logo
খবর

সঠিক সিদ্ধান্ত না নিতে পারায় পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণের বাইরে

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৩ জুলাই ২০২৫
Copied!
সঠিক সিদ্ধান্ত না নিতে পারায় পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণের বাইরে
সংবাদ সম্মেলনে কথা বলেছেন এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। ফাইল ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকার উত্তরায় মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় অন্তর্বর্তী সরকার আরও দায়িত্বশীল আচরণ করতে পারত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) আহ্বায়ক নাহিদ ইসলাম।

মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, ‘গতকাল [সোমবার] থেকে আজ পর্যন্ত যে পরিস্থিতি তৈরি হয়েছে, আসলে এটা সরকার আরও দায়িত্বশীল এবং মানবিক আচরণ করতে পারত। আমাদের কাছে মনে হয়েছে, সরকার দায়িত্বশীল আচরণ এবং সঠিক সময় সঠিক পদক্ষেপ নিতে না পারায় পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। আজ [মঙ্গলবার] সারা দিনে অনেক ধরনের ঘটনা, আপনারা সচিবালয়ের ঘটনা দেখেছেন।’

শোক প্রকাশ করে নাহিদ আরও বলেন, ‘প্রথমত, মাইলস্টোন কলেজের আন্দোলনরত শিক্ষার্থীদের যে ৬ দফা দাবি, সেই ৬ দফা দাবির সঙ্গে আমরা জাতীয় নাগরিক পার্টি সংহতি প্রকাশ করছি। তারা খুবই যৌক্তিক কিছু দাবি উপস্থাপন করেছে এবং এই দাবিগুলো আসলেই দ্রুত সময়ের মধ্যে সরকারের বাস্তবায়ন করা উচিত।’

এ ঘটনায় কিছু উপদেষ্টা দায়িত্বহীন আচরণ করছেন বলে অভিযোগ করে নাহিদ বলেন, ‘‘আমরা কিছু কিছু উপদেষ্টার খুবই দায়িত্বজ্ঞানহীন আচরণ দেখেছি। বিশেষত শিক্ষা উপদেষ্টার। গতকাল রাত ৩টা থেকে ৪টার সময় আমাদের জানতে হচ্ছে যে এইচএসসি পরীক্ষা স্থগিত করতে হবে এবং অন্য উপদেষ্টারা তাকে ফোন দিয়ে পাচ্ছেন না। তাহলে একটা সরকারের যদি এ ধরনের অবস্থা হয়, নিজেদের উপদেষ্টাদের মধ্যে সমন্বয় নেই এবং এ দেশের একটা ইমারজেন্সি সিচুয়েশন [জরুরি পরিস্থিতি], যেখানে পুরো ছাত্রসমাজ ট্রমাটাইজড [মানসিক আঘাতপ্রাপ্ত]। এই পুরো ঘটনা নিয়ে সেখানে একটা সিদ্ধান্ত নিতে রাত ৩-৪টা বাজচ্ছে। এটা নিয়ে একধরনের অনিশ্চয়তা তৈরি হচ্ছে। কিন্তু তারা যদি দায়িত্বশীল আচরণ করতেন, তাহলে এ ধরনের পরিস্থিতি তৈরি হতো না।’

পুরো ঘটনার একটা নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত জানিয়ে এনসিপির এই নেতা আরও বলেন, ‘কেন আসলে এ ধরনের বিমান দুর্ঘটনা ঘটল। সরকারের উচ্চপর্যায় থেকে তদন্ত কমিটি করা উচিত এবং সেই জায়গায় সরকারের বাইরের বিশেষজ্ঞদের থাকা উচিত, স্কুল কর্তৃপক্ষের প্রতিনিধি থাকা উচিত। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে, সে জন্য দীর্ঘ মেয়াদে রেসকিউ টিমসহ (উদ্ধারকারী দল) মেডিকেল টিম তৈরি করাসহ এ ধরনের পদক্ষেপ নেওয়া উচিত।’

আরও দেখুন

ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী হত্যার বিচার চায় ঢাকা

ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী হত্যার বিচার চায় ঢাকা

শামা ওবায়েদ আশা প্রকাশ করেন, আমেরিকা যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ পূর্ণাঙ্গ তদন্ত পরিচালনা করবে এবং নৃশংস হত্যাকাণ্ডের দায়ীদের বিচারের আওতায় আনবে।

১৫ ঘণ্টা আগে

ইউরোপের শ্রমবাজারে দক্ষ জনশক্তি পাঠাতে বাস্তবসম্মত ‘রোডম্যাপ’ তৈরির তাগিদ তথ্যমন্ত্রীর

ইউরোপের শ্রমবাজারে দক্ষ জনশক্তি পাঠাতে বাস্তবসম্মত ‘রোডম্যাপ’ তৈরির তাগিদ তথ্যমন্ত্রীর

সেমিনারে জহির উদ্দিন স্বপন বলেন, বাংলাদেশ বর্তমানে ‘ডেমোগ্রাফিক ডিভিডেন্ড’ বা জনতাত্ত্বিক লভ্যাংশের সুবর্ণ সময়ে অবস্থান করছে। আমাদের এই বিশাল কর্মক্ষম জনশক্তিকে কেবল শ্রমিক হিসেবে নয়, বরং উন্নত জ্ঞান ও দক্ষতায় প্রশিক্ষিত করে বিশ্ববাজারে পাঠাতে হবে।

২ দিন আগে

এসকাপে বাংলাদেশের উত্থাপিত বায়োইকোনমি রেজুলেশন গৃহীত

এসকাপে বাংলাদেশের উত্থাপিত বায়োইকোনমি রেজুলেশন গৃহীত

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সাপোর্টিং দ্য ট্রানজিশন টুওয়ার্ডস এ সাসটেইনেবল বায়োইকোনমি ইন এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক’ শীর্ষক রেজুলেশনটি বাংলাদেশের উদ্যোগে উত্থাপিত হয় এবং সদস্য রাষ্ট্রগুলোর সর্বসম্মত সমর্থনে গৃহীত হয়। যা এ অঞ্চলে বাংলাদেশের কূটনৈতিক সক্ষমতার স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।

২ দিন আগে

রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে একমত ঢাকা ও সেনেগাল

রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে একমত ঢাকা ও সেনেগাল

আফ্রিকায় শান্তি ও নিরাপত্তাবিষয়ক ডাকার আন্তর্জাতিক ফোরামের ফাঁকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম সেনেগালের পররাষ্ট্রমন্ত্রী শেখ নিয়াংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠককালে এ অঙ্গীকার ব্যক্ত করা হয়।

৪ দিন আগে