বিডিজেন ডেস্ক

লিবিয়ার পূর্ব উপকূলে মোট ২৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা লিবিয়া থেকে নৌযানে করে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার চেষ্টা করেছিলেন। ৫৬ জন আরোহী নিয়ে নৌযানটি গত ২৫ জানুয়ারি ভূমধ্যসাগরে ডুবে যায়।
এরপর ২৮ থেকে ৩১ জানুয়ারির মধ্যে ২৩টি মরদেহ সৈকতে ভেসে আসে। গলিত ওই মরদেহগুলোর পরিচয় নিশ্চিত না হওয়া গেলেও স্থানীয় সূত্রের বরাতে লিবিয়ার বাংলাদেশ দূতাবাস বলছে, তাদের প্রায় সবাই বাংলাদেশি।
খবর প্রথম আলোর।
লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে বাংলাদেশ দূতাবাস পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছে, ২৩ জনের মরদেহ উদ্ধারের পর লিবিয়ার ব্রেগা অঞ্চলের আজদাদিয়া হাসপাতালে সেগুলোর গোসল করানো হয়। সেই কাজে একজন বাংলাদেশি যুক্ত ছিলেন। গলিত লাশের অবয়ব দেখে তার মনে হয়েছে, নিহত ব্যক্তিদের সবাই বাংলাদেশি।
দূতাবাসের তথ্য অনুযায়ী, মরদেহগুলো বাংলাদেশিদের বলে ধারণা করছেন দাফনে যুক্ত থাকা লোকজনও। তাদের মতামতের ওপর ভিত্তি করে লিবিয়া রেডক্রস জানিয়েছে, ভূমধ্যসাগর থেকে তীরে ভেসে আসা ২৩ জনের সবাই বাংলাদেশি। আর আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার হওয়া দুজন বেনগাজি মিলিশিয়াদের নিয়ন্ত্রণাধীন একটি হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তাদের পরিচয়ও নিশ্চিত হওয়া যায়নি। বাকি ৩১ জনের ভাগ্যে কী ঘটেছে, তা এখনো অজানা।
আজ রোববার সন্ধ্যায় লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ খায়রুল বাসার দূতাবাসের ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় বলেন, ২৫ জানুয়ারি রাতে লিবিয়া উপকূল থেকে একটি নৌকা ৫৬ জন যাত্রী নিয়ে ইতালির উদ্দেশে রওনা দেয়। খুব সম্ভবত ২৫ তারিখ রাতেই নৌকাটি দুর্ঘটনার কবলে পড়ে। পরে ২৮, ২৯ ও ৩০ জানুয়ারি উপকূলে মরদেহ ভেসে আসতে থাকে।
রাষ্ট্রদূত আরও বলেন, ২৮ জানুয়ারি ৭ জন, ২৯ জানুয়ারি ১১ জন, ৩০ জানুয়ারি ৩ জন ও ৩১ জানুয়ারি ২ জন—মোট ২৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। লাশগুলো আজদাদিয়া এলাকায় সমাহিত করা হয়েছে। লাশগুলো পচে গিয়েছিল। এগুলো রাখার কোনো উপায় ছিল না। লাশ উদ্ধার ও দাফনের সঙ্গে যারা জড়িত ছিলেন তারা রেড ক্রিসেন্ট ও স্থানীয় কর্তৃপক্ষের লোকজন। তারা জানিয়েছেন, অববয়ব দেখে তাদের মনে হয়েছে, লাশগুলো বাংলাদেশি নাগরিকদের। তবে লাশগুলোর সঙ্গে কোনো ডকুমেন্ট (নথিপত্র) ছিল না।
রাষ্ট্রদূত বলেন, জীবিত উদ্ধার হওয়া দুজনকে সেনাবাহিনী বা পুলিশের কোনো একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিখোঁজ বাকি ব্যক্তিদের কোনো খোঁজ পাওয়া যায়নি। দূতাবাস থেকে ব্রেগা এলাকায় যাওয়ার জন্য কর্তৃপক্ষের অনুমতি চেয়েছেন। তবে এখনো অনুমতি পাওয়া যায়নি।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, লিবিয়ার পূর্বাঞ্চলের বেনগাজি মূলত বিদ্রোহী জেনারেল হাফতারের বাহিনীর নিয়ন্ত্রণে। বাংলাদেশ এখন পর্যন্ত তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনের চেষ্টা করে সফল হয়নি। এমন এক পরিস্থিতিতে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে বিভিন্ন সময় কাজে যুক্ত দ্বার-আল লিবিয়া নামের একটি সংগঠনের সহায়তা নেওয়া হচ্ছে। জীবিত ও মৃতদের বিষয়ে প্রতিষ্ঠানটির মাধ্যমে সর্বশেষ তথ্য জানার চেষ্টা চালিয়ে যাচ্ছে দূতাবাস। পাশাপাশি স্থানীয় রেড ক্রিসেন্ট সোসাইটির সহায়তা নেওয়া হচ্ছে। স্বজনদের মাধ্যমেও কিছু তথ্য পাওয়া যাচ্ছে।
সূত্র: প্রথম আলো
আরও পড়ুন

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।
নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”
মানুষের জীবন যেমন প্রেম ভালোবাসায় পূর্ণ থাকে, ঠিক তেমনি থাকে সম্পর্কের টানাপোড়েন। অধিকাংশ মানুষ শেষ বয়সে জীবন একাকীত্বর জীবনে পরিণত হয়ে যায়।