logo
খবর

ইজতেমা ময়দানে দুই পক্ষের সংঘর্ষে নিহত ২

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৮ ডিসেম্বর ২০২৪
Copied!
ইজতেমা ময়দানে দুই পক্ষের সংঘর্ষে নিহত ২
প্রতীকী ছবি: সংগৃহীত

গাজীপুরে টঙ্গীর ইজতেমা ময়দানে তাবলিগ জামাতের মাওলানা সাদ কান্দলভি ও তাদের অনুসারীদের জোর ইজতেমাকে ঘিরে গত কয়েক দিনের অব্যাহত বিরোধের জেরে ৩ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। তবে পুলিশ ২ জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছে।

বার্তা সংস্থা ইউএনবি এ খবর দিয়েছে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাতে সংঘর্ষে ইজতেমা ময়দানে এই হতাহতের ঘটনা ঘটে। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

তাবলিগ জামাতের মাওলানা জুবায়েরের অনুসারী শুরায়ে নেজামের পক্ষের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, ভোরে ইজতেমার প্রস্তুতি কাজে পাহারায় নিয়োজিত ঘুমন্ত তাবলিগের সাথীদের ওপর হামলা চালায় কর্তৃপক্ষের লোকজন। এতে দুজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়। নিহত একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন- কিশোরগঞ্জ জেলার বাসিন্দা আমিনুল ইসলাম বাচ্চু। আরেকজনের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।

অন্যদিকে, মাওলানা সাদ কান্দলভির অনুসারী তাবলিগের নিজামুদ্দিন পক্ষের সমন্বয়ক মোহাম্মদ সায়েম জানান, পাঁচ দিনের জোড় ইজতেমা উপলক্ষে ময়দানে প্রবেশ করার সময় গত রাতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে তাবলীগের সাথী বগুড়ার তাইজুল ইসলাম নিহত ও বহু সাথী আহত হয়েছেন।

তবে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইস্কান্দার হাবিবুর রহমান দুজন নিহতের কথা জানিয়েছেন।

আরও দেখুন

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।

৫ দিন আগে

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।

৬ দিন আগে

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”

৭ দিন আগে

বিটিভির চট্টগ্রাম কেন্দ্রের এ মাসের নাটক ‘শেষ বিকেলের অতিথি’

বিটিভির চট্টগ্রাম কেন্দ্রের এ মাসের নাটক ‘শেষ বিকেলের অতিথি’

মানুষের জীবন যেমন প্রেম ভালোবাসায় পূর্ণ থাকে, ঠিক তেমনি থাকে সম্পর্কের টানাপোড়েন। অধিকাংশ মানুষ শেষ বয়সে জীবন একাকীত্বর জীবনে পরিণত হয়ে যায়।

১০ দিন আগে