logo
খবর

সরকারি কর্মচারীদের কর্মসূচিতে মঙ্গলবার বিরতি, চলবে জনসংযোগ

প্রতিবেদক, বিডিজেন২৩ জুন ২০২৫
Copied!
সরকারি কর্মচারীদের কর্মসূচিতে মঙ্গলবার বিরতি, চলবে জনসংযোগ
কর্মবিরতির অংশ হিসেবে সচিবালয়ে কেন্দ্রীয় গ্রন্থাগারে অবস্থান করেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা। ২৩ জুন ২০২৫। ছবি: সংগৃহীত

‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ ২০২৫’ বাতিলের দাবিতে আন্দোলনরত সচিবালয়ের কর্মচারীরা আগামীকাল মঙ্গলবার (২৪ জুন) আন্দোলন কর্মসূচিতে বিরতি দিয়েছেন। মঙ্গলবার সচিবালয়ের বাইরের কর্মচারী সংগঠনের নেতাদের সঙ্গে জনসংযোগ করবেন সচিবালয়ের কর্মচারী নেতারা।

‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ ২০২৫’ বাতিলের দাবিতে আজ সোমবার (২৩ জুন) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের গ্রন্থাগারে অবস্থান নিয়ে কর্মবিরতি করেন কর্মচারীরা।

কর্মবিরতি শেষে সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান বাদিউল কবীর বলেন, ‘আজ সব মন্ত্রণালয়ের কর্মচারীরা কর্মবিরতি পালন করছেন। আগামীকাল আপনারা বিশ্রামে থাকবেন। আমরা আগামীকাল সচিবালয়ের বাইরের সংগঠনের নেতাদের সঙ্গে জনসংযোগ করব। সবাইকে নিয়ে একযোগে কর্মসূচি দেওয়া হবে।’

সচিবালয়ের কর্মচারীদের নিজেদের মধ্যে যোগাযোগ রাখার নির্দেশনা দিয়ে বাদিউল কবীর বলেন, এমনও হতে পারে কাল এমন ঘোষণা আসবে যে, আপনাদের আর আন্দোলন করার দরকার নেই। 

সচিবালয়ের বাইরের অন্তত ৫০টি সংগঠন সচিবালয়ের কর্মচারীদের সংগঠনের সঙ্গে যৌথভাবে কর্মসূচি পালন করতে চায় বলে জানান তিনি।

সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান নূরুল ইসলাম বলেন, ‘আমাদের কাছে কোনো মেসেজ নেই। সাবেক প্রধান নির্বাচন কমিশনারকে জুতার মালা গলায় দিয়ে ঘোরানো হচ্ছে। আজকে যারা ক্ষমতার বাহাদুরি দেখাচ্ছেন, তাদের শেখার আছে। কৃতকর্মের ফল ভোগ করতে হবে।’

কর্মচারী নেতাদের মধ্যে কেউ যেন নেতিবাচক বক্তব্য না দেন সেই অনুরোধ করেন নূরুল ইসলাম। অল্প সময়ের মধ্যে সাফল্য আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে নূরুল ইসলাম বলেন, ‘১৯৯০ সালে কেয়ারটেকার সরকার এসেছে। কোনো সরকার এ ধরনের পলিসি নিয়ে কাজ করেনি। কেয়ারটেকার সরকারের কাজ পলিসি করা না। আপনারা যা করেছেন, সেই পর্যন্ত থামেন।’

কর্মবিরতি চলাকালে কর্মচারী নেতারা তাদের বক্তব্যে সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ বাতিলের দাবিতে কঠোর কর্মসূচি ঘোষণার দাবি জানান। অধ্যাদেশ বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন থেকে কোনোভাবেই সরা যাবে না বলে মত দেন অনেকে।

হাসনাত নামের একজন কর্মচারী বলেন, ‘উপদেষ্টা ও সচিবের দপ্তরের লোকজন হাজির হচ্ছে না। তাদের আন্দোলন কর্মসূচিতে হাজির করতে হবে। এই মুহুর্তে যুদ্ধে আছি, সামনে যাওয়া ছাড়া উপায় নেই।’

চার ধরনের শৃঙ্খলা ভঙ্গের অপরাধের জন্য বিভাগীয় মামলা ছাড়াই শুধুমাত্র কারণ দর্শানোর নোটিশ দিয়ে সরকারি চাকরিজীবীদের চাকরিচ্যুত করার বিধান রেখে গত ২৫ মে ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ ২০২৫’ জারি করে সরকার। তার আগ থেকেই এই অধ্যাদেশর খসড়া বাতিলের দাবিতে আন্দোলনে নামেন সচিবালয়ের কর্মচারীরা। চাকরি অধ্যাদেশ জারির পর তারা সচিবালয়ে নজিরবিহীন বিক্ষোভ-সমাবেশ এবং এক ঘণ্টা করে কর্মবিরতি পালনের পর উপদেষ্টাদের স্মারকলিপি দেন।

চাকরি অধ্যাদেশ নিয়ে কর্মচারী নেতাদের সঙ্গে আলোচনার পর ভূমিসচিবের নেতৃত্বে কয়েকজন সচিব কর্মচারীদের দাবির বিষয়ে মন্ত্রিপরিষদ সচিবকে জানান। এরপর মন্ত্রিপরিষদ সচিব তা প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। এই অধ্যাদেশ পর্যালোচনায় গত ৪ জুন আইন উপদেষ্টাকে প্রধান করে একটি কমিটি করে সরকার। এই কমিটি দুটি সভা করলেও এখনো তাদের সুপারিশ দেয়নি।

আরও দেখুন

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।

৫ দিন আগে

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।

৬ দিন আগে

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”

৭ দিন আগে

বিটিভির চট্টগ্রাম কেন্দ্রের এ মাসের নাটক ‘শেষ বিকেলের অতিথি’

বিটিভির চট্টগ্রাম কেন্দ্রের এ মাসের নাটক ‘শেষ বিকেলের অতিথি’

মানুষের জীবন যেমন প্রেম ভালোবাসায় পূর্ণ থাকে, ঠিক তেমনি থাকে সম্পর্কের টানাপোড়েন। অধিকাংশ মানুষ শেষ বয়সে জীবন একাকীত্বর জীবনে পরিণত হয়ে যায়।

১০ দিন আগে