প্রতিবেদক, বিডিজেন

মাসুমা রহমান নাবিলার শুরুটা ছিল উপস্থাপনা দিয়ে। এরপর নাটকে অভিনয় করেন। ছোটপর্দার অভিজ্ঞতা কাজে লাগিয়ে একটা সময় বড় পর্দায় অভিষেকও ঘটে।
প্রথম সিনেমা ‘আয়নাবাজি’ মুক্তির পর নাবিলাকে নিয়ে চলে আলোচনা। এরপর একাধিক সিনেমায় অভিনয় করলেও ২০২৪ সালে ‘তুফান’ মুক্তির পর নাবিলাকে নিয়ে আবার আলোচনা শুরু হয়। এই সিনেমায় নাবিলা অভিনয় করেছেন দেশের চলচ্চিত্রের সবচেয়ে বড় তারকা শাকিব খানের বিপরীতে।
‘তুফান’ সিনেমার সময়ই জানা যায়, নাবিলা আরেকটি চলচ্চিত্রের শুটিং শেষ করেছেন। সেই ছবির নাম ‘বনলতা সেন’। এখন এই ছবিটির অপেক্ষায় আছেন তিনি।
মাসুদ হাসান উজ্জ্বল পরিচালিত বনলতা সেন চলচ্চিত্রের অন্যতম চরিত্রে আছেন নাবিলা। ঢাকা ও ঢাকার বাইরে ছবিটির শুটিং হয়। সরকারি অনুদানের এই ছবিটি চলতি বছরে মুক্তির সম্ভাবনা রয়েছে, সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে আলোচনায় এমনটাই জানিয়েছেন নাবিলা।

তিনি বললেন, ‘সবাই জানে আমি খুব বেশি কাজ করি না। আমার বেশি ব্যস্ততা উপস্থাপনা নিয়ে, এখনও তাই। তবে এর মাঝে একটি সিনেমার কাজ শেষ করেছি, “বনলতা সেন”। এটি পরিচালনা করেছেন মাসুদ হাসান উজ্জ্বল। আমার খুব পছন্দের একটি কাজ। আমি যতটা জানি এ বছরের প্রথমভাগে মুক্তি পাবে সিনেমাটি। তাই বনলতা সেনের অপেক্ষায় আছি।’
২০২৩ সালের শুরুর দিকে শুটিং শুরু হয় নাবিলা অভিনীত ‘বনলতা সেন’ সিনেমার। ২০২১-২২ সালের সরকারি অনুদান পায় ‘বনলতা সেন’। এ ছাড়া, বর্তমানে দেশের ২টি বেসরকারি টেলিভিশনে উপস্থাপনা নিয়ে ব্যস্ত সময় পার করছেন নাবিলা।
অভিনয়ের বাইরে নাবিলা উপস্থাপনা করেন। পাশাপাশি বিজ্ঞাপনচিত্রের মডেল হিসেবেও কাজ করেন। ১৮ বছর আগে টেলিভিশনে উপস্থাপনার মাধ্যমে বিনোদন জগতে কাজ শুরু তাঁর। এরপর বেশকিছু বিজ্ঞাপনে কাজের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করতে দেখা যায় তাঁকে। অমিতাভ রেজা পরিচালিত ‘আয়নাবাজি’র মাধ্যমে বড় পর্দায় তাঁর যাত্রা শুরু। ২০১৬ সালে মুক্তি পাওয়া এই সিনেমায় চঞ্চল চৌধুরীর সঙ্গে জুটি বেঁধেছিলেন তিনি। নাবিলার দ্বিতীয় চলচ্চিত্র ‘১৯৭৫ অ্যান আনটোল্ড স্টোরি’।

বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির এমপি বিমানবন্দরে উপস্থিত থেকে নিহত প্রবাসী বাংলাদেশি গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ গ্রহণ করেন। পরে নিহতের ছোট ভাই সমর চন্দ্র সূত্রধরের কাছে তিনি মরদেহটি হস্তান্তর করেন।
মঙ্গলবার (১৪ এপ্রিল) এক যৌথ বিবৃতিতে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা জানায়, ট্রলারটি কক্সবাজার জেলার টেকনাফ থেকে বিপুলসংখ্যক যাত্রী নিয়ে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হয়েছিল। অতিরিক্ত যাত্রী, প্রবল বাতাস এবং উত্তাল সাগরের কারণে নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়।
চলতি মাসে গত শনিবার (১১ এপ্রিল) পর্যন্ত সব মিলিয়ে ১২১ কোটি ৮০ লাখ ডলার এসেছে। শেষ ৩ দিনে এসেছে ২৪ কোটি ডলারের বেশি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তার হাত থেকে পুরস্কারের ক্রেস্ট গ্রহণ করেন পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ আলী।

১৭ ঘণ্টা আগে