logo
সুপ্রবাস

সিডনিতে বাংলাদেশ থেকে আসা ক্রীড়া সাংবাদিকদের সম্মাননা

নাইম আবদুল্লাহ, সিডনি, অস্ট্রেলিয়া০৭ মার্চ ২০২৬
Copied!
সিডনিতে বাংলাদেশ থেকে আসা ক্রীড়া সাংবাদিকদের সম্মাননা

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের সিডনিতে নারী এশিয়ান কাপ ফুটবলের সংবাদ সংগ্রহ করতে বাংলাদেশ থেকে আসা ক্রীড়া সাংবাদিকদের সম্মাননা জানিয়ে অনুষ্ঠিত হয়েছে ইফতার ও নৈশভোজ অনুষ্ঠান।

গত বৃহস্পতিবার (৫ মার্চ) টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব) অস্ট্রেলিয়ার উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে বাংলাদেশ থেকে আগত প্রায় ৩০ জন ক্রীড়া সাংবাদিককে সম্মাননা প্রদান করা হয়।

Honors in Sydney 2

অনুষ্ঠানে বাংলাদেশ নারী ফুটবলের সাম্প্রতিক অগ্রযাত্রা এবং এ সাফল্য বিশ্ববাসীর সামনে তুলে ধরতে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা করেন বক্তারা। তারা আরও বলেন, নারী ফুটবলের উত্থানের গল্প, সংগ্রাম ও সাফল্য গণমাধ্যমের মাধ্যমে দেশ-বিদেশে ছড়িয়ে পড়ায় ফুটবলাররা নতুন করে অনুপ্রাণিত হচ্ছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জাতীয় ক্রিকেটার ইমরুল কায়েস। তিনি বলেন, বাংলাদেশের নারী ফুটবল দল শুধু এশিয়া কাপেই নয়, ভবিষ্যতে বিশ্বমঞ্চেও নিজেদের সক্ষমতার প্রমাণ দেবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, ধারাবাহিক সাফল্যের মাধ্যমে বাংলাদেশের মেয়েরা আন্তর্জাতিক ফুটবলে আরও বড় অবস্থান তৈরি করবে।

Honors in Sydney 3

ট্রাব অস্ট্রেলিয়ার সভাপতি ও ভয়েস অব সিডনি সম্পাদক অর্ক হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রোজ ও গালিব ইবনে রিয়াজের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক কাউন্সিলর শাহ জামান টিটু, অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি ও বাফুফের অস্ট্রেলিয়া প্রতিনিধি আব্দুল খান রতন, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়ার সভাপতি মনিরুল হক জর্জ, অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল মতিন, অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস অ্যান্ড মিডিয়া ক্লাবের সভাপতি রহমতউল্লাহ ও নাট্যকার বেলাল ঢালী।

তারা বলেন, নারী ফুটবলের ধারাবাহিক উন্নতির ফলেই বাংলাদেশ আজ প্রথমবারের মতো এশিয়ার শীর্ষ আসর এএফসি উইমেন এশিয়ান কাপের মতো বড় প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছে। এই বৈশ্বিক মঞ্চে বাংলাদেশের মেয়েরা তাদের প্রতিভা, সাহস ও সামর্থ্যের পরিচয় দিচ্ছে।

Honors in Sydney 4

তারা আরও বলেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) যদি নারী ফুটবলারদের আর্থিক নিরাপত্তা ও সুযোগ-সুবিধা সুসংহত করে, তবে ভবিষ্যতে আরও অনেক তরুণী ফুটবলের প্রতি আগ্রহী হবে। আফিদা, মিলি ও ঋতুপর্ণাদের মতো খেলোয়াড়েরা ইতিমধ্যে নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠেছেন। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে তাদের লড়াকু পারফরম্যান্স প্রবাসী বাংলাদেশিদেরও মুগ্ধ করেছে।

বক্তারা আশা প্রকাশ করেন, বাংলাদেশের নারী ফুটবলের এই অগ্রযাত্রা আগামী দিনেও অব্যাহত থাকবে এবং একদিন আন্তর্জাতিক বড় কোনো আসরে অস্ট্রেলিয়ার মাটিতেও বাংলাদেশের মেয়েরা দর্শকদের উচ্ছ্বাসে মাতিয়ে তুলবে। সেই আশাতেই প্রবাসী বাঙালিরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

Honors in Sydney 5

অনুষ্ঠানে বাংলাদেশ থেকে আগত প্রায় ৩০ জন সাংবাদিককে ট্রাব অস্ট্রেলিয়ার পক্ষ থেকে সম্মাননা সনদ প্রদান করা হয়। এ ছাড়া, বিশেষ সম্মাননা স্মারক হিসেবে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল, সাবেক ক্রিকেটার ইমরুল কায়েস ও জনপ্রিয় ক্রীড়া প্ল্যাটফর্ম BDCrictime-কে সম্মাননা সনদ দেওয়া হয়।

আরও দেখুন

বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান কবির আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন

বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান কবির আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন

বাংলাদেশি বংশোদ্ভূত একজন আমেরিকান সাহিত্যিক হিসেবে শরিফুল আলম তার লেখনীর মাধ্যমে আমেরিকা যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সংস্কৃতির মধ্যে একটি গুরুত্বপূর্ণ সেতুবন্ধন তৈরি করছেন।

৯ দিন আগে

বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানি বৃদ্ধি নিয়ে সৌদি উপমন্ত্রীর সঙ্গে আলোচনা

বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানি বৃদ্ধি নিয়ে সৌদি উপমন্ত্রীর সঙ্গে আলোচনা

সাক্ষাৎকালে সৌদি উপমন্ত্রী বাংলাদেশ থেকে আরও দক্ষ কর্মী নেওয়ার বিষয়ে অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি এও বলেন যে, বাংলাদেশি শ্রমিকেরা সৌদি আরবের উন্নয়ন ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

১০ দিন আগে

সিডনির মিন্টোতে আপথিঙ্ক এডুকেশনের যাত্রা শুরু

সিডনির মিন্টোতে আপথিঙ্ক এডুকেশনের যাত্রা শুরু

অনুষ্ঠানে আয়োজকেরা জানান, আপথিঙ্ক এডুকেশন মূলত একদল এইচএসসি গ্র্যাজুয়েটদের উদ্যোগে প্রতিষ্ঠিত। তারা নিজেদের সাফল্যের অভিজ্ঞতা কাজে লাগিয়ে শিক্ষার্থীদের একাডেমিক উৎকর্ষ ও ব্যক্তিগত বিকাশে সহায়তা করতে চান।

১০ দিন আগে

কুয়ালালামপুরে বিসিপিএমের স্বাধীনতা দিবসের আলোচনা সভা

কুয়ালালামপুরে বিসিপিএমের স্বাধীনতা দিবসের আলোচনা সভা

আলোচনায় বক্তারা, একাত্তরের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাই-আগস্ট অভ্যুত্থানের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং বীর যোদ্ধাদের অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন।

১২ দিন আগে