বিডিজেন ডেস্ক

মুন্সিগঞ্জ জেলার শ্রীনগরের ফেরিঘাট এলাকা থেকে র্যাব পরিচয়ে দুই সৌদি আরব প্রবাসীকে অপহরণের পর ৩৬ লাখ ৫০ হাজার টাকা লুটের অভিযোগ উঠেছে। অপহরণের শিকার প্রবাসীরা হলেন—জমিস শেখ ও সুজন খান।
খবর ঢাকা পোস্টের।
বৃহস্পতিবার (১৫ মে) রাত ৭টার দিকে শ্রীনগরের ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীরা বলেন, তারা ঢাকা থেকে শ্রীনগরের বালাসুরের উদ্দেশে নগর পরিবহনের একটি বাসে উঠেছিলেন। রাত আনুমানিক ৭টার দিকে বাসটি শ্রীনগরের ফেরিঘাটে পৌঁছালে র্যাব পরিচয় দিয়ে একদল ব্যক্তি বাস থামিয়ে তাদের জোরপূর্বক নামিয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। পরে অপহরণকারীরা তাদের জসিম শেখের কাছ থেকে ২৫ লাখ ২০ হাজার এবং সুজন খানের কাছ থেকে ১১ লাখ ৩০ হাজার ও মোবাইল ফোন লুট করে নেয়। পরে তাদের ঢাকার আব্দুল্লাহপুর এলাকায় ফেলে রেখে যায় অপহরণকারীরা।
এ বিষয়ে র্যাব-১০-এর ভাগ্যকুল ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. আনোয়ার হোসেন বলেন, র্যাব পরিচয়ে যেই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে, তারা প্রকৃত র্যাব সদস্য নয়। এটি একটি সংঘবদ্ধ প্রতারক চক্র। এই চক্রকে শনাক্ত ও গ্রেপ্তারের জন্য র্যাব ইতিমধ্যেই কাজ শুরু করেছে।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকিল আহমেদ সকাল ১০টার দিকে ঢাকা পোস্টকে বলেন, ভুক্তভোগীরা থানায় এসেছিলেন, তবে এখনো অভিযোগ দায়ের করেনি। তারা অভিযোগ দায়ের করবেন। লুণ্ঠিত মালামাল এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। ভুক্তভোগী প্রবাসীরা জানিয়েছেন, তাদের বাস থেকে নামিয়ে মাইক্রোতে তুলে তাদের কাছ থেকে নগদ টাকা ছিনিয়ে নিয়েছে। ঘটনার তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র: ঢাকা পোস্ট

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।
নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”
মানুষের জীবন যেমন প্রেম ভালোবাসায় পূর্ণ থাকে, ঠিক তেমনি থাকে সম্পর্কের টানাপোড়েন। অধিকাংশ মানুষ শেষ বয়সে জীবন একাকীত্বর জীবনে পরিণত হয়ে যায়।