logo
খবর

সন্দ্বীপ চ্যানেলে ইকো পোর্ট ও নতুন ফেরিঘাটের সম্ভাব্য স্থান পরিদর্শন

প্রতিবেদক, বিডিজেন০১ অক্টোবর ২০২৪
Copied!
সন্দ্বীপ চ্যানেলে ইকো পোর্ট ও নতুন ফেরিঘাটের সম্ভাব্য স্থান পরিদর্শন

সাগর উপকূলের সন্দ্বীপ চ্যানেলে হবে ইকো পোর্ট। সন্দ্বীপ ও সীতাকুণ্ডের পৃথক স্থানে নির্মিত হবে নতুন ফেরিঘাট। এ লক্ষ্যে গঠিত কমিটি গত রোববার পুরো এলাকা পরিদর্শন করে এবং পুরো কার্যক্রমের সম্ভাব্যতা খতিয়ে দেখে।

সীতাকুণ্ড-সন্দ্বীপে ফেরি চলাচল ও সন্দ্বীপে প্রস্তাবিত উপকূলীয় বন্দরের সম্ভাবনা খতিয়ে দেখতে রোববার বেলা ১১টায় নৌ পরিবহন মন্ত্রণালয়ের (বিআইডব্লিউটি) পরিচালক (এস্টেট ও আইন) এ কে এম আরিফ উদ্দিন ও একই মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ছন্দা পালের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সীতাকুণ্ড ও সন্দ্বীপ সাগর উপকূল ঘুরে দেখেন।

সংশ্লিষ্টরা জানান, দ্বীপ উপজেলা সন্দ্বীপের লাখ লাখ মানুষকে চাকরি, চিকিৎসা, ব্যবসা, শিক্ষাসহ জরুরি কাজে দেশের মূল ভুখণ্ডের সাথে যোগাযোগ করতে হয় প্রতিনিয়ত। কিন্তু এই যোগাযোগ এই যুগেও অনেক প্রতিবন্ধকতার মুখে পড়ে। আর এর মূলে রয়েছে যাত্রাপথ। বিশেষত সীতাকুণ্ড-সন্দ্বীপ আসা-যাওয়ার জন্য প্রয়োজনীয়সংখ্যক নৌযান না থাকা, পর্যাপ্ত জাহাজের সংকট, অনুপযুক্ত ঘাটের কারণে চরম বিড়ম্বনার শিকার হয় দ্বীপ উপজেলার মানুষ। কাদা-পানিতে ভিজে নৌকায় উঠতে হয় অসুস্থ রোগীদেরও।

দিনের পর দিন এই ঘাট সংস্কারসহ যোগযোগ ব্যবস্থার উন্নয়নের কথা বলা হলেও কার্যত তেমন
কিছুই হয়নি। প্রকল্প পাস হয়ে থাকলেও তা বাস্তবায়নের মুখ দখেনি। রোববার এ কে এম আরিফ উদ্দিন ও ছন্দা পালের নেতৃত্ব প্রতিনিধি দলের সীতাকুণ্ড ও সন্দ্বীপ সাগর উপকূল পরিদর্শন এবার আশার আলো জাগিয়েছে।

পরিদর্শনের সময় এ দুই কর্মকর্তার সাথে ছিলেন সন্দ্বীপের বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৫ সমন্বয়ক। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য মিজানুর রহমান ভূঁইয়া মিল্টনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল কমিটির সদস্যদের স্বাগত জানান। বিএনপির এই প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সন্দ্বীপ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক জামসেদুর রহমান, সন্দ্বীপ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নাসিরুল কবির, মনির তালুকদার, সন্দ্বীপ পৌরসভা বিএনপির আহ্বায়ক আহসানুল কবির তালুকদার, বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরামের সহসভাপতি আবদুল কাদের শিপন, মো. মিলাদ প্রমুখ।

পরিদর্শন শেষে নৌ পরিবহন মন্ত্রণালয় (বিআইডব্লিউটি) পরিচালক (এস্টেট ও আইন) এ কে এম আরিফ উদ্দিন বলেন, ‘সাগর উপকূলের সন্দ্বীপ চ্যানেলে হবে ইকো পোর্ট। সন্দ্বীপ ও সীতাকুণ্ডের পৃথক স্থানে নির্মিত হবে নতুন ফেরিঘাট। এসব কাজের পরিবেশ খতিয়ে দেখেছি আমরা। ঊর্ধ্বতন মহলে প্রতিবেদন দেব।’

ফেরিঘাটের স্থান নির্ধারণ দ্রুতই হবে বলেও জানান আরিফ উদ্দিন। তিনি বলেন, ‘সাধারণত লবণাক্ত পানিতে আরসিসি করা যায় না। আরসিসি করতে হলে মিঠাপানি নিয়ে আসতে হয়। ফেরিঘাট নির্মাণে উপযুক্ত সাইট সিলেকশনে একাধিকবার বিভিন্ন স্থান পরিদর্শন করা হয়েছে। অতি দ্রুত সাইট সিলেকশন হয়ে যাবে।‘

আরও দেখুন

জুলাইয়ের প্রথমার্ধে সৌদি আরব সফরের আশা বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাইয়ের প্রথমার্ধে সৌদি আরব সফরের আশা বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

বৈঠকের একপর্যায়ে রাষ্ট্রদূত দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় করতে স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানান। মন্ত্রী এ আমন্ত্রণের জন্য রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানিয়ে জুলাই মাসের প্রথমার্ধে সৌদি আরব সফর করতে পারেন বলে উল্লেখ করেন।

১৯ ঘণ্টা আগে

১৮ দেশে কর্মী পাঠানোর চুক্তি হয়েছে: প্রতিমন্ত্রী নুরুল হক

১৮ দেশে কর্মী পাঠানোর চুক্তি হয়েছে: প্রতিমন্ত্রী নুরুল হক

নুরুল হক বলেন, “বাংলাদেশি কর্মীদের জন্য বন্ধ এবং সংকুচিত শ্রমবাজার মালয়েশিয়া, ওমান, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনে কর্মীর প্রেরণের লক্ষ্যে দেশগুলোর সঙ্গে কূটনৈতিক আলোচনা অব্যাহত রয়েছে।”

২০ ঘণ্টা আগে

পিকেএসএফ ও সানেমের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

পিকেএসএফ ও সানেমের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

পিকেএসএফের বিভিন্ন কার্যক্রমের ফলে সৃষ্ট কর্মসংস্থানের গুণগতমান সম্পর্কে অধিকতর ধারণা লাভের জন্য পিকেএসএফ এবং সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিংয়ের (সানেম) মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

২১ ঘণ্টা আগে

একদিনে ৩৪ প্রবাসীর মরদেহ এলো ৩ দেশ থেকে

একদিনে ৩৪ প্রবাসীর মরদেহ এলো ৩ দেশ থেকে

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই ৩৪ জনের স্বাভাবিক মৃত্যু হয়েছিল। কিন্তু মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে মরদেহগুলো দীর্ঘদিন সংশ্লিষ্ট দেশগুলোতে আটকে ছিল।

২ দিন আগে