logo
খবর

কর্মী নিয়োগ নিয়ে সৌদির সঙ্গে চুক্তি সই বাংলাদেশের

প্রতিবেদক, বিডিজেন৩১ ডিসেম্বর ২০২৫
Copied!
কর্মী নিয়োগ নিয়ে সৌদির সঙ্গে চুক্তি সই বাংলাদেশের
প্রবাসী কল্যাণ ভবনে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডে রেমিট্যান্সের সর্বোত্তম ব্যবহার বিষয়ক অনুষ্ঠানে আসিফ নজরুল। ছবি: বিডিজেন

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, কর্মী নিয়োগ নিয়ে সৌদি আরবের সঙ্গে চুক্তি সই করেছে বাংলাদেশ। সৌদি আরব ও বাংলাদেশের দীর্ঘ ৫০ বছরের কূটনৈতিক সম্পর্কের ইতিহাসে এবারই প্রথম সাধারণ কর্মী নিয়োগসংক্রান্ত আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর হলো। এ চুক্তির মাধ্যমে বাংলাদেশ থেকে সৌদি আরবে বিভিন্ন পেশায় দক্ষ কর্মী নিয়োগ বাড়বে।

আজ মঙ্গলবার প্রবাসী কল্যাণ ভবনে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডে রেমিট্যান্সের সর্বোত্তম ব্যবহার বিষয়ক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন তিনি।

আসিফ নজরুল বলেছেন, প্রবাসীরা জাতীয় অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। জুলাই গণঅভ্যুত্থানের বিজয় অর্জনে প্রবাসীদের সমর্থন এবং তাদের ত্যাগ অতুলনীয়। তাদের কল্যাণে সরকার বদ্ধপরিকর।

তিনি আরও বলেন, সরকার এই প্রথমবারের মতো প্রবাসীদের জন্য ভোটাধিকার চালু করেছে। এর ফলে তারা প্রবাসে বসেও ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এ ছাড়া মালয়েশিয়ায় প্রবাসী কর্মীদের জন্য মাল্টিভিসার ব্যবস্থা করা হয়েছে।

উপদেষ্টা আরও বলেন, ডিজিটাইজ পদ্ধতিতে কর্মী প্রেরণ আমরা শুরু করেছি। দক্ষতার ভিত্তিতে শ্রমিক পাঠানোর উদ্যোগ আমরা গ্রহণ করেছি। আমরা জর্ডানে বিনা ফিতে ও জরিমানা ছাড়া নারী শ্রমিকদের রেজিস্ট্রেশনের ব্যবস্থা করেছি।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া অনুষ্ঠানে সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া, ইফাদ এরর কান্ট্রি ডিরেক্টর ড. আইআর ভ্যালেন্টাইন আচাঞ্চ।

আরও দেখুন

বিশ্বকাপ ফুটবল ২০২৬: কখন, কোন ম্যাচ কোথায়

বিশ্বকাপ ফুটবল ২০২৬: কখন, কোন ম্যাচ কোথায়

এবারই প্রথম যৌথভাবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডার ১৬টি শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬।

২ ঘণ্টা আগে

প্রবাসী কর্মীদের কল্যাণে ‘প্রবাসী কার্ড’ চালুর ঘোষণা সরকারের

প্রবাসী কর্মীদের কল্যাণে ‘প্রবাসী কার্ড’ চালুর ঘোষণা সরকারের

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, “প্রবাসী বাংলাদেশি জনশক্তির সুরক্ষা ও কল্যাণ নিশ্চিতে বিশেষ ‘প্রবাসী কার্ড’ প্রবর্তন করা হচ্ছে। এই কার্ডের মাধ্যমে প্রবাসী কল্যাণ সেবা, বীমা, ব্যাংকিং সুবিধা এবং জরুরি সহায়তা একসঙ্গে দেওয়া হবে।”

৪ ঘণ্টা আগে

বাজেটে কমতে পারে যেসব পণ্যের দাম

বাজেটে কমতে পারে যেসব পণ্যের দাম

ধান, চাল, গম, আলু, গবাদিপশু, হাঁস-মুরগি, মাছ, পেঁয়াজ, রসুন, আদা, লবণ, চিনি, ভোজ্যতেল ও বীজসহ ৬০টি নিত্যপণ্যে উৎসে কর কমিয়ে সর্বনিম্ন পর্যায়ে নামানো হয়েছে। ৫, ২ ও ১ শতাংশ থেকে কমিয়ে তা শূন্য দশমিক ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে, যা বাজারে স্বস্তি আনতে পারে।

৪ ঘণ্টা আগে

বাজেটে বাড়তে পারে যেসব পণ্যের দাম

বাজেটে বাড়তে পারে যেসব পণ্যের দাম

প্রস্তাবিত বাজেটে একাধিক পণ্য ও সেবায় কর ছাড় দেওয়া হয়েছে, যার ফলে সেসব ক্ষেত্রে দাম কমার সম্ভাবনা তৈরি হয়েছে। একই সঙ্গে কিছু খাতে শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ায় সংশ্লিষ্ট পণ্যের দাম বাড়ার আশঙ্কাও তৈরি হয়েছে।

৪ ঘণ্টা আগে