logo
খবর

কুয়েতে ড্রোন হামলায় আহত ৪ বাংলাদেশি, পরিচয় মিলেছে তাদের

প্রতিবেদক, বিডিজেন০১ মার্চ ২০২৬
Copied!
কুয়েতে ড্রোন হামলায় আহত ৪ বাংলাদেশি, পরিচয় মিলেছে তাদের
ক্ষতিগ্রস্থ কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের সময়ের দৃশ্য। ছবি : সংগৃহীত

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলার ঘটনায় ৪ জন প্রবাসী বাংলাদেশি আহত হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল শনিবার (২৮ ফেব্রুয়ারি) কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলার ঘটনা ঘটে। এই হামলার খবর আজ রোববার (১ মার্চ) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

মন্ত্রণালয় জানায়, ড্রোন হামলার সময় বিস্ফোরণে একজন প্রবাসীর হাঁটুতে গুরুতর আঘাত লেগেছে এবং বাকি তিনজন কাচের ধ্বংসাবশেষের আঘাতে জখম হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এদিকে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় আহত ৪ বাংলাদেশি নাগরিকের পরিচয় পাওয়া গেছে।

আজ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক গোলাম সরওয়ার ভুঁইয়া এক ফেসবুক পোস্টে তাদের পরিচয় জানান।

ফেসবুক পোস্টে তিনি বলেন, হাঁটুতে আঘাতপ্রাপ্ত আমিনুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার দৌলতপুর গ্রামের বাসিন্দা।

কাচের টুকরোয় আহতদের মধ্যে রাকিবুল ইসলাম পাবনা জেলার সাঁথিয়া উপজেলার ভুলবাড়িয়া গ্রামের বাসিন্দা। মাসুদুর রহমান নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার লতিফপুর গ্রামের বাসিন্দা এবং দুলাল মিয়া কুমিল্লা জেলার হোমনা উপজেলার পাথালিয়াকান্দি গ্রামের বাসিন্দা।

আরও দেখুন

সিলেটে পৌঁছেছে কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ বাংলাদেশির মরদেহ

সিলেটে পৌঁছেছে কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ বাংলাদেশির মরদেহ

আজ মঙ্গলবার সকাল পৌনে ৭টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে মরদেহগুলো সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এ সময় প্রিয়জন হারানো স্বজনদের কান্না ও আহাজারিতে হৃদয়বিদারক পরিবেশ তৈরি হয়।

১ ঘণ্টা আগে

সৌদিতে বৈদ্যুতিক বিস্ফোরণে ঝলসে গেছে মুখ, অনিশ্চয়তায় প্রবাসী ইব্রাহিম

সৌদিতে বৈদ্যুতিক বিস্ফোরণে ঝলসে গেছে মুখ, অনিশ্চয়তায় প্রবাসী ইব্রাহিম

সৌদি আরবের দাম্মাম শহরে একটি বৈদ্যুতিক প্যানেল বোর্ডে রক্ষণাবেক্ষণের কাজ করছিলেন ইব্রাহিম। কাজের একপর্যায়ে বোর্ডের ভেতরে থাকা উচ্চক্ষমতার সার্কিট ব্রেকারে হঠাৎ বিকট শব্দে একটি ইলেকট্রিক্যাল আর্ক ব্লাস্ট ঘটে।

৩ দিন আগে

ইতালিতে বাংলাদেশি একই পরিবারের ৩ জন খুন, আহত ১

ইতালিতে বাংলাদেশি একই পরিবারের ৩ জন খুন, আহত ১

নিহতরা হলেন—নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সিরাজুল ইসলামের ছেলে কামাল উদ্দিন বাবুল, তার স্ত্রী আরজু বেগম এবং তাদের পাঁচ বছর বয়সী মেয়ে আরোয়া ইসলাম আরিশা।

৩ দিন আগে

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার

দুই পক্ষ শিক্ষা, কৃষি ও বাণিজ্যসহ বিভিন্ন খাতে সহযোগিতা বৃদ্ধির সুযোগ নিয়ে আলোচনা করেন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অংশীদারত্বকে এগিয়ে নেওয়ার যৌথ অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

৫ দিন আগে