logo
খবর

দ্বৈত পাসপোর্টধারীদের রাজনীতিতে নিষিদ্ধ করার প্রস্তাব

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৯ ডিসেম্বর ২০২৪
Copied!
দ্বৈত পাসপোর্টধারীদের রাজনীতিতে নিষিদ্ধ করার প্রস্তাব
বাংলাদেশের পাসপোর্ট। ছবি: সংগৃহীত

জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হতে ১ শতাংশ ভোটারের সমর্থনের বিধান বাদ দেওয়া, দ্বৈত পাসপোর্টধারীদের রাজনীতিতে নিষিদ্ধ করা, সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি ও বেতন বন্ধ করার প্রস্তাব দিয়েছেন সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও আইনজীবীরা।

শনিবার (২৮ ডিসেম্বর) জাতীয় সংসদ ভবনে নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের সঙ্গে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা এবং আইনজীবীদের একটি দল মতবিনিময় করে। সেখানে এসব প্রস্তাব তুলে ধরা হয়।

মতবিনিময় সভায় আইনজীবী এম সরোয়ার হোসেনের নেতৃত্বে নুরুল হুদা চৌধুরী, এ এস এম খালেকুজ্জামান, মেজর (অব.) মো. ইমরান, মেজর (অব.) মো. আতিকুর রহমান, আইনজীবী আজমল হোসেন, মেজর (অব.) আহমদ কবির বিশ্বাস, মেজর (অব.) হারুন অর রশিদ, মেজর (অব.) শরিফ আহমেদ, মেজর (অব.) নিয়াজ আহমেদ জাবের, আইনজীবী মজিবুর রহমান, মেজর (অব.) আমান আহমেদ আনসারী, মেজর (অব.) মো. জিয়াউল আহসান, মেজর (অব.) মিজানুর রহমান প্রমুখ ছিলেন।

নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদারের নেতৃত্বে কমিশনের সদস্য জেসমিন টুলী, আব্দুল আলীম, নাদিয়া নিভিন ও সাদিক আল আরমান মতবিনিময়ে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

আরও দেখুন

সৌদিতে বৈদ্যুতিক বিস্ফোরণে ঝলসে গেছে মুখ, অনিশ্চয়তায় প্রবাসী ইব্রাহিম

সৌদিতে বৈদ্যুতিক বিস্ফোরণে ঝলসে গেছে মুখ, অনিশ্চয়তায় প্রবাসী ইব্রাহিম

সৌদি আরবের দাম্মাম শহরে একটি বৈদ্যুতিক প্যানেল বোর্ডে রক্ষণাবেক্ষণের কাজ করছিলেন ইব্রাহিম। কাজের একপর্যায়ে বোর্ডের ভেতরে থাকা উচ্চক্ষমতার সার্কিট ব্রেকারে হঠাৎ বিকট শব্দে একটি ইলেকট্রিক্যাল আর্ক ব্লাস্ট ঘটে।

৩ দিন আগে

ইতালিতে বাংলাদেশি একই পরিবারের ৩ জন খুন, আহত ১

ইতালিতে বাংলাদেশি একই পরিবারের ৩ জন খুন, আহত ১

নিহতরা হলেন—নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সিরাজুল ইসলামের ছেলে কামাল উদ্দিন বাবুল, তার স্ত্রী আরজু বেগম এবং তাদের পাঁচ বছর বয়সী মেয়ে আরোয়া ইসলাম আরিশা।

৩ দিন আগে

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার

দুই পক্ষ শিক্ষা, কৃষি ও বাণিজ্যসহ বিভিন্ন খাতে সহযোগিতা বৃদ্ধির সুযোগ নিয়ে আলোচনা করেন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অংশীদারত্বকে এগিয়ে নেওয়ার যৌথ অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

৫ দিন আগে

কৌশলগত বিনিয়োগ বাংলাদেশ-সৌদি সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা করবে: সৌদি রাষ্ট্রদূত

কৌশলগত বিনিয়োগ বাংলাদেশ-সৌদি সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা করবে: সৌদি রাষ্ট্রদূত

রাষ্ট্রদূত বলেন, “আমাদের লক্ষ্য হলো অভিবাসন ব্যয় উল্লেখযোগ্যভাবে কমানো, দক্ষতার সনদায়ন জোরদার করা এবং কর্মীরা যাতে তাদের অধিকার ও দায়িত্ব সম্পর্কে পূর্ণ ধারণা নিয়ে সৌদি আরবে পৌঁছাতে পারেন তা নিশ্চিত করা।”

৬ দিন আগে