logo
খবর

শাহজালাল বিমানবন্দরে ক্ষতিগ্রস্ত কুয়েতের উড়োজাহাজ

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৭ নভেম্বর ২০২৪
Copied!
শাহজালাল বিমানবন্দরে ক্ষতিগ্রস্ত কুয়েতের উড়োজাহাজ

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং ব্রিজ স্থানচ্যুত হয়ে ‍কুয়েত এয়ারওয়েজের একটি উড়োজাহাজের দরজা ভেঙে যাওয়ার ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকের এ ঘটনা ঘটে। এ তথ্য জানিয়েছে কুয়েতের সংবাদমাধ্যম আরব টাইমস কুয়েত।

সংশ্লিষ্টরা জানান, কুয়েত এয়ারওয়েজের বোয়িং ৭৭৭-৩০০ মডেলের উড়োজাহাজটি রাত দেড়টায় কুয়েত থেকে যাত্রী নিয়ে ঢাকায় অবতরণ করে। যাত্রীরা ফ্লাইট থেকে নামার পরপরই দরজা ভেঙে যায়। এ ঘটনায় কেউ হতাহত হননি বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। এ ঘটনা তদন্তে একটি টেকনিক্যাল কমিটিও গঠন করেছে কর্তৃপক্ষ।

প্রাথমিক প্রতিবেদনের বরাত দিয়ে কুয়েত গণমাধ্যমে জানানো হয়, যাত্রীদের অবতরণের পরে একটি ভুল বিন্যাসের কারণে বোর্ডিং ব্রিজের ওপর চাপ পড়ায় এটি ভেঙে পড়ে।

বিমানবন্দরে নামার পর টার্মিনাল ভবনের সঙ্গে উড়োজাহাজের দরজার সংযোগকারী সেতুটিকে বলা হয় বোর্ডিং ব্রিজ। বোর্ডিং ব্রিজ নড়াচড়া করানো যায়। যার মাধ্যমে বিভিন্ন মাপের উড়োজাহাজের দরজার সঙ্গে সেটিকে জুড়ে দেওয়া যায়।

আরও দেখুন

কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত সিলেটের ৫ প্রবাসীর দাফন সম্পন্ন

কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত সিলেটের ৫ প্রবাসীর দাফন সম্পন্ন

মঙ্গলবার দুপুর ২টার দিকে স্থানীয় আকুনি মাদরাসা মাঠে হাজারও মানুষের উপস্থিতিতে সম্মিলিত জানাজা শেষে নিজ নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে তাদের সমাহিত করা হয়।

১ দিন আগে

সিলেটে পৌঁছেছে কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ বাংলাদেশির মরদেহ

সিলেটে পৌঁছেছে কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ বাংলাদেশির মরদেহ

আজ মঙ্গলবার সকাল পৌনে ৭টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে মরদেহগুলো সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এ সময় প্রিয়জন হারানো স্বজনদের কান্না ও আহাজারিতে হৃদয়বিদারক পরিবেশ তৈরি হয়।

২ দিন আগে

সৌদিতে বৈদ্যুতিক বিস্ফোরণে ঝলসে গেছে মুখ, অনিশ্চয়তায় প্রবাসী ইব্রাহিম

সৌদিতে বৈদ্যুতিক বিস্ফোরণে ঝলসে গেছে মুখ, অনিশ্চয়তায় প্রবাসী ইব্রাহিম

সৌদি আরবের দাম্মাম শহরে একটি বৈদ্যুতিক প্যানেল বোর্ডে রক্ষণাবেক্ষণের কাজ করছিলেন ইব্রাহিম। কাজের একপর্যায়ে বোর্ডের ভেতরে থাকা উচ্চক্ষমতার সার্কিট ব্রেকারে হঠাৎ বিকট শব্দে একটি ইলেকট্রিক্যাল আর্ক ব্লাস্ট ঘটে।

৫ দিন আগে

ইতালিতে বাংলাদেশি একই পরিবারের ৩ জন খুন, আহত ১

ইতালিতে বাংলাদেশি একই পরিবারের ৩ জন খুন, আহত ১

নিহতরা হলেন—নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সিরাজুল ইসলামের ছেলে কামাল উদ্দিন বাবুল, তার স্ত্রী আরজু বেগম এবং তাদের পাঁচ বছর বয়সী মেয়ে আরোয়া ইসলাম আরিশা।

৫ দিন আগে