প্রতিবেদক, বিডিজেন

রাজনৈতিক দলগুলো বেশি সংস্কার না চাইলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, ‘তবে সংস্কার বেশি চাইলে আরও ৬ মাস সময় দিতে হবে।’
আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের (কেআইবি) এক অনুষ্ঠানে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
অন্তর্বর্তী সরকার নির্বাচনের একটি রোডম্যাপ দিয়েছে উল্লেখ করে প্রেস সচিব শফিকুল আলম বলেন, সেই রোডম্যাপের মাধ্যমে দেশের মানুষের মধ্যে একটি জনআকাঙ্ক্ষা তৈরি করা সম্ভব হয়েছে। নির্বাচনের ক্ষেত্রে ২টি সময় বেঁধে দেওয়া হয়েছে। রাজনৈতিক দলগুলো বেশি সংস্কার না চাইলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে, আর সংস্কার বেশি চাইলে আরও ৬ মাস সময় দিতে হবে।
সরকার ‘মাইনাস টু ফর্মুলা’ নিয়ে ভাবছে না উল্লেখ করে শফিকুল আলম বলেন, ‘সবার সঙ্গে আলোচনার ভিত্তিতে দেশে ভালো একটা নির্বাচন অনুষ্ঠিত হবে।’ তিনি বলেন, ‘আওয়ামী সরকারের পতন এবং অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর দেশের মানুষের মধ্যে আকাশচুম্বী আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে আমরা কাজ চালিয়ে যাচ্ছি।’
সরকার দেশকে স্থিতিশীলতার মধ্যে আনতে সক্ষম হয়েছে দাবি করে প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘অর্থনীতি যে গতিতে এগোচ্ছিল তাতে রিজার্ভ থাকার কথা ছিল ২০ বিলিয়ন ডলার; কিন্তু বর্তমানে আছে ২২ বিলিয়ন ডলার।’
জুলাই-আগস্টের গণহত্যায় জড়িত ব্যক্তিদের রাজনীতি করার কোনো অধিকার নেই মন্তব্য করে প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘লুটপাট-দুর্নীতি ও জুলাই-আগস্টে গণহত্যায় জড়িত ব্যক্তিদের রাজনীতি করার কোনো অধিকার নেই।’

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।
নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”
মানুষের জীবন যেমন প্রেম ভালোবাসায় পূর্ণ থাকে, ঠিক তেমনি থাকে সম্পর্কের টানাপোড়েন। অধিকাংশ মানুষ শেষ বয়সে জীবন একাকীত্বর জীবনে পরিণত হয়ে যায়।