বিডিজেন ডেস্ক

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, 'আপনারা হয়তো কেউ বিএনপি করেন, কেউ জামায়াত করেন, তাতে আমাদের আপত্তি নাই। কিন্তু আওয়ামী লীগের সঙ্গে আঁতাত আমরা কখনোই মেনে নেব না।'
খবর দ্য ডেইলি স্টারের।
তিনি আরও বলেন, 'ফ্যাসিস্ট আওয়ামী লীগের হাতে বিএনপি নির্যাতিত হয়েছে, জামায়াত নির্যাতিত হয়েছে। এই ফ্যসিবাদের বিরুদ্ধে আমাদের জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।'
আজ বুধবার (২৩ জুলাই) কুমিল্লার টাউন হলে আয়োজিত সভায় সমাপনী বক্তব্যে তিনি এ কথা বলেন।
এর আগে এনসিপির পদযাত্রা শোক র্যালিতে পরিণত হয়। মহানগর ও বিভিন্ন উপজেলা থেকে আসা শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশ নেয়।
হাসনাত বলেন, 'বিগত ফ্যাসিস্ট সরকার প্রত্যেকটি ক্ষেত্রে দুর্নীতি করেছে। তাদের কেনা পুরাতন যুদ্ধ বিমান ধ্বংস হয়ে আজকে মাইলস্টোন স্কুলের এত ছাত্র-ছাত্রী নিহত হয়েছে। এই প্রত্যকটি দুর্নীতির বিচার করতে হবে।'
'আপনারা হয়তো ভাবছেন আমাদের লড়াই ফ্যসিবাদের পতনের মধ্যে সমাপ্ত হয়েছে, প্রকৃতপক্ষে আগামী দিনে চূড়ান্ত লড়াইয়ের জন্য প্রস্তুত হতে হবে,' যোগ করেন তিনি।
হাসনাত আরও বলেন, 'কুমিল্লার প্রত্যেকটি উপজেলায় এনসিপির শক্ত ঘাঁটি গড়ে তুলতে হবে। শেখ হাসিনা বা আওয়ামী লীগের হাতে বঞ্চিত কুমিল্লা হবে আগামী দিনে এনসিপির ক্যান্টনমেন্ট।'
অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে এদিন দুপুরে কুমিল্লা শহরের পদুয়ার বাজারে হোটেল নুরজাহানে মতবিনিময় করেন এনসিপি নেতারা। এর আগে এনসিপি নেতারা তাদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন।
সূত্র: দ্য ডেইলি স্টার

মঙ্গলবার দুপুর ২টার দিকে স্থানীয় আকুনি মাদরাসা মাঠে হাজারও মানুষের উপস্থিতিতে সম্মিলিত জানাজা শেষে নিজ নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে তাদের সমাহিত করা হয়।
আজ মঙ্গলবার সকাল পৌনে ৭টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে মরদেহগুলো সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এ সময় প্রিয়জন হারানো স্বজনদের কান্না ও আহাজারিতে হৃদয়বিদারক পরিবেশ তৈরি হয়।
সৌদি আরবের দাম্মাম শহরে একটি বৈদ্যুতিক প্যানেল বোর্ডে রক্ষণাবেক্ষণের কাজ করছিলেন ইব্রাহিম। কাজের একপর্যায়ে বোর্ডের ভেতরে থাকা উচ্চক্ষমতার সার্কিট ব্রেকারে হঠাৎ বিকট শব্দে একটি ইলেকট্রিক্যাল আর্ক ব্লাস্ট ঘটে।
নিহতরা হলেন—নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সিরাজুল ইসলামের ছেলে কামাল উদ্দিন বাবুল, তার স্ত্রী আরজু বেগম এবং তাদের পাঁচ বছর বয়সী মেয়ে আরোয়া ইসলাম আরিশা।