logo
খবর

অপু বিশ্বাসকে কামরাঙ্গীরচরে রেস্তোরাঁ উদ্বোধনে বাধা

প্রতিবেদক, বিডিজেন৩০ জানুয়ারি ২০২৫
Copied!
অপু বিশ্বাসকে কামরাঙ্গীরচরে রেস্তোরাঁ উদ্বোধনে বাধা
অপু বিশ্বাস। ছবি : অপুর ফেসবুক থেকে

গত বছরের নভেম্বরে চট্টগ্রামে একটি ব্যবসাপ্রতিষ্ঠানের শোরুম উদ্বোধন করতে পারেননি অভিনেত্রী মেহজাবীন। এরপর গত সপ্তাহে টাঙ্গাইলে শোরুম উদ্বোধন করতে পারেননি চিত্রনায়িকা পরীমণি। উদ্বোধনী অনুষ্ঠানে যেতে না পেরে শিল্পীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন পরীমণি। এবার ঢাকার কামরাঙ্গীরচর এলাকায় রেস্তোরাঁ উদ্বোধনে যেতে পারলেন না চিত্রনায়িকা অপু বিশ্বাস।

Apu Biswas 2

কামরাঙ্গীরচরের সেই রেস্তোরাঁ কর্তৃপক্ষ ফেসবুকে প্রচারণা চালিয়েছিল। রেস্তোরাঁ উদ্বোধনে আসছেন অপু বিশ্বাস, এমন খবর ছড়িয়ে পড়ার পর সেখানকার স্থানীয় কিছু মানুষ ফেসবুকে লেখালেখি ও প্রতিবাদ জানান। বিষয়টি রেস্তোরাঁ স্বত্বাধিকারীদের হয়ে কামরাঙ্গীরচর থানা পর্যন্ত গড়ায়। এরপর চিত্রনায়িকা অপু বিশ্বাসকে দিয়ে উদ্বোধনের সিদ্ধান্ত থেকে সরে আসেন রেস্তোরাঁ–সংশ্লিষ্টরা।

Apu-Bishwas

জানা গেছে, মঙ্গলবার বেলা ৩টায় ঢাকার কামরাঙ্গীরচরের ‘সোনার থালা’ নামের একটি রেস্তোরাঁ উদ্বোধনে অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল অপু বিশ্বাসের।

এ বিষয়ে অপু বিশ্বাস এখনো কোনো মন্তব্য করেননি।

আরও পড়ুন

আরও দেখুন

খাদ্য নিরাপত্তা ও কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতা জোরদারে পিকেএসএফ ও সিআইএমএমওয়াইটির আলোচনা

খাদ্য নিরাপত্তা ও কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতা জোরদারে পিকেএসএফ ও সিআইএমএমওয়াইটির আলোচনা

সিআইএমএমওয়াইটির উপস্থাপনায় জানানো হয়, গত চার দশকেরও বেশি সময় ধরে সিআইএমএমওয়াইটি বাংলাদেশের কৃষি গবেষণা ও উন্নয়নের গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। বিশেষ করে গম ও ভুট্টা উৎপাদন বৃদ্ধিতে।

৩ দিন আগে

লেবাননে নিহত ২ প্রবাসীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

লেবাননে নিহত ২ প্রবাসীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বিমানবন্দরে উপস্থিত থেকে নিহতদের মরদেহ গ্রহণ করে আনুষ্ঠানিকতা শেষে স্বজনদের কাছে হস্তান্তর করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

৪ দিন আগে

লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ২ প্রবাসীর মরদেহ সাতক্ষীরায় পৌঁছেছে

লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ২ প্রবাসীর মরদেহ সাতক্ষীরায় পৌঁছেছে

গত ১১ মে দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ জেলার জিবদিন এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় শফিকুল ইসলাম ও নাহিদুল ইসলাম নিহত হন। দীর্ঘ প্রক্রিয়া শেষে তাদের মরদেহ দেশে আনা সম্ভব হয়।

৪ দিন আগে

সৌদি আরবে উটের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ২ বাংলাদেশি নিহত

সৌদি আরবে উটের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ২ বাংলাদেশি নিহত

রোববার রাতে মোটরসাইকেলে যাওয়ার সময় রিয়াদের একটি সড়কে উটের সঙ্গে তাদের মোটর সাইকেলের সংঘর্ষ হয়। এতে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

৮ দিন আগে