logo
খবর

প্রবাসীর ফ্ল্যাটে চুরি করে অগ্নিসংযোগ, কেয়ারটেকারসহ গ্রেপ্তার ৪

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২২ নভেম্বর ২০২৪
Copied!
প্রবাসীর ফ্ল্যাটে চুরি করে অগ্নিসংযোগ, কেয়ারটেকারসহ গ্রেপ্তার ৪
চুরির অভিযোগে গ্রেপ্তার অভিযুক্তরা। ছবি: আজকের পত্রিকা

যুক্তরাষ্ট্রপ্রবাসী সাবিহা সুলতানার বাড়িতে প্রায় ১০ বছর ধরে কেয়ারটেকারের (তত্ত্বাবধায়ক) দায়িত্ব পালন করছিলেন রাজন ঢালী। বাড়িতে মালিক না থাকার সুযোগে ৩০ লাখ টাকা ও ২০ ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যান কেয়ারটেকার ও তাঁর স্ত্রী। অপরাধ আড়াল করতে কেরোসিন ঢেলে ঘরে আগুনও লাগিয়ে দেন তাঁরা।

খবর আজকের পত্রিকার।

মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে আশুলিয়া থানায় সংবাদ সম্মেলনে এ কথা জানান সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির। এর আগে সোমবার শরীয়তপুর জেলার সখীপুর থানা এলাকায় অভিযান চালিয়ে কেয়ারটেকার দম্পতিসহ ৪ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কেয়ারটেকার রাজন ঢালী (৩৩), তাঁর স্ত্রী মরিয়ম বেগম ওরফে ডলি (২৫), তাঁর শ্বশুর হায়াতুল্লাহ মাল (৬০) ও শ্যালক মোহাম্মদ (২৫)।

পুলিশ জানায়, রাজনের শ্বশুরবাড়িতে অভিযান চালিয়ে রাজনের স্ত্রী, শ্বশুর ও শ্যালককে আটক করা হয়। তাদের দেওয়া তথ্যমতে পাশের গ্রাম থেকে রাজন ঢালীকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেখিয়ে দেওয়া স্থান থেকে ২৪ লাখ ১৮ হাজার টাকা ও ৪ ভরি ৪ আনা স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

এর আগে গত ৫ অক্টোবর আশুলিয়ার কান্দাইল এলাকায় সাবিহা সুলতানার ফ্ল্যাটে চুরি করে আগুন লাগিয়ে পালিয়ে যান কেয়ারটেকার ও তাঁর স্ত্রী। পরে বাড়ির ভাড়াটিয়ারা দেখতে পেয়ে আগুন নেভান ও বাড়ির মালিককে খবর দেন। ঘটনার সময় বাড়িতে ছিলেন না মালিক সাবিহা। পরে ১৮ অক্টোবর তিনি বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা দায়ের করেন। মামলার পর তথ্যপ্রযুক্তি ব্যবহার করে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির বলেন, অন্য কেউ ডাকাতি করেছে এমন দেখানোর জন্য তারা ঘরে আগুন লাগিয়ে দেয়। দুর্গম চরে অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। তারা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেবেন। বাকি টাকা ও স্বর্ণালংকার উদ্ধারের চেষ্টা চলছে।

সূত্র: আজকের পত্রিকা

আরও দেখুন

কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত সিলেটের ৫ প্রবাসীর দাফন সম্পন্ন

কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত সিলেটের ৫ প্রবাসীর দাফন সম্পন্ন

মঙ্গলবার দুপুর ২টার দিকে স্থানীয় আকুনি মাদরাসা মাঠে হাজারও মানুষের উপস্থিতিতে সম্মিলিত জানাজা শেষে নিজ নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে তাদের সমাহিত করা হয়।

১ ঘণ্টা আগে

সিলেটে পৌঁছেছে কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ বাংলাদেশির মরদেহ

সিলেটে পৌঁছেছে কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ বাংলাদেশির মরদেহ

আজ মঙ্গলবার সকাল পৌনে ৭টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে মরদেহগুলো সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এ সময় প্রিয়জন হারানো স্বজনদের কান্না ও আহাজারিতে হৃদয়বিদারক পরিবেশ তৈরি হয়।

১ দিন আগে

সৌদিতে বৈদ্যুতিক বিস্ফোরণে ঝলসে গেছে মুখ, অনিশ্চয়তায় প্রবাসী ইব্রাহিম

সৌদিতে বৈদ্যুতিক বিস্ফোরণে ঝলসে গেছে মুখ, অনিশ্চয়তায় প্রবাসী ইব্রাহিম

সৌদি আরবের দাম্মাম শহরে একটি বৈদ্যুতিক প্যানেল বোর্ডে রক্ষণাবেক্ষণের কাজ করছিলেন ইব্রাহিম। কাজের একপর্যায়ে বোর্ডের ভেতরে থাকা উচ্চক্ষমতার সার্কিট ব্রেকারে হঠাৎ বিকট শব্দে একটি ইলেকট্রিক্যাল আর্ক ব্লাস্ট ঘটে।

৪ দিন আগে

ইতালিতে বাংলাদেশি একই পরিবারের ৩ জন খুন, আহত ১

ইতালিতে বাংলাদেশি একই পরিবারের ৩ জন খুন, আহত ১

নিহতরা হলেন—নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সিরাজুল ইসলামের ছেলে কামাল উদ্দিন বাবুল, তার স্ত্রী আরজু বেগম এবং তাদের পাঁচ বছর বয়সী মেয়ে আরোয়া ইসলাম আরিশা।

৪ দিন আগে