logo
খবর

ফেব্রুয়ারিতে নির্বাচন ঠেকাতে ষড়যন্ত্র হচ্ছে, অভিযোগ মির্জা ফখরুলের

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৮ জুলাই ২০২৫
Copied!
ফেব্রুয়ারিতে নির্বাচন ঠেকাতে ষড়যন্ত্র হচ্ছে, অভিযোগ মির্জা ফখরুলের
সভায় বক্তব্য দিচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে যেন জাতীয় সংসদ নির্বাচন না হয়, সেজন্য ষড়যন্ত্র শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘নির্বাচনের সুযোগ সৃষ্টি হলেও ষড়যন্ত্র থেমে নেই। গণতন্ত্রের যেন উত্তরণ না ঘটে সেজন্য পরিকল্পিতভাবে কাজ শুরু হয়েছে।’

বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত জুলাই আন্দোলনে শহীদ ছাত্রদের স্মরণে স্মরণসভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এরা ফাঁদ পাতছে যেন আমরা ঝাঁপিয়ে পড়ি, প্রতিবাদ করি, কনফ্রন্টেশন করি। এমন একটা অবস্থা তৈরি করেছে যেন গণতন্ত্রের উত্তরণ ব্যাহত হয়। এটাতে আমরা পা দেব না। আমরা অত্যন্ত ধৈর্য, সহনশীলতা ও শান্তির সঙ্গে আমরা আমাদের নেতার যে নির্দেশিত পথ, আমাদের নেত্রীর নির্দেশিত পথ—সেই পথ ধরে গণতন্ত্রের দিকে এগিয়ে যাব।’ 

‘বাংলাদেশের মানুষ লড়াই করে বেঁচে থাকে। এখন যারা জুলাইয়ের কৃতিত্ব নিয়ে কথা বলছেন, এককভাবে দাবি করছেন, আসলে এই আন্দোলনের কৃতিত্ব জনগণের। নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য আজকে যে সুযোগ সৃষ্টি হয়েছে তা যেন বিফলে না যায়। সুযোগ সৃষ্টি হলেও ষড়যন্ত্র থেমে নেই। আমাদের এই সুযোগ কাজে লাগাতে হবে’, তিনি যোগ করেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘পৃথিবীর ইতিহাসে বিএনপির মতো এত ত্যাগ কেউ স্বীকার করেছে কি না তা জানা নেই। ২০ হাজার নেতাকর্মীকে বিচারবহির্ভূতভাবে হত্যা করা হয়েছে। এত কিছুর পরও বিএনপি মাথা উঁচু করে দাঁড়িয়েছে। একবারের জন্যও ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই থামায়নি।’

গণতন্ত্রের যেন উত্তরণ না ঘটে, সেজন্য পরিকল্পিতভাবে কাজ শুরু হয়েছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় বিএনপি নেতাদের নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়া হচ্ছে। তারেক রহমানের ভয়ে তারা এসব করছে। সংগ্রাম শেষ হয়ে যায়নি। ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবিলা করতে হবে। মূলত ফেব্রুয়ারিতে নির্বাচনের যেন না হয়, সেই জন্য ষড়যন্ত্র শুরু হয়েছে।’ তবে ঘোষিত সময়ের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপির যুগ্ম-মহাসচিব হবিব উন নবী খান সোহেল বলেন, ‘আমরা সংগ্রামের পর একটি নির্বাচন চেয়েছিলাম। কিন্তু আমরা নাকি নির্বাচন চাইতে পারব না। ভোট চাইলে নাকি আমরা ক্ষমতায় যেতে চাই। বিএনপি যদি ক্ষমতায় যেতে চাইতো, তাহলে ফখরুদ্দিনের ওই আলু খাওয়া সেনাপতি বেগম খালেদা জিয়ার কাছে লোক পাঠিয়েছিলেন; লোক পাঠিয়ে বলেছিলেন আপনাকে ক্ষমতায় বসাব। শুধু আমাদের সব কিছু মাফ করে দেবেন। বিনিময়ে আমরা আপনার দুই সন্তানকে অক্ষত অবস্থায় আপনার কাছে ফিরিয়ে দেব। আপনি শুধু ‘হ্যাঁ’ বলেন। বেগম খালেদা জিয়া কি সেদিন প্রধানমন্ত্রী হতে পারতেন না?’

সভায় বিএনপির ভাইস-চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, যুগ্ম-মহাসচিব হাবীব উন নবী সোহেল, তারেক রহমানের উপদেষ্টা আমানউল্লাহ আমান ও ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

আরও দেখুন

ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির মরদেহও শনাক্ত

ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির মরদেহও শনাক্ত

শুক্রবার শেরিফ ক্রোনিস্টার জানান, বৃষ্টির মরদেহের অবস্থার কারণে তাকে নিশ্চিতভাবে শনাক্ত করতে পুলিশকে ডেন্টাল রেকর্ড ও ডিএনএ পরীক্ষার জন্য অপেক্ষা করতে হয়েছে। শেষ পর্যন্ত ৩০ এপ্রিল পরীক্ষা সম্পন্ন হয়েছে।

১ দিন আগে

এপ্রিলের ২৯ দিনে বৈধ পথে ৩০০ কোটি ডলার রেমিট্যান্স দেশে এসেছে

এপ্রিলের ২৯ দিনে বৈধ পথে ৩০০ কোটি ডলার রেমিট্যান্স দেশে এসেছে

এপ্রিলে প্রবাসী আয়ের এই জোয়ার গত বছরের একই সময়ের তুলনায় অনেক বেশি। পরিসংখ্যান অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে ২৯ এপ্রিল পর্যন্ত সময়ে দেশে সর্বমোট ২ হাজার ৯২১ কোটি ডলার রেমিট্যান্স এসেছে। বছর ব্যবধানে প্রবাসী আয়ের এই প্রবাহ বেড়েছে ১৯ দশমিক ৮০ শতাংশ।

৩ দিন আগে

আমেরিকায় নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ ঢাকায় পৌঁছাবে ৪ মে

আমেরিকায় নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ ঢাকায় পৌঁছাবে ৪ মে

গোলাম মোর্তোজা জানান, লিমনের মরদেহ ইতিমধ্যে ফিউনারেল হোমে নেওয়া হয়েছে। সেখান থেকে মরদেহটি অরল্যান্ডো (এমসিও) থেকে এমিরেটসের একটি ফ্লাইটে পাঠানো হবে। ফ্লাইটটি ২ মে রাত ৮টা ৫০ মিনিটে রওনা দেবে।

৩ দিন আগে

কৃষিজ অর্থনীতিতে উৎপাদনশীল কর্মসংস্থানের মাইলফলক আরএমটিপি প্রকল্প

কৃষিজ অর্থনীতিতে উৎপাদনশীল কর্মসংস্থানের মাইলফলক আরএমটিপি প্রকল্প

প্রকল্প বিষয়ক উপস্থাপনায় জানানো হয়, আরএমটিপি প্রকল্পটি ৯০টি কৃষিভিত্তিক ভ্যালু চেইন উপ-প্রকল্পের মাধ্যমে সাড়ে ৭ লাখেরও বেশি সদস্যকে সম্পৃক্ত করেছে। এ প্রকল্পে অংশগ্রহণকারীদের কৃষিপণ্য উৎপাদন বেড়েছে ৬৬ শতাংশ, আয় বেড়েছে ৪৯ শতাংশ এবং মুনাফা বেড়েছে ৪১ শতাংশ।

৪ দিন আগে