logo
খবর

শীর্ষ রেমিট্যান্স ব্যাংক গ্রহীতার স্বীকৃতি পেল ন্যাশনাল ব্যাংক

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৬ নভেম্বর ২০২৪
Copied!
শীর্ষ রেমিট্যান্স ব্যাংক গ্রহীতার স্বীকৃতি পেল ন্যাশনাল ব্যাংক
শীর্ষ রেমিট্যান্স ব্যাংক গ্রহীতা ২০২৪ পুরস্কার নিচ্ছেন আব্দুল আউয়াল মিন্টু। ছবি: ন্যাশনাল ব্যাংকের সৌজন্যে

যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে আসা প্রবাসী আয় গ্রহণের ক্ষেত্রে দ্বিতীয় সর্বোচ্চ গ্রহীতা হিসেবে সম্প্রতি যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বাংলাদেশ রেমিট্যান্স ফেয়ার ২০২৪-এ পুরস্কৃত হয়েছে বাংলাদেশের ন্যাশনাল ব্যাংক। শীর্ষ রেমিট্যান্স ব্যাংক গ্রহীতা ২০২৪ পুরস্কার পেয়েছে তারা।

সোমবার (২৫ নভেম্বর) ঢাকার বাংলামোটরে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ে আয়োজিত অনাড়ম্বর অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুর হাতে শীর্ষ রেমিট্যান্স ব্যাংক গ্রহীতা ২০২৪-এর ক্রেস্ট তুলে দেন বাংলাদেশ-যুক্তরাষ্ট্র চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রায়হানুল ইসলাম চৌধুরী।

এ সময় ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. তৌহিদুল আলম খান, উপব্যবস্থাপনা পরিচালক শেখ আকতার উদ্দিন আহমেদ, ইমরান আহমেদ ও মো. আবদুল মতিন, ফরেন রেমিট্যান্স বিভাগের প্রধান মিল্টন রায় ও বাংলাদেশ-যুক্তরাষ্ট্র চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বাংলাদেশ প্রতিনিধি মধুসূদন সাহা, বাংলাদেশ ইমিগ্র্যান্ট ডে অ্যান্ড ট্রেড ফেয়ারের বাংলাদেশ সমন্বয়ক রীতেশ সাহা উপস্থিত ছিলেন।

ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু পুরস্কার প্রদানকারীদের ধন্যবাদ জানিয়ে বলেন, এই স্বীকৃতি রেমিট্যান্স–যোদ্ধাদের। তাদের অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি বলেন, রেমিট্যান্স গ্রহণের পথিকৃৎ হিসেবে ন্যাশনাল ব্যাংক ১৯৯৪ সালে ওয়েস্টার্ন ইউনিয়নের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে বাংলাদেশে প্রবাসী আয় আনার কার্যক্রম শুরু করে।

ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. তৌহিদুল আলম খান বলেন, ‘প্রবাসী আয় সংগ্রহের জন্য ন্যাশনাল ব্যাংকের সিঙ্গাপুর, মালয়েশিয়া, মালদ্বীপ, ওমান, গ্রিসসহ বিভিন্ন দেশে সহযোগী প্রতিষ্ঠান রয়েছে। তবে ভবিষ্যতে আরও বেশি রেমিট্যান্স সংগ্রহের লক্ষ্য রয়েছে। সাম্প্রতিক ডলার–সংকটের কারণে শিল্পে কাঁচামাল ও জ্বালানির আমদানি ব্যাহত হচ্ছে। তবে জরুরি পণ্য ও কাঁচামালের নিয়মিত আমদানি নিশ্চিত করতে আমরা রেমিট্যান্স ও রপ্তানি বৃদ্ধিতে কাজ করছি।’ বিজ্ঞপ্তি

আরও দেখুন

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।

৫ দিন আগে

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।

৬ দিন আগে

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”

৬ দিন আগে

বিটিভির চট্টগ্রাম কেন্দ্রের এ মাসের নাটক ‘শেষ বিকেলের অতিথি’

বিটিভির চট্টগ্রাম কেন্দ্রের এ মাসের নাটক ‘শেষ বিকেলের অতিথি’

মানুষের জীবন যেমন প্রেম ভালোবাসায় পূর্ণ থাকে, ঠিক তেমনি থাকে সম্পর্কের টানাপোড়েন। অধিকাংশ মানুষ শেষ বয়সে জীবন একাকীত্বর জীবনে পরিণত হয়ে যায়।

১০ দিন আগে