logo
সুপ্রবাস

সিডনিতে বাংলাদেশি চিকিৎসকদের জমকালো মিলনমেলা

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৮ জুন ২০২৬
Copied!
সিডনিতে বাংলাদেশি চিকিৎসকদের জমকালো মিলনমেলা

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ) রাজ্যের সিডনিতে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ মেডিকেল সোসাইটি অব নিউ সাউথ ওয়েলসের (বিএমএস, এনএসডব্লিউ) বার্ষিক নৈশভোজ ও সাংস্কৃতিক উৎসব।

সিডনির লিভারপুল ক্যাথলিক ক্লাবে সম্প্রতি এই বার্ষিক নৈশভোজ ও সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়। এ উপলক্ষে এক রঙিন রাতে সেজে উঠেছিল লিভারপুল ক্যাথলিক ক্লাব।

অতিথি ও বিএমএস পরিবারসহ প্রায় পাঁচ শতাধিক মানুষ এই মিলনমেলায় অংশ নেন, যেখানে পেশাদারত্বের পাশাপাশি ছিল উষ্ণ বন্ধুত্ব, সংস্কৃতির আলো আর স্বদেশের সুর।

অনুষ্ঠানে অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এফ এম বোরহান উদ্দিন, সিডনিতে বাংলাদেশের কনসাল জেনারেল শেলি সালেহিন, লিভারপুলের স্থানীয় সংসদ সদস্য ক্যারিশমাসহ আমন্ত্রিত অতিথিরা এই উৎসবে যোগ দিয়ে বিএমএস পরিবারের সঙ্গে সন্ধ্যাটি উপভোগ করেন।

BMS 5_11zon

অনুষ্ঠানে অস্ট্রেলিয়ায় বাংলা ভাষা ও সংস্কৃতি সংরক্ষণে নিরলস অবদানের স্বীকৃতিস্বরূপ ‘একুশে একাডেমি অস্ট্রেলিয়া’–কে পুরস্কার প্রদান করা হয়।

এ ছাড়া, পুরস্কার পান সিডনির স্বনামধন্য চিকিৎসক ও পরামর্শক নেফ্রোলজিস্ট আহমেদ কাইথাল শাহির এবং বিশিষ্ট চিকিৎসক আবদুল্লাহ জোবায়ের ও তামান্না পারভিন।

আহমেদ কাইথাল শাহিরকে সিডনির স্বাস্থ্যসেবায় দীর্ঘ অবদান এবং বাংলাদেশি মেডিক্যাল স্নাতকদের প্রতি তার নিঃস্বার্থ পরামর্শদানের স্বীকৃতিতে এই পুরস্কার দেওয়া হয়। আবদুল্লাহ জোবায়ের বাংলাদেশে মানবিক কাজের জন্য এই পুরস্কারে ভূষিত হন। তামান্না পারভিন ২৫ বছরেরও বেশি সময় ধরে তার দীর্ঘ কর্মজীবনে অসংখ্য মানুষের সেবা করেছেন। এ জন্য তাকে পুরস্কার দেওয়া হয়।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিলেন বাংলাদেশ থেকে আগত তরুণ ও প্রতিশ্রুতিশীল শিল্পী লুইপা ও মেসবাহ বাপ্পী। তাদের সুরের মূর্ছনায় রাত ১১টা পর্যন্ত উৎসবমুখর ছিল অনুষ্ঠান।

সভাপতি মেহদি ফারহান জানিয়েছেন, আগামী ২৬ ও ২৭ সেপ্টেম্বর সিডনিতে অনুষ্ঠিত হবে ফেডারেশন অব বাংলাদেশি মেডিক্যাল সোসাইটিজ অব অস্ট্রেলিয়ার বার্ষিক বৈজ্ঞানিক সভা ও সম্মেলন। সারা অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশি চিকিৎসক ও তাদের পরিবারকে এই অনুষ্ঠানে স্বাগত জানাবে বিএমএস এনএসডব্লিউ।

