বাংলাদেশে প্রবাসী ফুটবলার

প্রতিবেদক, বিডিজেন

শেফিল্ড ইউনাইটেড তারকা হামজা চৌধুরীর ক্ষেত্রে সময়টা একটু বেশিই লেগেছিল। বাংলাদেশি পাসপোর্ট হাতে পাওয়ার পর ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জার্সিতে খেলার জন্য ব্রিটিশ-বাংলাদেশি তারকাকে অনুমতি দিতে সময় নিয়েছিল ৩ মাস। তবে কানাডার শমিত সোমের অনুমতিটা ফিফা দিয়ে দিল আবেদন জানানোর পরদিনই। কানাডা জাতীয় দলের হয়ে ২টি আন্তর্জাতিক ম্যাচ খেলা শমিত কাল থেকে পুরোপুরি হয়ে গেছেন বাংলাদেশের।
মার্চে শমিতকে বাংলাদেশের হয়ে খেলার প্রস্তাব দেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। শমিত কয়েক দিন সময় নিয়েছিলেন প্রস্তাবটি নিয়ে ভাবার। এপ্রিলেই তিনি জানিয়ে দেন বাংলাদেশের জার্সিতে খেলতে ইচ্ছুক তিন। ২০ এপ্রিল জন্মনিবন্ধন সনদ পান তিনি। জন্মনিবন্ধন সনদ দেওয়া হয় নব্বইয়ের দশকে দেশ ছেড়ে কানাডায় থিতু হওয়া শমিতের বাবা-মাকেও। প্রক্রিয়া শুরু হয় ৩ জনের বাংলাদেশি পাসপোর্টের। ১ মে কানাডা ফুটবল অ্যাসোসিয়েশনের ছাড়পত্র পান তিনি। ৫ মে পাসপোর্ট হাতে পাওয়ার সঙ্গে সঙ্গেই ফিফার পোর্টালে আবেদন করে বাফুফে। গতকাল ৬ মে তিনি পেয়েছেন ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির ছাড়পত্র। গত ১৯ ডিসেম্বর বাংলাদেশের হয়ে খেলার ব্যাপারে ফিফার ছাড়পত্র পেয়েছিলেন হামজা চৌধুরী। হামজা এরই মধ্যে গত ২৫ মার্চ এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের বিপক্ষে ম্যাচে অভিষিক্ত হয়েছেন। বাফুফে আশা করছে আগামী ১০ জুন ঢাকা স্টেডিয়ামে সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচেই মাঠে নামতে পারবেন শমিত।
এ খবরটি নিশ্চিত করেছেন বাফুফের সহসভাপতি ও মার্কেটিং কমিটির প্রধান ফাহাদ করিম। তিনি বাংলাদেশি গণমাধ্যমকে বলেছেন, ‘শমিতের পাসপোর্ট হাতে পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ফিফায় আবেদন করে দিই। ফিফাও দ্রুতই আবেদনে সাড়া দিয়েছে। তাদের কাছ থেকে যাবতীয় ক্লিয়ারেন্স আমরা পেয়ে গেছি। শমিতের বাংলাদেশের হয়ে খেলতে কোনো বাঁধা নেই। আশা করি ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষেই শমিত বাংলাদেশের হয়ে খেলতে পারবে।’
শমিতের জন্ম ১৯৯৭ সালে কানাডায়। তাঁর বাবা ও মা দুজনই বাংলাদেশি। কানাডাতেই শমিতের বেড়ে ওঠা, ফুটবলার হয়ে ওঠা। তিনি ২০২০ সালে কানাডার হয়ে ২টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। এ ছাড়াও কানাডার বয়সভিত্তিক জাতীয় দলের হয়ে খেলেছেন একাধিক ম্যাচ। এ মুহূর্তে কানাডা প্রিমিয়ার লিগের দল ক্যাভালরি এফসির হয়ে খেলছেন তিনি।
বাংলাদেশের ফুটবলে জাতীয় দলে খেলা প্রথম প্রবাসী ফুটবলার জামাল ভূঁইয়া। তিনি ২০১৩ সাল থেকে বাংলাদেশ জাতীয় দলে খেলছেন ডেনমার্ক থেকে এসে। তিনি এরই মধ্যে দেশের হয়ে সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেলেছেন। এরপর ২০১৯ সালে ফিনল্যান্ড থেকে আসেন ডিফেন্ডার তারিক কাজী। হামজা বাংলাদেশ জাতীয় দলে খেলা প্রথম বৈশ্বিক তারকা। ইংলিশ প্রিমিয়ার লিগের দল লেস্টার সিটিতে খেলে জিতেছেন এফএ কাপ। এখন তিনি ধারে খেলছেন ইংলিশ চ্যাম্পিয়নশিপের দল শেফিল্ড ইউনাইটেডে। এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচের প্রাথমিক স্কোয়াডে ডাকা হয়েছিল ইতালি সিরি ‘ডি’র দল আলবিওর বাংলাদেশি অরিজিন ফাহমিদুল ইসলামকে। তিনি অবশ্য চূড়ান্ত দলে ঠাঁই পাননি। তবে সিঙ্গাপুরের বিপক্ষে তাঁর ডাক পাওয়ার সম্ভাবনা আছে। বাংলাদেশ দলে কানাডা থেকে এসে খেলছেন সৈয়দ কাজেম শাহ কিরমানিও। তিনি বাংলাদেশের সাবেক জাতীয় ক্রিকেটার সৈয়দ হালিম শাহর সন্তান।
এ ছাড়াও ইংলিশ ফুটবলের তৃতীয় টিয়ারের দল সান্ডারল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের ফরোয়ার্ড কিউবা মিচেলও বাংলাদেশের হয়ে খেলবেন অদূর ভবিষ্যতে। এ মুহূর্তে চলছে বাংলাদেশের হয়ে খেলার বিভিন্ন প্রক্রিয়া। কিউবার বাবা জ্যামাইকান ও মা বাংলাদেশি।

বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির এমপি বিমানবন্দরে উপস্থিত থেকে নিহত প্রবাসী বাংলাদেশি গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ গ্রহণ করেন। পরে নিহতের ছোট ভাই সমর চন্দ্র সূত্রধরের কাছে তিনি মরদেহটি হস্তান্তর করেন।
মঙ্গলবার (১৪ এপ্রিল) এক যৌথ বিবৃতিতে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা জানায়, ট্রলারটি কক্সবাজার জেলার টেকনাফ থেকে বিপুলসংখ্যক যাত্রী নিয়ে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হয়েছিল। অতিরিক্ত যাত্রী, প্রবল বাতাস এবং উত্তাল সাগরের কারণে নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়।
চলতি মাসে গত শনিবার (১১ এপ্রিল) পর্যন্ত সব মিলিয়ে ১২১ কোটি ৮০ লাখ ডলার এসেছে। শেষ ৩ দিনে এসেছে ২৪ কোটি ডলারের বেশি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তার হাত থেকে পুরস্কারের ক্রেস্ট গ্রহণ করেন পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ আলী।

৬ ঘণ্টা আগে