logo
সুপ্রবাস

নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ঈদ মেলা ২০২৬

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৪ মে ২০২৬
Copied!
নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ঈদ মেলা ২০২৬

আমেরিকা যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য ঈদ মেলা ২০২৬।

স্থানীয় সময় শনিবার (২৩ মে) জামাইকার অঙ্গন পার্টি হলে প্রথম আলো উত্তর আমেরিকা, কালার ফুল ইউএসএ, সুমিস কালেকশনস ও রোজি বুটিকসের যৌথ আয়োজনে এ মেলা অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী এই আয়োজনে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিপুল উপস্থিতিতে পুরো মিলনায়তন পরিণত হয় এক প্রাণবন্ত উৎসবমুখর মিলনমেলায়।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটির প্রধান নির্বাচন কমিশনার আবু নাসের।

Eid Fair 2

তিনি আয়োজকদের এমন ব্যতিক্রমী উদ্যোগের প্রশংসা করে বলেন, প্রবাসে এই ধরনের সাংস্কৃতিক ও বাণিজ্যিক আয়োজন শুধু আনন্দের উপলক্ষ নয়, বরং এটি কমিউনিটির মধ্যে সংযোগ ও সম্প্রীতি বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জনপ্রিয় অভিনেতা আহমেদ শরীফ, শিল্পপতি গোলাম ফারুক ভূঁইয়া, বাচিক শিল্পী ডা. ফারুক আজম, উদ্যোক্তা নাছিমা আক্তার নিশা, সুমি রায় ও রোজি।

তারা তাদের বক্তব্যে বলেন, প্রবাসে ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য এমন প্ল্যাটফর্ম অত্যন্ত প্রয়োজনীয়, কারণ এটি তাদের ব্যবসা সম্প্রসারণের পাশাপাশি নিজেদের পরিচিতি বাড়ানোর সুযোগ করে দেয়।

Eid Fair 3

অনুষ্ঠানের সার্বিক উপস্থাপনায় ছিলেন মনজুরুল হক। তার প্রাণবন্ত সঞ্চালনায় মেলার প্রতিটি পর্ব হয়ে ওঠে আরও প্রাণবন্ত ও উপভোগ্য। দিনজুড়ে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, সংগীত পরিবেশনা, নৃত্য এবং নানা বিনোদনমূলক আয়োজন। শিশু-কিশোর ও পরিবারকেন্দ্রিক বিভিন্ন আয়োজনের কারণে পুরো অনুষ্ঠানস্থলজুড়ে ছিল আনন্দ আর উচ্ছ্বাসের আবহ।

মেলায় অংশ নেওয়া উদ্যোক্তারা দেশীয় পোশাক, অলংকার, হস্তশিল্প, প্রসাধনী এবং বিভিন্ন ঐতিহ্যবাহী পণ্যের আকর্ষণীয় পসরা সাজিয়ে দর্শনার্থীদের মন কাড়েন। উদ্যোক্তারা জানান, এমন আয়োজন তাদের ব্যবসায়িক পরিচিতি বৃদ্ধির পাশাপাশি প্রবাসী ক্রেতাদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ করে দেয়।

Eid Fair 4

শিশুদের জন্য আয়োজন করা হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ফ্যাশন শো এবং বিভিন্ন বিনোদনমূলক কার্যক্রম। প্রতিযোগিতায় অংশ নেওয়া শিশুদের মধ্যে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অঙ্গন পার্টি হলের সিইও মোহাম্মদ হোসেন ইশতিয়াক ও তার সহধর্মিনী। শিশুদের উচ্ছ্বাস ও অভিভাবকদের অংশগ্রহণে এই পর্বটি বিশেষভাবে প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রথম আলো উত্তর আমেরিকার সম্পাদক ইব্রাহীম চৌধুরী বলেন, “এ ধরনের মেলার মাধ্যমে শুধু ক্ষুদ্র উদ্যোক্তারাই লাভবান হন না, বরং কমিউনিটির মধ্যে পারস্পরিক যোগাযোগ ও বন্ধন আরও দৃঢ় হয়। নতুন প্রজন্মের সঙ্গে দেশের সংস্কৃতির সংযোগ তৈরি হয়। প্রবাসে এমন সব ইতিবাচক উদ্যোগের পাশে প্রথম আলো উত্তর আমেরিকা সবসময় থাকবে।”

Eid Fair 5

অনুষ্ঠানের শেষ পর্বে আয়োজকদের পক্ষ থেকে প্রধান ও বিশেষ অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। দিনব্যাপী সফল এই আয়োজন শেষে অংশগ্রহণকারী ও দর্শনার্থীরা এমন আয়োজনকে নিয়মিত করার আহ্বান জানান।

প্রবাসে ঈদের আনন্দকে আরও অর্থবহ করে তুলতে এবং কমিউনিটিকে একত্রিত করতে এই ঈদ মেলা নিঃসন্দেহে একটি সফল ও স্মরণীয় আয়োজন হিসেবে জায়গা করে নিল নিউইয়র্কের প্রবাসী বাংলাদেশিদের হৃদয়ে।

আরও দেখুন

জেদ্দায় প্রবাসীদের সঙ্গে পুলিশের ডিআইজি ইকবালের মতবিনিময়

জেদ্দায় প্রবাসীদের সঙ্গে পুলিশের ডিআইজি ইকবালের মতবিনিময়

মতবিনিময়কালে ইকবাল হোসেন শামীম বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার পেছনে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

১ দিন আগে

ওআইসির নারীবিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

ওআইসির নারীবিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

বাংলাদেশ প্রতিনিধিদলকে ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানান পাকিস্তান সরকারের আইন ও বিচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যরিস্টার আকিল মালিক এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান।

১ দিন আগে

ডালাসে হুমায়ূন আহমেদের ‘জ্বীন কফিল’ মঞ্চায়ন, দর্শকদের ব্যাপক সাড়া

ডালাসে হুমায়ূন আহমেদের ‘জ্বীন কফিল’ মঞ্চায়ন, দর্শকদের ব্যাপক সাড়া

ফরহাদ হোসেনের নির্দেশনায় দুই দিনব্যাপী হাউসফুল দর্শকের সামনে মঞ্চস্থ হলো হুমায়ূন আহমেদের জ্বীন কফিল! উপস্থিত ছিলেন বিপাশা আহমেদ এবং নূহাশ হুমায়ূন।

৭ দিন আগে

আঙ্কারায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে পরামর্শমূলক বৈঠক

আঙ্কারায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে পরামর্শমূলক বৈঠক

পরামর্শ সভায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ছিল নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণ, সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) জোরদার।

৮ দিন আগে