বিডিজেন ডেস্ক

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, এর মধ্যে গুম ও হত্যার সঙ্গে জড়িত ২২ জন এবং জুলাই হত্যাকাণ্ডে অভিযুক্ত শেখ হাসিনাসহ ৭৫ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে।
আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) রাজধানী ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দিনি।
এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ, সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি।
শেখ হাসিনার পাসপোর্ট বাতিলের বিষয়ে ভারত সরকারকে জানানো হয়েছে কি না—এমন প্রশ্নে আবুল কালাম আজাদ মজুমদার বলেন, তাঁর পাসপোর্ট বাতিলের বিষয়টি ভারত সরকার জানে। ভারত সরকার থেকে বলা হয়েছে তাঁকে ট্রাভেল ডকুমেন্ট ইস্যু করা হয়েছে। যাদের পাসপোর্ট বাতিল করা হয়েছে তাদের সংখ্যাটা জানানো হয়েছে। কারও নাম প্রকাশ করা সম্ভব নয়।
পাসপোর্ট পাওয়া সহজ করতে বিভিন্ন উদ্যোগ চলমান আছে বলেও জানান আবুল কালাম আজাদ মজুমদার। তিনি বলেন, পাসপোর্ট অফিসকে দালালমুক্ত করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে।
আজাদ মজুমদার বলেন, বাংলাদেশি নাগরিকেরা দেশে পাসপোর্টের জন্য আবেদন করলে সেটি সরবরাহের জন্য প্রস্তুত হলে খুদে বার্তা পান। এখন প্রবাসী বাংলাদেশিদের জন্য বিদেশেও এই সুবিধা চালু হবে।
পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন উঠিয়ে দেওয়ার উদ্যোগের বিষয়ে জানতে চাইলে প্রেস সচিব শফিকুল আলম বলেন, এটার মূল উদ্দেশ্য বাংলাদেশি জাতীয়তা যাচাই করা। কারণ, অনেক সময় দেখা যায় রোহিঙ্গারা বাংলাদেশের পাসপোর্ট নিচ্ছে। বিষয়টি যাচাই করা হয় পুলিশ ভেরিফিকেশনের মাধ্যমে। কিছু ক্ষেত্রে দেখা যায় বাংলাদেশি নাগরিক নন, এমন কেউ পাসপোর্টের জন্য আবেদন করছেন। নাগরিকত্ব যাচাইয়ের জন্য পুলিশ ভেরিফিকেশনের মাধ্যমে যেতে হয়। যদিও অনেকের জন্য অস্বস্তিকর, কিছু কিছু সমস্যা সৃষ্টি হয়। এটার মাধ্যমে অনেকেই চাঁদাবাজির শিকার হন। সত্যিকার অর্থে জাতীয় নিরাপত্তা ইস্যুতে পুলিশ ভেরিফিকেশন করতে হচ্ছে।
শফিকুল আলম আরও বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতে ইসলামের আমিরের সৌহার্দ্যপূর্ণভাবে ওয়ান টু ওয়ান আলোচনা হয়েছে। সেখানে নির্বাচন সংস্কার, জাতীয় ঐক্য ও ব্যাংকিং খাতের সংস্কার নিয়ে আলোচনা হয়েছে। নির্বাচনের তারিখ নিয়ে কোনো আলাপ হয়নি বলেও জানান তিনি।
জাতীয় নির্বাচনের আগে কি স্থানীয় সরকার নির্বাচনের কথা ভাবা হচ্ছে—এমন প্রশ্নে তিনি বলেন, এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান কথাবার্তা বলবেন এবং পরে জানাবেন।
উল্লেখ্য, জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান আজ সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।
নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”
মানুষের জীবন যেমন প্রেম ভালোবাসায় পূর্ণ থাকে, ঠিক তেমনি থাকে সম্পর্কের টানাপোড়েন। অধিকাংশ মানুষ শেষ বয়সে জীবন একাকীত্বর জীবনে পরিণত হয়ে যায়।