logo
খবর

সামাজিকমাধ্যমে ভাইরাল তাহসানের বিয়ের খবর

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৪ জানুয়ারি ২০২৫
Copied!
সামাজিকমাধ্যমে ভাইরাল তাহসানের বিয়ের খবর
সামাজিক যোগাযোগমাধ্যমে তাহসানের বিয়ের খবর ছড়িয়েছে। কোলাজ

নতুন বছর শুরু হতেই নতুন খবরে ভক্তদের চমকে দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসান খান। জনপ্রিয় মেকআপ আর্টিস রোজা আহমেদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন তিনি।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন এই শিল্পী নিজেই। এরইমধ্যে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বিয়ের খবর ছড়িয়ে পড়েছে। যদিও তাহসান বলছেন, তাদের বিয়ের আনুষ্ঠানিকতা এখনো সম্পন্ন হয়নি।

Tahsan-Roza_11zon

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক রোজা আহমেদ একজন সফল উদ্যোক্তা। লেখাপড়া শেষেই তিনি কসমেটোলজি লাইসেন্স নিয়েছেন।

পরবর্তীতে নিউইয়র্কের কুইনসে ‘রোজাস ব্রাইডাল মেকওভার’ নামের একটি প্রতিষ্ঠান দিয়েছেন। গেল এক দশকেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশে ব্রাইডাল মেকআপ শিল্পী হিসেবে তিনি পরিচিত।

রোজা আহমেদ
রোজা আহমেদ

পাশাপাশি কয়েক হাজার নারীকে প্রশিক্ষণ দিয়ে তিনি উদ্যোক্তা হতে সহায়তা করেছেন।

দেশের বিনোদন শিল্পজগতে অন্যতম খ্যাতিমান ব্যক্তিত্ব তাহসান খান। তিনি একাধারে গীতিকার, অভিনেতা, টেলিভিশন উপস্থাপক ও শিক্ষক।

Roza Ahmed_11zon

ব্ল্যাক নামের একটি ব্যান্ডের মাধ্যমে নিজের সংগীত-ক্যারিয়ারের যাত্রা শুরু করেন তাহসান। পরে এককভাবে নিজের ক্যারিয়ারকে সাফল্যের চূড়ায় নিয়ে যান তিনি। পাশাপাশি বড় ও ছোট পর্দায় তার অভিনয় বেশ প্রশংসিত হয়েছে।

আরও দেখুন

কুয়েতে ড্রোন হামলায় আহত ৪ বাংলাদেশি, পরিচয় মিলেছে তাদের

কুয়েতে ড্রোন হামলায় আহত ৪ বাংলাদেশি, পরিচয় মিলেছে তাদের

মন্ত্রণালয় জানায়, ড্রোন হামলার সময় বিস্ফোরণে একজন প্রবাসীর হাঁটুতে গুরুতর আঘাত লেগেছে এবং বাকি তিনজন কাচের ধ্বংসাবশেষের আঘাতে জখম হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

১৫ ঘণ্টা আগে

আরও ২৯ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে আমেরিকা

আরও ২৯ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে আমেরিকা

ফেরত আসা ব্যক্তিদের অধিকাংশই প্রথমে বৈধভাবে ব্রাজিলে যান। পরে সেখান থেকে মেক্সিকো হয়ে অবৈধ পথে আমেরিকা যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। আমেরিকা যুক্তরাষ্ট্রে পৌঁছাতে তাদের জনপ্রতি প্রায় ৪৫ থেকে ৫০ লাখ টাকা, কারও ক্ষেত্রে ৬০ থেকে ৭০ লাখ টাকা পর্যন্ত খরচ হয়েছে।

১৫ ঘণ্টা আগে

ইউএস-বাংলার জেদ্দা-রিয়াদ-মাস্কাট ফ্লাইট চলবে আজ থেকে

ইউএস-বাংলার জেদ্দা-রিয়াদ-মাস্কাট ফ্লাইট চলবে আজ থেকে

নির্ধারিত ফ্লাইটসূচির চার ঘণ্টা আগে যাত্রীদের বিমানবন্দরে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। পরে ইউএস-বাংলা এয়ারলাইনসের চেকইন কাউন্টার থেকে বোর্ডিং পাস সংগ্রহ করবেন তারা।

২০ ঘণ্টা আগে

বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যমুখী সব ফ্লাইট সাময়িক স্থগিত

বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যমুখী সব ফ্লাইট সাময়িক স্থগিত

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম জানান, চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট আপাতত বাতিল রাখা হয়েছে।

২ দিন আগে