logo
খবর

নদীতে ভাসছিল যুবকের লাশ, শরীরে ছুরিকাঘাতের চিহ্ন

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৯ ফেব্রুয়ারি ২০২৫
Copied!
নদীতে ভাসছিল যুবকের লাশ, শরীরে ছুরিকাঘাতের চিহ্ন
মোহাম্মদ হাসান মুরাদ। ছবি: প্রথম আলো

কক্সবাজারের চকরিয়া উপজেলার বিএমচর ইউনিয়নের কইন্যারকুম এলাকায় মাতামুহুরী নদী থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে বদরখালী নৌ পুলিশের একটি দল লাশটি উদ্ধার করে।

খবর প্রথম আলোর।

নিহত যুবকের নাম মোহাম্মদ হাসান মুরাদ ওরফে মানিক (২৮)। তিনি চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের পশ্চিম নয়াপাড়া এলাকার জসিম উদ্দিনের ছেলে। আজ বুধবার সকাল ৯টার দিকে লাশটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত যুবকের পরিবারের লোকজন জানান, হাসান মুরাদ বেশ কিছুদিন সংযুক্ত আরব আমিরাতে ছিলেন। তবে তিন বছর আগে তিনি দেশে ফিরে আসেন। গত সোমবার রাত সাড়ে ৯টার দিকে এক ব্যক্তি তাকে ঘর থেকে ডেকে নিয়ে যান। এর পর থেকে তার খোঁজ মিলছিল না। মুঠোফোনও বন্ধ পাওয়া যায়। এর মধ্যে গতকাল রাতে খবর পান, বিএমচর ইউনিয়নের কইন্যারকুম এলাকায় মাতামুহুরী নদীতে একটি লাশ ভাসছে। পরে হাসান মুরাদের বাবা জসিম উদ্দিন ঘটনস্থলে গিয়ে লাশটি তাঁর ছেলের বলে শনাক্ত করেন।

নিহত যুবকের বাবা জসিম উদ্দিন বলেন, তাঁর ছেলেকে ঘর থেকে ডেকে নিয়ে গিয়ে হত্যা করা হয়েছে। কে বা কারা তাকে হত্যা করেছে, তা স্পষ্ট না করলেও তিনি বলেন, টাকাসংক্রান্ত ঝামেলার কারণে তাঁর ছেলেকে মেরে ফেলা হয়েছে।

বদরখালী নৌ পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক নাজিম উদ্দিন প্রথম আলোকে বলেন, নিহত যুবকের কোমরের নিচে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। আর কোথাও জখম দেখা যায়নি। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।

সূত্র: প্রথম আলো

আরও দেখুন

সৌদিতে বৈদ্যুতিক বিস্ফোরণে ঝলসে গেছে মুখ, অনিশ্চয়তায় প্রবাসী ইব্রাহিম

সৌদিতে বৈদ্যুতিক বিস্ফোরণে ঝলসে গেছে মুখ, অনিশ্চয়তায় প্রবাসী ইব্রাহিম

সৌদি আরবের দাম্মাম শহরে একটি বৈদ্যুতিক প্যানেল বোর্ডে রক্ষণাবেক্ষণের কাজ করছিলেন ইব্রাহিম। কাজের একপর্যায়ে বোর্ডের ভেতরে থাকা উচ্চক্ষমতার সার্কিট ব্রেকারে হঠাৎ বিকট শব্দে একটি ইলেকট্রিক্যাল আর্ক ব্লাস্ট ঘটে।

২ দিন আগে

ইতালিতে বাংলাদেশি একই পরিবারের ৩ জন খুন, আহত ১

ইতালিতে বাংলাদেশি একই পরিবারের ৩ জন খুন, আহত ১

নিহতরা হলেন—নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সিরাজুল ইসলামের ছেলে কামাল উদ্দিন বাবুল, তার স্ত্রী আরজু বেগম এবং তাদের পাঁচ বছর বয়সী মেয়ে আরোয়া ইসলাম আরিশা।

৩ দিন আগে

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার

দুই পক্ষ শিক্ষা, কৃষি ও বাণিজ্যসহ বিভিন্ন খাতে সহযোগিতা বৃদ্ধির সুযোগ নিয়ে আলোচনা করেন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অংশীদারত্বকে এগিয়ে নেওয়ার যৌথ অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

৫ দিন আগে

কৌশলগত বিনিয়োগ বাংলাদেশ-সৌদি সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা করবে: সৌদি রাষ্ট্রদূত

কৌশলগত বিনিয়োগ বাংলাদেশ-সৌদি সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা করবে: সৌদি রাষ্ট্রদূত

রাষ্ট্রদূত বলেন, “আমাদের লক্ষ্য হলো অভিবাসন ব্যয় উল্লেখযোগ্যভাবে কমানো, দক্ষতার সনদায়ন জোরদার করা এবং কর্মীরা যাতে তাদের অধিকার ও দায়িত্ব সম্পর্কে পূর্ণ ধারণা নিয়ে সৌদি আরবে পৌঁছাতে পারেন তা নিশ্চিত করা।”

৬ দিন আগে