতালির বৈধ অভিবাসী কিংবা বাংলাদেশি বংশোদ্ভূত হতে হবে। ৩১ ডিসেম্বর ১৯৯৭ সালের পরে প্রদত্ত জন্মতারিখের ক্ষেত্রে জেএসসি/জেডিসি বা সমমানের সনদ প্রদান করতে হবে।

ভর্তির বিস্তারিত সময়

ভর্তির জন্য অনলাইনে আবেদনের তারিখ: ২৯ জুন পর্যন্ত।

আবেদন ফি জমা দিতে হবে: ৬১০ টাকা।

ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ: ১০ জুলাইয়ের মধ্যে।

ভর্তি ফি জমাদান: ১১ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত।

ক্লাস শুরু: ৮ আগস্ট ২০২৫ থেকে।

শিক্ষাপদ্ধতি

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে দূরশিক্ষণ পদ্ধতিতে পরিচালিত হবে।

রেজিস্ট্রেশনের মেয়াদ

এই প্রোগ্রামের রেজিস্ট্রেশনের মেয়াদ সর্বনিম্ন দুই বছর এবং সর্বোচ্চ পাঁচ বছর। অর্থাৎ দুই বছরের আগে কোনো শিক্ষার্থী এটি শেষ করতে পারবেন না এবং পাঁচটি চূড়ান্ত পরীক্ষার পর কোনো শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না।

প্রয়োজনীয় কাগজপত্র যা লাগবে

প্রার্থীর সম্প্রতি তোলা ছবি ও স্বাক্ষরের স্ক্যান কপি, জেএসসি/জেডিসি/অষ্টম শ্রেণি বা সরকার স্বীকৃত সমমানের পরীক্ষার সনদপত্রের স্ক্যান কপি, জাতীয় পরিচয়পত্র/স্মার্ট কার্ড/অনলাইন জন্মনিবন্ধন সার্টিফিকেটের স্ক্যান কপি, পাসপোর্টের স্ক্যান কপি এবং বসবাসের অনুমতি কার্ডের স্ক্যান কপি। আবেদন ফরমে শিক্ষার্থীর নিজের নাম ও জন্মতারিখ এবং পিতামাতার নাম অবশ্যই জেএসসি/জেডিসি/এনআইডি/পাসপোর্ট অনুযায়ী হুবহু লিখতে হবে। শিক্ষার্থীর অষ্টম শ্রেণির সনদপত্রের সঙ্গে এনআইডি/পাসপোর্টে উল্লিখিত তথ্যের (আবেদনকারীর নাম, পিতামাতার নাম বা জন্মতারিখ) গরমিল দেখা গেলে এনআইডি/পাসপোর্টের তথ্য সঠিক বলে বিবেচনা করা হবে।

যোগাযোগ

১. বাংলাদেশ দূতাবাস: সৌদি আরব/কাতার/কুয়েত/ইতালি/সংযুক্ত আরব আমিরাত  
২. ডিন, ওপেন স্কুল, বাউবি।
৩. ইন্টারন্যাশনাল একাডেমিক প্রোগ্রাম উইং, বাউবি।
বিস্তারিত তথ্য জানতে https://www.bou.ac.bd/

আরও দেখুন

এপ্রিলের ১১ দিনে দেশে রেমিট্যান্স এসেছে এক বিলিয়ন ডলারের বেশি

এপ্রিলের ১১ দিনে দেশে রেমিট্যান্স এসেছে এক বিলিয়ন ডলারের বেশি

চলতি মাসে গত শনিবার (১১ এপ্রিল) পর্যন্ত সব মিলিয়ে ১২১ কোটি ৮০ লাখ ডলার এসেছে। শেষ ৩ দিনে এসেছে ২৪ কোটি ডলারের বেশি।

২ দিন আগে

রেমিট্যান্স সংগ্রহে অবদান রাখায় পুরস্কার পেল পূবালী ব্যাংক

রেমিট্যান্স সংগ্রহে অবদান রাখায় পুরস্কার পেল পূবালী ব্যাংক

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তার হাত থেকে পুরস্কারের ক্রেস্ট গ্রহণ করেন পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ আলী।

২ দিন আগে

দ্রুত খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন

দ্রুত খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন

জনশক্তি রপ্তানি নিয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতির কথা জানিয়ে মাহদী আমিন বলেন, সফরকালে আনোয়ার ইব্রাহীমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে শ্রমবাজার সহজ করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

৩ দিন আগে