logo
সুপ্রবাস

তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূতের ওয়াইটিবির প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৭ জুন ২০২৬
Copied!
তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূতের ওয়াইটিবির প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম আমানুল হক টার্কস অ্যাব্রোড অ্যান্ড রিলেটেড কমিউনিটির (ওয়াইটিবি) প্রেসিডেন্ট আবদুলহাদি তুরুসের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন। গতকাল মঙ্গলবার (১৬ জুন) তার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

তুরস্কের আঙ্কারায় নিয়োজিত বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এবং পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে বৈঠকটি শুরু হয়। ওয়াইটিবির সভাপতি দুই দেশের মধ্যকার ঐতিহাসিক সম্পর্কের কথা উল্লেখ করেন এবং তুরস্কের স্বাধীনতা সংগ্রামে বাঙালি মুসলমানদের সমর্থন ও অবদান গভীর শ্রদ্ধায় স্মরণ করেন।

তিনি বলেন, বাংলাদেশ ও তুরস্কের সম্পর্ক কেবল কূটনৈতিক ও রাজনৈতিক পরিসরে সীমাবদ্ধ নয়; বরং এটি ভ্রাতৃত্ব ও আধ্যাত্মিক বন্ধনের ওপর প্রতিষ্ঠিত। তিনি ফেব্রুয়ারি মাসের নির্বাচনের পর বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রার নবযাত্রায় সন্তোষ প্রকাশ করেন এবং শিক্ষা, সংস্কৃতি, যুব উন্নয়ন ও জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধিসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বাংলাদেশকে একটি উদীয়মান এবং অপার সম্ভাবনাময় দেশ হিসেবে অভিহিত করেন এবং বলেন, বাংলাদেশের বিপুল যুবসমাজ ভবিষ্যতে বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম। এ প্রেক্ষাপটে বাংলাদেশের তরুণদের জ্ঞান ও দক্ষতা উন্নয়নে ওয়াইটিবি ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখবে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও জানান যে, ওয়াইটিবির কার্যক্রম কেবল উচ্চশিক্ষা বৃত্তি প্রদানের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং যুব উন্নয়ন ও নেতৃত্ব কর্মসূচি, সাংস্কৃতিক বিনিময় ও সাংস্কৃতিক কূটনীতি এবং জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির মতো বিষয়েও কাজ করে যাচ্ছে। তিনি বলেন, ওয়াইটিবি মিডিয়া লিটারেসি, সিটিজেন জার্নালিজম, মোবাইল জার্নালিজম, কনটেন্ট ক্রিয়েশন, সামাজিক যোগাযোগমাধ্যম, ডিজিটাল মিডিয়া এবং ইন্টারঅ্যাকটিভ ডিজিটাল কনটেন্ট প্রোডাকশন বিষয়ে বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করে থাকে। তিনি বাংলাদেশি আগ্রহীদের এসব কোর্সে অংশগ্রহণের আহ্বান জানান এবং উল্লেখ করেন যে, এসব প্রশিক্ষণের জন্যও ওয়াইটিবি বৃত্তি প্রদান করে থাকে।

Ambassador M. Amanul Haque 2

বাংলাদেশের রাষ্ট্রদূত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ওয়াইটিবির বৃত্তি ও সহযোগিতার প্রশংসা করেন এবং জানান যে, বাংলাদেশ থেকে যোগ্য ও মেধাবী শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়ায় সহযোগিতা প্রয়োজন হলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয় সহায়তা প্রদান করতে পারে।

তিনি বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির সংখ্যা বৃদ্ধি করার অনুরোধ জানান, কারণ তুরস্কের মানসম্পন্ন শিক্ষা এবং শিক্ষার্থীবান্ধব পরিবেশের কারণে তুরস্ক বর্তমানে অনেক বাংলাদেশি শিক্ষার্থীর আগ্রহের কেন্দ্রে পরিণত হয়েছে।

ওয়াইটিবির সভাপতি রাষ্ট্রদূতের প্রস্তাবসমূহকে স্বাগত জানান এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। রাষ্ট্রদূত ওয়াইটিবির সহযোগিতাকে একটি দীর্ঘমেয়াদী কাঠামোর আওতায় আনতে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের প্রস্তাবও উত্থাপন করেন। এ বিষয়ে দুই পক্ষ একযোগে কাজ করার বিষয়ে সম্মত হয়।

বৈঠকটি শিক্ষা, সংস্কৃতি, যুব উন্নয়ন এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির ক্ষেত্রে সহযোগিতা আরও সুদৃঢ় করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করার মাধ্যমে সমাপ্ত হয়।

আরও দেখুন

জেদ্দায় প্রবাসীদের সঙ্গে পুলিশের ডিআইজি ইকবালের মতবিনিময়

জেদ্দায় প্রবাসীদের সঙ্গে পুলিশের ডিআইজি ইকবালের মতবিনিময়

মতবিনিময়কালে ইকবাল হোসেন শামীম বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার পেছনে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

১১ জুলাই ২০২৬

ওআইসির নারীবিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

ওআইসির নারীবিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

বাংলাদেশ প্রতিনিধিদলকে ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানান পাকিস্তান সরকারের আইন ও বিচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যরিস্টার আকিল মালিক এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান।

১১ জুলাই ২০২৬

ডালাসে হুমায়ূন আহমেদের ‘জ্বীন কফিল’ মঞ্চায়ন, দর্শকদের ব্যাপক সাড়া

ডালাসে হুমায়ূন আহমেদের ‘জ্বীন কফিল’ মঞ্চায়ন, দর্শকদের ব্যাপক সাড়া

ফরহাদ হোসেনের নির্দেশনায় দুই দিনব্যাপী হাউসফুল দর্শকের সামনে মঞ্চস্থ হলো হুমায়ূন আহমেদের জ্বীন কফিল! উপস্থিত ছিলেন বিপাশা আহমেদ এবং নূহাশ হুমায়ূন।

০৫ জুলাই ২০২৬

আঙ্কারায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে পরামর্শমূলক বৈঠক

আঙ্কারায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে পরামর্শমূলক বৈঠক

পরামর্শ সভায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ছিল নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণ, সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) জোরদার।

০৪ জুলাই ২০২৬