BMS 3_11zon

উল্লেখ্য, ২০১০ সালে প্রতিষ্ঠার পর থেকে বিএমএস, এনএসডব্লিউ এখন অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় বাংলাদেশি পেশাদার সংগঠন। এর সদস্যসংখ্যা ৫ শতাধিক। এ বছর সংগঠনটির প্রতিষ্ঠার ১৬ বছর পূর্ণ হলো। উপলক্ষটিকে স্মরণীয় করে রাখতে প্রকাশিত হয়েছে বার্ষিক ম্যাগাজিন ‘প্রতিধ্বনি’র অষ্টম সংখ্যা।

এতে সংগঠনের সভাপতি মেহদি ফারহান লিখেছেন, বিএমএস এনএসডব্লিউয়ের মূল লক্ষ্য সব সময়ই নতুন আগত বাংলাদেশি চিকিৎসকদের অস্ট্রেলিয়ায় নিবন্ধিত চিকিৎসক হওয়ার পথে সহযোগিতা করা। সংগঠনের অভিজ্ঞ শিক্ষা দল কাঠামোবদ্ধ শিক্ষা অধিবেশন, কর্মশালা, পর্যবেক্ষণ কার্যক্রম এবং এএমসি প্রার্থীদের জন্য সাক্ষাৎকার প্রস্তুতির মাধ্যমে অমূল্য দিকনির্দেশনা দিয়ে আসছে।

মেহদি ফারহান আরও জানান, প্রতিবছর রেডক্রস অস্ট্রেলিয়ার সহযোগিতায় বিজয় দিবস উপলক্ষে রক্ত ও প্লাজমা দান এবং একুশে ফেব্রুয়ারিতে প্রভাতফেরির আয়োজন করে সংগঠনটি। তিনি কল্যাণ তহবিলের মাধ্যমে পরীক্ষার খরচে সংকটে পড়া চিকিৎসকদের পাশে দাঁড়ানোর কথাও উল্লেখ করেন। করোনা মহামারির সময় বাংলাদেশের বাগেরহাট, নোয়াখালী, পাবনা, লালমনিরহাট, ঠাকুরগাঁও ও সিলেটের প্রত্যন্ত এলাকায় খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছে এই সংগঠন। বিজ্ঞপ্তি

আরও দেখুন

জেদ্দায় প্রবাসীদের সঙ্গে পুলিশের ডিআইজি ইকবালের মতবিনিময়

জেদ্দায় প্রবাসীদের সঙ্গে পুলিশের ডিআইজি ইকবালের মতবিনিময়

মতবিনিময়কালে ইকবাল হোসেন শামীম বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার পেছনে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

১৯ দিন আগে

ওআইসির নারীবিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

ওআইসির নারীবিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

বাংলাদেশ প্রতিনিধিদলকে ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানান পাকিস্তান সরকারের আইন ও বিচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যরিস্টার আকিল মালিক এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান।

১৯ দিন আগে

ডালাসে হুমায়ূন আহমেদের ‘জ্বীন কফিল’ মঞ্চায়ন, দর্শকদের ব্যাপক সাড়া

ডালাসে হুমায়ূন আহমেদের ‘জ্বীন কফিল’ মঞ্চায়ন, দর্শকদের ব্যাপক সাড়া

ফরহাদ হোসেনের নির্দেশনায় দুই দিনব্যাপী হাউসফুল দর্শকের সামনে মঞ্চস্থ হলো হুমায়ূন আহমেদের জ্বীন কফিল! উপস্থিত ছিলেন বিপাশা আহমেদ এবং নূহাশ হুমায়ূন।

০৫ জুলাই ২০২৬

আঙ্কারায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে পরামর্শমূলক বৈঠক

আঙ্কারায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে পরামর্শমূলক বৈঠক

পরামর্শ সভায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ছিল নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণ, সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) জোরদার।

০৪ জুলাই ২০২৬