বিডিজেন ডেস্ক

বাংলাদেশি কর্মীদের কুয়েতে আসার আগে দেশটির ভিসা ক্যাটাগরি, কাজের ধরন-বেতন, সুযোগ-সুবিধা ও কোম্পানি বা কফিলের চুক্তিপত্রে নিজেদের স্বার্থ রক্ষিত হচ্ছে কি না– এসব ভালো করে যাচাই-বাছাই করার তাগিদ দিয়েছেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন।
বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের সদস্যদের সঙ্গে মতবিনিময়কালৈ এই তাগিদ দেন তিনি। গতকাল মঙ্গলবার (১৩ মে) বাংলাদেশ দূতাবাসে এই মদবিনিময় অনুষ্ঠিত হয়।
রাষ্ট্রদূত বলেন, ‘কুয়েত থেকে পাওয়া ভিসাটি বাংলাদেশ দূতাবাস কুয়েত কর্তৃক সত্যায়িত আছে কি না– সেটিও দেখে নিতে হবে। এসব বিষয় দেখে না আসার কারণে অনেকেই ভিসা দালালদের হাতে প্রতারিত হচ্ছেন।’
সৈয়দ তারেক হোসেন বলেন, ‘কোনো কোম্পানি দূতাবাসে ভিসা সত্যায়িতের জন্য আবেদন করলে আমাদের মিশনের পক্ষ থেকে বাংলাদেশি শ্রমিকদের অধিকার নিশ্চিতের লক্ষ্যে তাদের কাজের ধরন, বেতন, থাকার ব্যবস্থাসহ অন্য সকল সুযোগ-সুবিধা পুঙ্খানুপুঙ্খভাবে দেখে তারপরই ভিসা সত্যায়িত করা হয়।’
ভিসা দালালদের কাছ থেকে ভিসা নিয়ে কুয়েতে আসা কোনোভাবেই ঠিক হবে না উল্লেখ করে তিনি বলেন, ‘‘সম্ভব হলে বৈধপথে সরকারি সংস্থা বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কুয়েতে আসা যেতে পারে।’’
বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নেওয়ার জন্য কাজ করে যাচ্ছেন উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, ‘ইতিমধ্যে কুয়েতের স্থানীয় মন্ত্রণালয়ের সঙ্গে এ নিয়ে আলোচনা হয়েছে। এ বিষয়ে ইতিবাচক সাড়াও পাওয়া গেছে।’
রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশেও এ বিষয়ে কথা হয়েছে। দক্ষ জনশক্তির একটি পরামর্শপত্র মিশনে পাঠানোর আবেদন জানানো হয়েছে।’
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, কাউন্সেলর ও দূতালয় প্রধান মোহাম্মদ মনিরুজ্জামান। বিজ্ঞপ্তি

বাংলাদেশের স্বনামধন্য চিত্রশিল্পী ড. জামাল উদ্দিন আহমেদ, ড. মোহাম্মদ ইকবাল আলী, কনকচাঁপা ও শাহনাজ কুহুর শিল্পকর্ম নিয়ে ১১ দিনব্যাপী এই চিত্র প্রদর্শনী গত রোববার (৭ জুন) উদ্বোধন করা হয়েছে।
অতিথি ও বিএমএস পরিবারসহ প্রায় পাঁচ শতাধিক মানুষ এই মিলনমেলায় অংশ নেন, যেখানে পেশাদারত্বের পাশাপাশি ছিল উষ্ণ বন্ধুত্ব, সংস্কৃতির আলো আর স্বদেশের সুর।
কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে ড্রোন হামলায় আহতদের চিকিৎসার জন্য সেচ্ছাসেবী রক্তদাতাদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছিল। সেই আহ্বানে সাড়া দিয়ে স্থানীয় নাগরিক ও অন্য দেশের নাগরিকদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরা সেচ্ছায় রক্তদানে এগিয়ে আসেন।