বাসস, ঢাকা

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল জর্ডানের কৃষি, পর্যটন ও নির্মাণ খাতে বাংলাদেশ থেকে আরও বেশি পুরুষ কর্মী নিয়োগ করার আহ্বান জানিয়েছেন।
গত শনিবার (৩ মে) সৌদি আরবের রিয়াদে ৭ম বিশ্ব পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক সম্মেলনের সাইডলাইনে জর্ডানের শ্রমমন্ত্রী খালেদ মাহমুদ আল-বাক্করের সাথে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এই আহ্বান জানান। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
বৈঠককালে তিনি দক্ষ কর্মীদের পাশাপাশি জর্ডানে কৃষি, পর্যটন ও নির্মাণ খাতে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশী পুরুষ কর্মী নিয়োগ করার এবং এই বিষয়ে ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান জানিয়েছেন।
বৈঠকে উভয় পক্ষ দুই দেশের মধ্যে তথ্য বিনিময় জোরদার এবং সহযোগিতা কর্মসূচির জন্য পদক্ষেপ নেয়ার বিষয়ে সম্মত হয়।
পৃথক বৈঠকে ওআইসি শ্রম কেন্দ্রের মহাপরিচালক আজার বায়রামভ ওআইসি দেশগুলোর মধ্যে শ্রম সহযোগিতা বৃদ্ধি এবং শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নয়নে একসাথে কাজ করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন।
ড. আসিফ নজরুল বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্লাহ ভূঁইয়া এবং সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত এম. দেলোয়ার হোসেন এসময় উপস্থিত ছিলেন।

এবারই প্রথম যৌথভাবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডার ১৬টি শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬।
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, “প্রবাসী বাংলাদেশি জনশক্তির সুরক্ষা ও কল্যাণ নিশ্চিতে বিশেষ ‘প্রবাসী কার্ড’ প্রবর্তন করা হচ্ছে। এই কার্ডের মাধ্যমে প্রবাসী কল্যাণ সেবা, বীমা, ব্যাংকিং সুবিধা এবং জরুরি সহায়তা একসঙ্গে দেওয়া হবে।”
ধান, চাল, গম, আলু, গবাদিপশু, হাঁস-মুরগি, মাছ, পেঁয়াজ, রসুন, আদা, লবণ, চিনি, ভোজ্যতেল ও বীজসহ ৬০টি নিত্যপণ্যে উৎসে কর কমিয়ে সর্বনিম্ন পর্যায়ে নামানো হয়েছে। ৫, ২ ও ১ শতাংশ থেকে কমিয়ে তা শূন্য দশমিক ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে, যা বাজারে স্বস্তি আনতে পারে।
প্রস্তাবিত বাজেটে একাধিক পণ্য ও সেবায় কর ছাড় দেওয়া হয়েছে, যার ফলে সেসব ক্ষেত্রে দাম কমার সম্ভাবনা তৈরি হয়েছে। একই সঙ্গে কিছু খাতে শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ায় সংশ্লিষ্ট পণ্যের দাম বাড়ার আশঙ্কাও তৈরি হয়েছে।