logo
খবর

যমুনায় ৩ দলের সঙ্গে প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক আজ

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক৩১ আগস্ট ২০২৫
Copied!
যমুনায় ৩ দলের সঙ্গে প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক আজ

দেশের রাজনৈতিক পরিস্থিতি হঠাৎ উত্তপ্ত হয়ে উঠেছে। এ পরিস্থিতিতে আজ রোববার (৩১ আগস্ট) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে বিশেষ বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

রাজধানী ঢাকায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সামনে গতকাল শনিবার সংবাদ সম্মেলনে প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘প্রধান উপদেষ্টার সঙ্গে তিন দলের বৈঠকে দেশের বিদ্যমান পরিস্থিতি ও নির্বাচন নিয়ে আলাপ-আলোচনা হবে।

তিনি বলেন, ‘আমরা দৃঢ়ভাবে বলছি, নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। কোনো শক্তি এটা প্রতিহত করতে পারবে না। কোনো ধরনের ষড়যন্ত্র এটাকে থামাতে পারবে না। নির্বাচন হওয়ার মতো যথেষ্ট সহায়ক পরিবেশ আছে।’

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলায় আহত গণঅধিকার পরিষদ সভাপতি নুরুল হক নুরের সঙ্গে প্রধান উপদেষ্টা কথা বলেছেন বলে জানান প্রেস সচিব।

তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা সমবেদনা জানিয়েছেন। আহত ব্যক্তিদের সুচিকিৎসার নিশ্চয়তা দিয়েছেন তিনি। নুরের জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। অন্য যারা আহত হয়েছেন, তারা যেন দেশের সর্বোচ্চ চিকিৎসা পান; সেই ব্যবস্থা নেবেন। চিকিৎসার প্রয়োজনে দেশের বাইরে পাঠানোর কথাও জানিয়েছেন।’

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের বিষয়ে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, ‘ওনারা ৩টার সময় ডেকেছেন। ওই সময় আমাদের দলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আছে। এটা পূর্বনির্ধারিত। হয়তো আমরা সময়টা অ্যাডজাস্ট করার জন্য অনুরোধ করব।’

প্রধান উপদেষ্টার প্রেস উইং সূত্রে জানা গেছে, বিএনপির সঙ্গে সন্ধ্যা সাড়ে ৭টায়, জামায়াতে ইসলামীর সঙ্গে বিকেল সাড়ে ৪টায় ও এনসিপির সঙ্গে সন্ধ্যা সাড়ে ৬টায় বৈঠকের সময় নির্ধারণ করা হয়েছে। প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হবে।

আরও দেখুন

বিশ্বকাপ ফুটবল ২০২৬: কখন, কোন ম্যাচ কোথায়

বিশ্বকাপ ফুটবল ২০২৬: কখন, কোন ম্যাচ কোথায়

এবারই প্রথম যৌথভাবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডার ১৬টি শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬।

২ ঘণ্টা আগে

প্রবাসী কর্মীদের কল্যাণে ‘প্রবাসী কার্ড’ চালুর ঘোষণা সরকারের

প্রবাসী কর্মীদের কল্যাণে ‘প্রবাসী কার্ড’ চালুর ঘোষণা সরকারের

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, “প্রবাসী বাংলাদেশি জনশক্তির সুরক্ষা ও কল্যাণ নিশ্চিতে বিশেষ ‘প্রবাসী কার্ড’ প্রবর্তন করা হচ্ছে। এই কার্ডের মাধ্যমে প্রবাসী কল্যাণ সেবা, বীমা, ব্যাংকিং সুবিধা এবং জরুরি সহায়তা একসঙ্গে দেওয়া হবে।”

৪ ঘণ্টা আগে

বাজেটে কমতে পারে যেসব পণ্যের দাম

বাজেটে কমতে পারে যেসব পণ্যের দাম

ধান, চাল, গম, আলু, গবাদিপশু, হাঁস-মুরগি, মাছ, পেঁয়াজ, রসুন, আদা, লবণ, চিনি, ভোজ্যতেল ও বীজসহ ৬০টি নিত্যপণ্যে উৎসে কর কমিয়ে সর্বনিম্ন পর্যায়ে নামানো হয়েছে। ৫, ২ ও ১ শতাংশ থেকে কমিয়ে তা শূন্য দশমিক ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে, যা বাজারে স্বস্তি আনতে পারে।

৪ ঘণ্টা আগে

বাজেটে বাড়তে পারে যেসব পণ্যের দাম

বাজেটে বাড়তে পারে যেসব পণ্যের দাম

প্রস্তাবিত বাজেটে একাধিক পণ্য ও সেবায় কর ছাড় দেওয়া হয়েছে, যার ফলে সেসব ক্ষেত্রে দাম কমার সম্ভাবনা তৈরি হয়েছে। একই সঙ্গে কিছু খাতে শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ায় সংশ্লিষ্ট পণ্যের দাম বাড়ার আশঙ্কাও তৈরি হয়েছে।

৪ ঘণ্টা আগে