logo
খবর

সপ্তাহের শেষ দিনে সূচকের সঙ্গে বেড়েছে লেনদেন

প্রতিবেদক, বিডিজেন১৪ ফেব্রুয়ারি ২০২৫
Copied!
সপ্তাহের শেষ দিনে সূচকের সঙ্গে বেড়েছে লেনদেন
প্রতীকী ছবি: সংগৃহীত

সপ্তাহের শেষ কার্যদিবসে মূল্যসূচক ও লেনদেন বেড়েছে দেশের দুই শেয়ার বাজারে। ডিএসইএক্স সূচক বেড়েছে ১১ পয়েন্ট। সেই সঙ্গে দর হারিয়েছে অধিকাংশ কোম্পানির শেয়ার। অন্যদিকে চট্টগ্রাম শেয়ারবাজারে সার্বিক সূচক বেড়েছে ৪৭ পয়েন্টের বেশি।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ইতিবাচক অবস্থানে থেকেই লেনদেন শুরু হয় ঢাকার শেয়ার বাজারে। প্রথম ৫ মিনিটে সূচক বাড়ে ১০ পয়েন্ট। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শুরু হয় সূচকের উত্থান পতন। দিনশেষে ডিএসইর সূচক ১১ দশমিক ৮৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২০১ পয়েন্টে।

সূচকের সঙ্গে ডিএসইতে বেড়েছে লেনদেনও। বৃহস্পতিবার মোট লেনদেন হয়েছে ৪০১ কোটি ৭৭ লাখ টাকা। আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে ১০ কোটি ৬২ লাখ টাকা।

হাতবদলে অংশ নেওয়া ৪০০ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫৬টির, কমেছে ১৭৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৭১টি প্রতিষ্ঠানের শেয়ারদর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম টেলিকম খাতের রবি, দ্বিতীয় বাংলাদেশ শিপিং কর্পোরেশন, তৃতীয় অবস্থানে মিডল্যান্ড ব্যাংক।

শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকায় প্রথম সিলভা ফার্মাসিউটিক্যাল, দ্বিতীয় মিডল্যান্ড ব্যাংক, তৃতীয় অবস্থানে বারাকা পাওয়ার। 

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক ৪৭ দশমিক ২১ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৪ হাজার ৫২৯ পয়েন্টে। লেনদেন হয়েছে ৮ কোটি ২৫ লাখ টাকার শেয়ার।

আরও দেখুন

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার

দুই পক্ষ শিক্ষা, কৃষি ও বাণিজ্যসহ বিভিন্ন খাতে সহযোগিতা বৃদ্ধির সুযোগ নিয়ে আলোচনা করেন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অংশীদারত্বকে এগিয়ে নেওয়ার যৌথ অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

১ দিন আগে

কৌশলগত বিনিয়োগ বাংলাদেশ-সৌদি সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা করবে: সৌদি রাষ্ট্রদূত

কৌশলগত বিনিয়োগ বাংলাদেশ-সৌদি সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা করবে: সৌদি রাষ্ট্রদূত

রাষ্ট্রদূত বলেন, “আমাদের লক্ষ্য হলো অভিবাসন ব্যয় উল্লেখযোগ্যভাবে কমানো, দক্ষতার সনদায়ন জোরদার করা এবং কর্মীরা যাতে তাদের অধিকার ও দায়িত্ব সম্পর্কে পূর্ণ ধারণা নিয়ে সৌদি আরবে পৌঁছাতে পারেন তা নিশ্চিত করা।”

২ দিন আগে

ঝিনাইদহে ট্রাক্টরের ধাক্কায় প্রবাসী নিহত

ঝিনাইদহে ট্রাক্টরের ধাক্কায় প্রবাসী নিহত

পুলিশ জানায়, বেলা সাড়ে ১১টার দিকে শহরের একটি ব্যাংক থেকে টাকা উঠিয়ে ইজিবাইকযোগে গ্রামের বাড়িতে ফিরছিলেন কামরুজ্জামান। পথিমধ্যে ইজিবাইকটি বয়ড়াতলা বাজারে পৌছালে মাটি বোঝাই একটি দ্রুতগতির ট্রাক্টর ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে কামরুজ্জামানসহ আরও একজন গুরুতর আহত হন।

৩ দিন আগে

বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের

বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের

তারেক রহমান অনিয়মিত (অবৈধ) কর্মীদের বৈধকরণ এবং সম্ভব হলে আটক বাংলাদেশিদের দেশে ফেরত পাঠানোর বিষয়টিও উত্থাপন করেন। তিনি বলেন, নিয়োগ প্রক্রিয়া যাতে স্বচ্ছ, ন্যায্য ও সাশ্রয়ী হয় এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে কর্মীদের অভিবাসন ব্যয় হ্রাস পায়, সে বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে।

৪ দিন আগে