logo
খবর

চট্টগ্রামে ভারী বৃষ্টিতে দুর্ভোগ, পাহাড়ধসের শঙ্কা

সংবাদদাতা, চট্টগ্রাম০৯ জুলাই ২০২৫
Copied!
চট্টগ্রামে ভারী বৃষ্টিতে দুর্ভোগ, পাহাড়ধসের শঙ্কা
বৃষ্টির মধ্যে স্কুলে যাচ্ছে শিক্ষার্থীরা। বুধবার সকাল ৮টায় চট্টগ্রামের ভাটিয়ারী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে। ছবি: সংগৃহীত

চট্টগ্রামে বৃষ্টির কারণে ঘর থেকে বের হয়ে দুর্ভোগে পড়তে হচ্ছে কর্মমুখী মানুষকে। আজ বুধবারও (৯ জুলাই) সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আজ সকাল ৯টা পর্যন্ত এর আগের ২৪ ঘণ্টায় ৮৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে পতেঙ্গা আবহাওয়া অফিস।

মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে চট্টগ্রামসহ ৩ বিভাগে ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে চট্টগ্রাম বিভাগে পাহাড়ধসের আশঙ্কার কথাও জানানো হয়েছে।

আজ বুধবার সকালে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের সই করা এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

সতর্কবার্তায় বলা হয়, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশ রয়েছে। এ ছাড়া, চট্টগ্রাম, ঢাকা ও খুলনা মহানগরের জলাবদ্ধতার আশঙ্কা রয়েছে। চট্টগ্রামসহ দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায়।

চট্টগ্রামে গতকাল মঙ্গলবার সকাল থেকে হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টি হয়। তবে রাতে বৃষ্টির পরিমাণ বেড়ে যায়। এতে আজ সকালে নগরের কিছু এলাকায় জলজটের সৃষ্টি হয়। পতেঙ্গা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মাহমুদুল আলম বলেন, আজ সকাল ৯টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৮৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

আরও দেখুন

বিশ্বকাপ ফুটবল ২০২৬: কখন, কোন ম্যাচ কোথায়

বিশ্বকাপ ফুটবল ২০২৬: কখন, কোন ম্যাচ কোথায়

এবারই প্রথম যৌথভাবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডার ১৬টি শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬।

২ ঘণ্টা আগে

প্রবাসী কর্মীদের কল্যাণে ‘প্রবাসী কার্ড’ চালুর ঘোষণা সরকারের

প্রবাসী কর্মীদের কল্যাণে ‘প্রবাসী কার্ড’ চালুর ঘোষণা সরকারের

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, “প্রবাসী বাংলাদেশি জনশক্তির সুরক্ষা ও কল্যাণ নিশ্চিতে বিশেষ ‘প্রবাসী কার্ড’ প্রবর্তন করা হচ্ছে। এই কার্ডের মাধ্যমে প্রবাসী কল্যাণ সেবা, বীমা, ব্যাংকিং সুবিধা এবং জরুরি সহায়তা একসঙ্গে দেওয়া হবে।”

৪ ঘণ্টা আগে

বাজেটে কমতে পারে যেসব পণ্যের দাম

বাজেটে কমতে পারে যেসব পণ্যের দাম

ধান, চাল, গম, আলু, গবাদিপশু, হাঁস-মুরগি, মাছ, পেঁয়াজ, রসুন, আদা, লবণ, চিনি, ভোজ্যতেল ও বীজসহ ৬০টি নিত্যপণ্যে উৎসে কর কমিয়ে সর্বনিম্ন পর্যায়ে নামানো হয়েছে। ৫, ২ ও ১ শতাংশ থেকে কমিয়ে তা শূন্য দশমিক ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে, যা বাজারে স্বস্তি আনতে পারে।

৪ ঘণ্টা আগে

বাজেটে বাড়তে পারে যেসব পণ্যের দাম

বাজেটে বাড়তে পারে যেসব পণ্যের দাম

প্রস্তাবিত বাজেটে একাধিক পণ্য ও সেবায় কর ছাড় দেওয়া হয়েছে, যার ফলে সেসব ক্ষেত্রে দাম কমার সম্ভাবনা তৈরি হয়েছে। একই সঙ্গে কিছু খাতে শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ায় সংশ্লিষ্ট পণ্যের দাম বাড়ার আশঙ্কাও তৈরি হয়েছে।

৪ ঘণ্টা আগে