logo
খবর

চাকরি অধ্যাদেশের কিছু ধারা অপপ্রয়োগের সুযোগ আছে: জ্বালানি উপদেষ্টা

প্রতিবেদক, বিডিজেন০১ জুন ২০২৫
Copied!
চাকরি অধ্যাদেশের কিছু ধারা অপপ্রয়োগের সুযোগ আছে: জ্বালানি উপদেষ্টা
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান বলেছেন, তিনি মনে করেন ‘সরকারি চাকরি অধ্যাদেশ ২০২৫’–এর কিছু ধারায় অপপ্রয়োগের সুযোগ রয়েছে। রোববার (১ জুন) সচিবালয়ে আন্দোলনরত কর্মচারীদের স্মারকলিপি গ্রহণ করে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা ফাওজুল কবিরের কাছে স্মারকলিপি দেন কর্মচারী ইউনিয়ন নেতা নূরুল ইসলাম ও নজরুল ইসলাম। পরে উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন তারা। উপদেষ্টার সামনে দেওয়া বক্তব্যে আইনের বিভিন্ন ‘নিবর্তনমূলক ও দমনমূলক’ দিক তুলে ধরেন কর্মচারী ইউনিয়নের নেতারা।

স্মারকলিপি গ্রহণ করে জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, ‘এটা [চাকরি অধ্যাদেশ] বাতিল করতে হবে, এটা একটা পজিশন। আরেকটা পজিশন হতে পারে যে এই অধ্যাদেশটার যে অপপ্রয়োগের সম্ভাবনা আছে, সেগুলোকে অ্যাড্রেস করা যায় কি না। সেটা আপনারা যদি একটু মাথায় রাখেন, তাহলে ভালো হয়। কিন্তু এটাতে যে একটা ডিফেক্ট আছে, সেটা সম্পর্কে কিন্তু আমরা সম্পূর্ণ সচেতন।’ 

এ সময় ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, ‘আপনারা আইন কানুন মেনে এবং সচিবালয়ের যে দীর্ঘদিনের কালচার, সে অনুযায়ী আন্দোলন করবেন। সচিবালয়ের কর্মপরিবেশ আপনারা যথাযথ রাখবেন।’

অন্যদিকে স্মারকলিপি পেয়ে উপদেষ্টা পরিষদে আলোচনা করার কথা জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি জানান, আইনের অপব্যবহার যেন না হয় এ নিয়ে সতর্ক সরকার। 

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘আপনাদের যে দাবিগুলো আছে, এককভাবে তো এগুলোর ব্যাপারে কেউ সিদ্ধান্ত নেবে না। এটা সম্মিলিতভাবেই সিদ্ধান্ত নিতে হবে, যখন আমরা আবার উপদেষ্টামণ্ডলির বৈঠকে বসব তখন।’ 

উল্লেখ্য, গত ২২ মে সরকারি চাকরি অধ্যাদেশ অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। এতে তদন্ত ছাড়াই ৮ দিনের নোটিশে চাকরি থেকে কর্মচারীকে অব্যাহতি দেওয়াসহ বেশ কিছু বিধান যুক্ত করা হয়। এরপর থেকেই এটি বাতিলের দাবিতে আন্দোলন শুরু করেন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। তাদের আপত্তির মুখেই গত ২৫ মে অধ্যাদেশটি গেজেট আকারে প্রকাশ করে সরকার।

এদিকে সরকারি চাকরি আইন সংশোধন অধ্যাদেশ ২০২৫ বাতিলের দাবিতে আজ রোববারও বাংলাদেশ সচিবালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন কর্মকর্তা-কর্মচারীরা।

এদিন সকাল পৌনে ১২টার দিকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ থেকে মিছিল নিয়ে বাদামতলায় সমবেত হন তারা। অবিলম্বে অধ্যাদেশ প্রত্যাহারের দাবি জানান তারা।

দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়ে তারা বলেন, যেহেতু প্রধান উপদেষ্টা সফর শেষে দেশে ফিরেছেন, সেহেতু আজকের মধ্যেই ইতিবাচক ঘোষণা প্রত্যাশা করছেন তারা।

কর্মকর্তা-কর্মচারীদের অভিযোগ, নতুন আইনের মাধ্যমে তাদের বিরুদ্ধে সহজেই শাস্তি, এমনকি চাকরি থেকে বরখাস্ত করার সুযোগ তৈরি করা হয়েছে।

আরও পড়ুন

আরও দেখুন

ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী হত্যার বিচার চায় ঢাকা

ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী হত্যার বিচার চায় ঢাকা

শামা ওবায়েদ আশা প্রকাশ করেন, আমেরিকা যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ পূর্ণাঙ্গ তদন্ত পরিচালনা করবে এবং নৃশংস হত্যাকাণ্ডের দায়ীদের বিচারের আওতায় আনবে।

১৯ ঘণ্টা আগে

ইউরোপের শ্রমবাজারে দক্ষ জনশক্তি পাঠাতে বাস্তবসম্মত ‘রোডম্যাপ’ তৈরির তাগিদ তথ্যমন্ত্রীর

ইউরোপের শ্রমবাজারে দক্ষ জনশক্তি পাঠাতে বাস্তবসম্মত ‘রোডম্যাপ’ তৈরির তাগিদ তথ্যমন্ত্রীর

সেমিনারে জহির উদ্দিন স্বপন বলেন, বাংলাদেশ বর্তমানে ‘ডেমোগ্রাফিক ডিভিডেন্ড’ বা জনতাত্ত্বিক লভ্যাংশের সুবর্ণ সময়ে অবস্থান করছে। আমাদের এই বিশাল কর্মক্ষম জনশক্তিকে কেবল শ্রমিক হিসেবে নয়, বরং উন্নত জ্ঞান ও দক্ষতায় প্রশিক্ষিত করে বিশ্ববাজারে পাঠাতে হবে।

২ দিন আগে

এসকাপে বাংলাদেশের উত্থাপিত বায়োইকোনমি রেজুলেশন গৃহীত

এসকাপে বাংলাদেশের উত্থাপিত বায়োইকোনমি রেজুলেশন গৃহীত

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সাপোর্টিং দ্য ট্রানজিশন টুওয়ার্ডস এ সাসটেইনেবল বায়োইকোনমি ইন এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক’ শীর্ষক রেজুলেশনটি বাংলাদেশের উদ্যোগে উত্থাপিত হয় এবং সদস্য রাষ্ট্রগুলোর সর্বসম্মত সমর্থনে গৃহীত হয়। যা এ অঞ্চলে বাংলাদেশের কূটনৈতিক সক্ষমতার স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।

২ দিন আগে

রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে একমত ঢাকা ও সেনেগাল

রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে একমত ঢাকা ও সেনেগাল

আফ্রিকায় শান্তি ও নিরাপত্তাবিষয়ক ডাকার আন্তর্জাতিক ফোরামের ফাঁকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম সেনেগালের পররাষ্ট্রমন্ত্রী শেখ নিয়াংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠককালে এ অঙ্গীকার ব্যক্ত করা হয়।

৪ দিন আগে