logo
খবর

বিমানের মধ্যপ্রাচ্যের চার রুটের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত

প্রতিবেদক, বিডিজেন১০ মার্চ ২০২৬
Copied!
বিমানের মধ্যপ্রাচ্যের চার রুটের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত
বিমান বাংলাদেশ এয়ারলাইনস। ছবি: রয়টার্স

ইরানে আমেরিকা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর হামলার জেরে মধ্যপ্রাচ্যের চার রুটে ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। চারটি রুট হলো—কাতারের দোহা, সংযুক্ত আরব আমিরাতের শারজাহ, কুয়েত ও সৌদি আরবের দাম্মাম।

সোমবার (৯ মার্চ) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

বোসরা ইসলাম বলেন, “যাত্রীদের অবগতির জন্য আমরা জানাচ্ছি যে, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মধ্যপ্রাচ্যগামী যেসব ফ্লাইট স্থগিত রাখা হয়েছিল, তার মধ্যে দোহা, শারজাহ, কুয়েত ও দাম্মাম রুটের ফ্লাইটগুলো পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে।”

অন্যদিকে, দুবাই ও আবুধাবি রুটের ফ্লাইটগুলো ১০ মার্চ পর্যন্ত স্থগিত থাকবে। পরিস্থিতির উন্নতি এবং সেখানকার বিমানবন্দর কর্তৃপক্ষের অনুমোদন প্রাপ্তি সাপেক্ষে ফ্লাইট দুটি পুনরায় চালু করা হতে পারে।

বিমানের ফ্লাইট সম্পর্কিত হালনাগাদ তথ্য জানতে বিমানের কলসেন্টার: ১৩৬৩৬ (অভ্যন্তরীণ) বা +৮৮০৯৬১০৯ ১৩৬৩৬ (আন্তর্জাতিক) নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

আরও দেখুন

এপ্রিলের ২৯ দিনে বৈধ পথে ৩০০ কোটি ডলার রেমিট্যান্স দেশে এসেছে

এপ্রিলের ২৯ দিনে বৈধ পথে ৩০০ কোটি ডলার রেমিট্যান্স দেশে এসেছে

এপ্রিলে প্রবাসী আয়ের এই জোয়ার গত বছরের একই সময়ের তুলনায় অনেক বেশি। পরিসংখ্যান অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে ২৯ এপ্রিল পর্যন্ত সময়ে দেশে সর্বমোট ২ হাজার ৯২১ কোটি ডলার রেমিট্যান্স এসেছে। বছর ব্যবধানে প্রবাসী আয়ের এই প্রবাহ বেড়েছে ১৯ দশমিক ৮০ শতাংশ।

২ দিন আগে

আমেরিকায় নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ ঢাকায় পৌঁছাবে ৪ মে

আমেরিকায় নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ ঢাকায় পৌঁছাবে ৪ মে

গোলাম মোর্তোজা জানান, লিমনের মরদেহ ইতিমধ্যে ফিউনারেল হোমে নেওয়া হয়েছে। সেখান থেকে মরদেহটি অরল্যান্ডো (এমসিও) থেকে এমিরেটসের একটি ফ্লাইটে পাঠানো হবে। ফ্লাইটটি ২ মে রাত ৮টা ৫০ মিনিটে রওনা দেবে।

২ দিন আগে

কৃষিজ অর্থনীতিতে উৎপাদনশীল কর্মসংস্থানের মাইলফলক আরএমটিপি প্রকল্প

কৃষিজ অর্থনীতিতে উৎপাদনশীল কর্মসংস্থানের মাইলফলক আরএমটিপি প্রকল্প

প্রকল্প বিষয়ক উপস্থাপনায় জানানো হয়, আরএমটিপি প্রকল্পটি ৯০টি কৃষিভিত্তিক ভ্যালু চেইন উপ-প্রকল্পের মাধ্যমে সাড়ে ৭ লাখেরও বেশি সদস্যকে সম্পৃক্ত করেছে। এ প্রকল্পে অংশগ্রহণকারীদের কৃষিপণ্য উৎপাদন বেড়েছে ৬৬ শতাংশ, আয় বেড়েছে ৪৯ শতাংশ এবং মুনাফা বেড়েছে ৪১ শতাংশ।

৩ দিন আগে

পারমাণবিক নিরস্ত্রীকরণে জোরালো পদক্ষেপ গ্রহণের আহ্বান বাংলাদেশের

পারমাণবিক নিরস্ত্রীকরণে জোরালো পদক্ষেপ গ্রহণের আহ্বান বাংলাদেশের

নিরস্ত্রীকরণের প্রতি বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত করে রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী বলেন, বাংলাদেশ দীর্ঘদিন ধরে পারমাণবিক ও প্রচলিত উভয় ধরনের অস্ত্র নিরস্ত্রীকরণের পক্ষে রয়েছে এবং পারমাণবিক অস্ত্রধারী অঞ্চলে অবস্থান করেও স্বেচ্ছায় অ-পরমাণবিক রাষ্ট্র হিসেবে রয়েছে।

৩ দিন আগে