logo
খবর

রিক্রুটিং এজেন্সির কাজের ভিত্তিতে লাইসেন্স পর্যালোচনা করা হবে: প্রতিমন্ত্রী নুরুল হক

প্রতিবেদক, বিডিজেন২২ ফেব্রুয়ারি ২০২৬
Copied!
রিক্রুটিং এজেন্সির কাজের ভিত্তিতে লাইসেন্স পর্যালোচনা করা হবে: প্রতিমন্ত্রী নুরুল হক

প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক বলেছেন, উন্মুক্ত শর্তের মাধ্যমে সব এজেন্সির কাজের ভিত্তিতে লাইসেন্সগুলো পুনরায় পর্যালোচনা করা হবে। দেশে যে পরিমাণ রিক্রুটিং লাইসেন্স রয়েছে এতগুলোর প্রয়োজন নেই এবং যাদের পারফরম্যান্স ভালো নয় তাদের লাইসেন্স বন্ধ করা হবে বলেও জানিয়েছেন তিনি৷

আজ রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে মন্ত্রণালয়ের নিজ দপ্তরে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির (বায়রা) একাংশের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন তিনি।

নুরুল হক বলেন, অন্তর্বর্তী সরকার মালয়েশিয়ার শ্রমবাজারের কাজ অনেকটা এগিয়ে নিয়ে গেছে। তারা মালয়েশিয়ার দেওয়া শর্ত পূরণ করা এজেন্সিদের তালিকা দূতাবাসে পাঠিয়েছে।

এ ছাড়া, দেশের মানুষ যাতে কম খরচে বিদেশ যেতে পারে সে বিষয়ে কাজ করার পরামর্শ দেন তিনি।

Bayra 2

প্রতিমন্ত্রী আরও বলেন, মালয়েশিয়ার দেওয়া ১০টি শর্তের মধ্যে ৭টা পূরণ করেছে ২৬০ টি এজেন্সি এবং ৬টি পূরণ করেছে ১৬৩টি এজেন্সি। এই তালিকার মধ্যে থেকে মালয়েশিয়া যাদের কাজের সুযোগ দেবে তারাই কর্মী পাঠাতে পারবে।

সাক্ষাৎকালে বায়রার সাবেক যুগ্ম মহাসচিব মোহাম্মদ ফখরুল ইসলাম প্রবাসে যাওয়ার ব্যয় কমানোর জন্য অ্যাপ করার প্রস্তাব দেন। যেখানে বিদেশ গমণে ইচ্ছুক সকল কর্মীদের এক ধরনের ডেটাবেজ থাকবে। সেখান থেকে কর্মীদের ইচ্ছে অনুসারে বিভিন্ন দেশের ভিসা থাকা সাপেক্ষে যোগাযোগ করবে এজেন্সিগুলো।

তিনি বলেন, এই অনলাইন মাধ্যমে কর্মীদের ডেটাবেজ তৈরি করা গেলে প্রবাসে কর্মী প্রেরণের ব্যয় এক থেকে দেড় লাখ টাকা কমে যাবে।

তিনি আরও বলেন, কোনো দেশে কর্মী পাঠানোর প্রক্রিয়ায় যাতে সিন্ডিকেশন না হয়।

এ ছাড়া, তিনি নতুন শ্রমবাজারে কর্মী নিয়োগ এবং মালয়েশিয়ার শ্রমবাজারে সিন্ডিকেট হওয়ার প্রক্রিয়ার বন্ধের দাবি জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন বায়রার সাবেক যুগ্ম মহাসচিব আকবর হোসেন মঞ্জু, সাবেক নির্বাহী সদস্য হক জহিরুল জুঁই, বায়রা সদস্য এ এফ মাসুক নাজিম ও আব্দুল্লাহ, জাহাঙ্গীর প্রমুখ।

আরও দেখুন

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।

৫ দিন আগে

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।

৬ দিন আগে

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”

৭ দিন আগে

বিটিভির চট্টগ্রাম কেন্দ্রের এ মাসের নাটক ‘শেষ বিকেলের অতিথি’

বিটিভির চট্টগ্রাম কেন্দ্রের এ মাসের নাটক ‘শেষ বিকেলের অতিথি’

মানুষের জীবন যেমন প্রেম ভালোবাসায় পূর্ণ থাকে, ঠিক তেমনি থাকে সম্পর্কের টানাপোড়েন। অধিকাংশ মানুষ শেষ বয়সে জীবন একাকীত্বর জীবনে পরিণত হয়ে যায়।

১০ দিন আগে