logo
খবর

ঐকমত্য কমিশন ব্যর্থ হলে সম্মিলিত ব্যর্থতা হবে: আলী রীয়াজ

প্রতিবেদক, বিডিজেন১৫ জুলাই ২০২৫
Copied!
ঐকমত্য কমিশন ব্যর্থ হলে সম্মিলিত ব্যর্থতা হবে: আলী রীয়াজ
সংলাপে বক্তব্য দিচ্ছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। ছবি: সংগৃহীত

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বলেছেন, জাতীয় ঐকমত্য কমিশন ব্যর্থ হলে তা হবে সম্মিলিত ব্যর্থতা। এই ব্যর্থতার দায় রাজনৈতিক দলগুলোকেও নিতে হবে। তাই ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই।

আজ মঙ্গলবার (১৫ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের দ্বিতীয় দফার ১৪তম দিনের সংলাপের সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আজকের সংলাপে দ্বিকক্ষবিশিষ্ট সংসদ, সাংবিধানিক সংস্কার এবং সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন নিয়ে আলোচনার কথা রয়েছে।

এক বছর আগের পরিস্থিতির কথা স্মরণ করার আহ্বান জানিয়ে আলী রীয়াজ বলেন, আমরা আজ এখানে একত্র হতে পেরেছি, কারণ বাংলাদেশের জনগণ, আপনারা সকলে, আপনাদের কর্মীরা জীবন বাজি রেখে সংগ্রাম করেছিলেন। সেই সময়, সেই স্মৃতি এবং সেই পরিস্থিতি যদি আমরা বিবেচনা করি, তবে আমাদের দায়িত্ব পালনে কোনো ঘাটতি থাকা উচিত নয়। আপনারা সেই চেষ্টাই করে যাচ্ছেন। আমরা সবাই মিলে সেই লক্ষ্যে কাজ করছি।

সংলাপের অগ্রগতি প্রসঙ্গে তিনি বলেন, সময়ের সীমাবদ্ধতার কারণে সংলাপে কাঙ্ক্ষিত অগ্রগতি এখনো হয়নি। তবে এ সপ্তাহের পর সময়ের সংকট আরও তীব্র হবে এবং আমাদের খুব দ্রুত কিছু সিদ্ধান্ত নিতে হবে।

তিনি বলেন, যতটা সম্ভব সম্মিলিত ঐকমত্যের ভিত্তিতে আমাদের একসঙ্গে একটি জাতীয় সনদ প্রণয়নের দিকে এগিয়ে যেতে হবে। সে জন্য আমাদের সবাইকে হয়তো নিজ নিজ অবস্থান থেকে কিছুটা সরে আসতে হতে পারে। যাতে আমরা জুলাইয়ের শেষে একটি জাতীয় সনদ চূড়ান্ত করতে পারি।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সঞ্চালনায় অধিবেশনে কমিশনের সদস্যদের মধ্যে সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান ও আইয়ুব মিয়া উপস্থিত ছিলেন।

আরও দেখুন

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।

৫ দিন আগে

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।

৬ দিন আগে

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”

৭ দিন আগে

বিটিভির চট্টগ্রাম কেন্দ্রের এ মাসের নাটক ‘শেষ বিকেলের অতিথি’

বিটিভির চট্টগ্রাম কেন্দ্রের এ মাসের নাটক ‘শেষ বিকেলের অতিথি’

মানুষের জীবন যেমন প্রেম ভালোবাসায় পূর্ণ থাকে, ঠিক তেমনি থাকে সম্পর্কের টানাপোড়েন। অধিকাংশ মানুষ শেষ বয়সে জীবন একাকীত্বর জীবনে পরিণত হয়ে যায়।

১০ দিন আগে